West Bengal Weather Update: জাঁকিয়ে আসছে তীব্র শীত! আগামী তিন দিনেই থরথরিয়ে কাঁপবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ

West Bengal Weather Forecast 3 December 2025: বাংলায় শীতের দাপট বাড়ছে। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রির নিচে, পশ্চিমাঞ্চলে বাড়বে ঠাণ্ডার তীব্রতা। দেখে নিন আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্ণ পূর্বাভাস।

West Bengal Weather Forecast 3 December 2025: বাংলায় শীতের দাপট বাড়ছে। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রির নিচে, পশ্চিমাঞ্চলে বাড়বে ঠাণ্ডার তীব্রতা। দেখে নিন আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্ণ পূর্বাভাস।

author-image
IE Bangla Web Desk
New Update
Bengal winter 2025,  temperature drop,  South Bengal weather,  cold wave alert , Alipore weather update,kolkata weather today, west bengal weather forecast 3 december 2025, todays west bengal weather update,আজকের আবহাওয়ার পূর্বাভাস, বাংলায় শীত  ,তাপমাত্রা পতন  ,দক্ষিণবঙ্গ আবহাওয়া  ,শীতের দাপট,  আলিপুর আবহাওয়া দপ্তর

Bengal Weather Update: শহর থেকে জেলা, শীতের আমেজ জোরালো হচ্ছে।

Alipore weather update: শীতের মঞ্চ একেবারে তৈরি। নভেম্বর শেষ হয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পেরোতেই বাংলায় হাড়কাঁপানো ঠান্ডার সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহেই রাজ্যে প্রবেশ করতে চলেছে দাপুটে শীত।

Advertisment

দক্ষিণবঙ্গে নামবে তাপমাত্রা

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা,বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে শীতের তীব্রতা বাড়বে আগামী কয়েক দিনের মধ্যেই। পুরুলিয়ার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- West Bengal SIR 2025: ভয়ঙ্কর কান্ড! 'বাংলাদেশি বউমা'র বিররুদ্ধে বিডিও-র দ্বারস্থ শ্বশুর, তুমুল চাঞ্চল্য বীরভূমে

Advertisment

কলকাতায়ও বাড়ছে শীতের আমেজ

মহানগর কলকাতাতেও ধীরে ধীরে বাড়ছে শীতের প্রভাব। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, শহরের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। সপ্তাহের শেষভাগে আরও স্পষ্ট হবে শীতের অনুভূতি।

আরও পড়ুন-Kolkata Metro: মেট্রো এখন আরও স্মার্ট, অনেক বেশি আধুনিক, বিশেষ উদ্যোগের প্রশংসা সর্বত্র

উত্তরবঙ্গে আপাতত স্থিতিশীল অবস্থা

উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পং-এ ইতিমধ্যেই শীতের রেশ তীব্র। অন্যান্য জেলাগুলিতেও ক্রমশ বাড়ছে ঠান্ডার আমেজ। তবে আগামী তিনদিনে উত্তরবঙ্গের তাপমাত্রায় বড় কোনও ওঠানামা হওয়ার সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

আরও পড়ুন- Mamata Banerjee: বিধানসভা ভোটের আগে মমতার মাস্টারস্ট্রোক! রিপোর্ট কার্ডে 'দাবির ঝড়', সুনামি উঠল বঙ্গে

এরপর তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। সব মিলিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শীতের দাপট অনুভব করতে যাচ্ছে গোটা বাংলা।

winter Alipore Weather Office Bengal Weather Bengali News Today Bengal Weather Forecast Kolkata Weather news in west bengal news of west bengal