/indian-express-bangla/media/media_files/2026/02/06/pok-2026-02-06-12-52-57.jpg)
West Bengal Politics: শমীক গ্রেফতারিতে তৃণমূলকে দুষছেন অমিত মালব্য।
সম্প্রতি ‘YourNonsanee’ নামক হ্যান্ডেল থেকে শমীক অধিকারী নামে এক যুবকের পোস্ট করা একটি ভিডিয়োকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের অভিযোগ, ওই ভিডিওতে তৃণমূল সরকারের সমালোচনা করায় রাজ্য প্রশাসনের রোষানলে পড়তে হয়েছে ওই যুবককে।
সম্প্রতি শমীক অধিকারীর একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়, যেখানে তিনি বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন নীতি এবং শাসনব্যবস্থা নিয়ে কড়া সমালোচনা করেছেন। অমিত মালব্যের দাবি, সাধারণ মানুষের মনের ক্ষোভ ও যন্ত্রণাই ফুটে উঠেছে শমীকের কথায়। কিন্তু এর পরেই ওই যুবকের বিরুদ্ধে পুলিশি তৎপরতা শুরু হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছে নেটিজেনদের একাংশ।
আরও পড়ুন- West Bengal News Live: রেপো রেট নিয়ে বড়সড় ঘোষণা RBI-এর, কমবে EMI-এর বোঝা?
শমীক অধিকারীর বিষয়টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপির আইটি সেলের নেতা অমিত মালব্যের অভিযোগ, বর্তমান তৃণমূল সরকার রাজ্যে এক স্বৈরাচারী শাসন চালাচ্ছে। সমালোচকদের কণ্ঠরোধ করতে পুলিশ ও প্রশাসনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে তাদের দাবি। জনৈক এক বিরোধী নেতার কথায়, "বাংলায় এখন দিদির বিরুদ্ধে কথা বললেই কপালে জুটছে এফআইআর (FIR) ও হেনস্থা। মানুষের গণতান্ত্রিক অধিকার আজ বিপন্ন।"
শমীকের এই ভিডিয়োটি বর্তমানে ইন্টারনেটে ঝড়ের গতিতে শেয়ার হচ্ছে। নেটিজেনদের একাংশের বক্তব্য, "মুখ বন্ধ করে বাংলাকে দমানো যাবে না।" প্রশাসনের এই অতি-তৎপরতাকে আসলে সরকারের ‘ভয়’ হিসেবেই দেখছেন অনেকে।
This is the video of ‘YourNonsanee’ that rattled the Trinamool Congress so deeply that it unleashed the entire police machinery against him.
— Amit Malviya (@amitmalviya) February 6, 2026
The Trinamool Congress is running the most authoritarian and dictatorial regime Bengal has witnessed to date.
Today, the people of Bengal… pic.twitter.com/BKEIDKl7hq
যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, কুরুচিকর মন্তব্য বা ভুল তথ্য পরিবেশন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রশাসনের কাজ। এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই।
আরও পড়ুন- বাংলার নির্বাচনের আগে বড় ঘোষণা মমতার, বাজিমাতে মরিয়া মুখ্যমন্ত্রী
উল্লেখ্য, জনপ্রিয় ইউটিউবার শমীক অধিকারীর বিরুদ্ধে কিছুদিন আগেই তার বান্ধবীকে হেনস্থার অভিযোগ ওঠে। নির্যাতিতা তরুণী বেহালা থানায় অভিযোগ পর্যন্ত দায়ের করেছেন। পরবর্তী সময়ে দমদম থেকে তাকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছে শমীককে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us