Murshidabad News: মুর্শিদাবাদ তৃণমূলে ভূমিকম্প! শেষমেশ জেলা পরিষদের পদ ছাড়লেন দাপুটে নেত্রী শাহনাজ বেগম

TMC Murshidabad crisis: তৃণমূলে বড় ভাঙন। মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যা শাহনাজ বেগম ইস্তফা দিলেন। দলের দুর্নীতি ও অবহেলার অভিযোগ তুলে নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ।

TMC Murshidabad crisis: তৃণমূলে বড় ভাঙন। মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যা শাহনাজ বেগম ইস্তফা দিলেন। দলের দুর্নীতি ও অবহেলার অভিযোগ তুলে নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ।

author-image
Joyprakash Das
New Update
Shahnaz Begum resignation,  TMC Murshidabad crisis,  Murshidabad Zilla Parishad member resigns,  Trinamool Congress internal conflict  ,Minority politics Murshidabad  ,Babri Masjid issue Bengal politics  ,TMC leader quits party  ,West Bengal political news  ,AIMIM ISF growth Murshidabad,  TMC setback before elections,শাহনাজ বেগম ইস্তফা,  তৃণমূল ছাড়লেন জেলা নেত্রী  ,মুর্শিদাবাদ জেলা পরিষদ,  তৃণমূল ভাঙন মুর্শিদাবাদ  ,সংখ্যালঘু রাজনীতি বাংলা  ,বাবরি মসজিদ ইস্যু  ,তৃণমূল অন্তর্কলহ,  জেলা পরিষদের সদস্যপদ ছাড়া  ,এআইএমআইএম আইএসএফ মুর্শিদাবাদ  ,ভোটের আগে তৃণমূল ধাক্কা

Mamata Banerjee: তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। Photograph: (ফাইল)

তৃণমূল কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত আগেই নিয়ে ফেলেছিলেন। এবার আনুষ্ঠানিকভাবে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যপদ থেকে ইস্তফা দিলেন শাহনাজ বেগম। তিনি মালদহ ডিভিশনের কমিশনারের কাছে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন। এরই পাশাপাশি মুর্শিদাবাদের জেলাশাসককেও তাঁর ইস্তফাপত্র পাঠানো হয়েছে।

Advertisment

সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসে ভাঙন শুরু হয়েছে বলে রাজনৈতিক মহলের দাবি। বাবরি মসজিদ শিলান্যাসের পর থেকেই এই ভাঙন স্পষ্ট হচ্ছে। সম্প্রতি প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি বৈদ্যনাথ ঘোষ বিজেপিতে যোগ দেন। এবার জেলা পরিষদের সদস্যা ও প্রাক্তন জেলা মহিলা সভানেত্রী শাহনাজ বেগম কার্যত তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন। যদিও এবার তিনি কোন দলে যাবেন বা আদৌ সংসদীয় রাজনীতির অংশ থাকবেন কিনা তা এখনও স্পষ্ট করেননি।

আরও পড়ুন- West Bengal News LIVE Updates: ৩১ ডিসেম্বরের পরেও চাকরি থাকছে 'যোগ্য' শিক্ষকদের, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

জেলা পরিষদের সদস্যপদ ছাড়ার পর শাহনাজ বেগম বলেছেন, "আমি ১৭ ডিসেম্বর সম্মানীয় ডিভিশনাল কমিশনার সাহেবকে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা পত্র পাঠিয়েছি। সোমপাড়া -১, সোমপাড়া -২, রামপাড়া -১ এবং রামনগর বাছড়ার মানুষ ২০১৩ সাল থেকে একই আসনে পরপর তিনবার আমাকে নির্বাচিত করেছেন। এলাকার উন্নয়নের স্বার্থে দল-মত এবং জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমার অভিভাবক হয়ে আমাকে আশীর্বাদ করেছেন, দোয়া করেছেন। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা চিরদিন থাকবে।"

আরও পড়ুন- West Bengal SIR: জলজ্যান্ত হেঁটে চলেও খসড়া তালিকায় 'মৃত', ডেথ সার্টিফিকেট নিতে তড়িঘড়ি ছুটলেন পুরসভায়, হুলস্থূল!

তিনি আরও বলেছেন, "চোর জেলা পরিষদের একজন অংশীদার হয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাই আপনাদের দেওয়া টার্ম পূর্ণ হওয়ার আগেই আমি সদস্য পদ ত্যাগ করতে বাধ্য হলাম। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩ সালের ১৬ আগস্ট জেলা মহিলা সভানেত্রীর পদ থেকেও আমি পদত্যাগ করেছিলাম।জীবনে কখনো কোন অন্যায়ের সঙ্গে আমি আপোষ করিনি, আগামীতেও করবো না। তবে আপনাদের পাশে আমি যেমন ছিলাম, তেমনি থাকবো।"

তাঁর কথায়, "যে কোনো সমস্যায়, সুখে দুখে আমি সব সময় আপনাদের পাশে থাকবো কথা দিলাম। আমার মনের অজান্তে যদি কখনো আপনাদের কারো মনে কষ্ট দিয়ে থাকি আমায় ক্ষমা করবেন। জেলা পরিষদের সন্মানীয় সহকর্মীদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা রইলো। আমাকে গ্রুপ থেকে রিমুভ করায় আপনারা প্রতিবাদের যে ঝড় তুলেছিলেন তা চির স্মরনীয় হয়ে থাকবে। আমি সহকর্মী হিসাবে আপনাদের সাথে পূর্ন সময় থাকতে পারলাম না,  ক্ষমা করবেন আমায়। আপনাদের প্রয়োজনে আমি সব সময় আছি।
 সবাই ভাল থাকবেন।"

আরও পড়ুন-ভোটে হুমায়ুন-নওশাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই? সংখ্যালঘু ভোটব্যাঙ্কে বিরাট থাবা? ল্যাজেগোবরে তৃণমূল?

উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা করেছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বর্তমানে তিনি নতুন রাজনৈতিক দল গঠনের তোড়জোড় শুরু করেছেন। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদে ধীরে ধীরে সংগঠন শক্তিশালী করছে আসাদউদ্দীন ওয়াইসির নেতৃত্বাধীন এআইএমআইএম এবং নওশাদ সিদ্দিকির আইএসএফ। এমন রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই জেলা পরিষদের সদস্যপদ ছাড়লেন একদা তৃণমূলের দাপুটে নেত্রী, প্রাক্তন সহ-সভাধিপতি শাহনাজ বেগম।

দলের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শাহনাজ বেগম। তাঁর দাবি, দলের একাংশের দুর্নীতি নিয়ে তিনি একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিয়েছিলেন। তবে সেই অভিযোগের কোনও সুরাহা হয়নি বলেই তিনি জানিয়েছেন। যদিও তিনি কংগ্রেসে ফিরবেন নাকি অন্য কোনও দলে যোগ দেবেন, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে তৃণমূলে থেকে আর রাজনীতি করবেন না, এই সিদ্ধান্ত কার্যত চূড়ান্ত বলে জানিয়েছেন তিনি।

tmc Humayun Kabir Bengali News Today Murshidabad politics Shahnaz Begum resignation TMC Murshidabad crisis Murshidabad Zilla Parishad member resigns