কোন কোন রাশির জাতক-জাতিকাদের উপর ২০২৬-এ শনির প্রভাব? নতুন বছর শুরুর আগে-ভাগেই সতর্ক হোন

২০২৬ সালের নতুন বছরকে কেন্দ্র করে জ্যোতিষমহলে শুরু হয়েছে নতুন আলোচনা। পঞ্জিকা ও গ্রহগত অবস্থানের ভিত্তিতে জ্যোতিষীরা বলছেন, হিসাব অনুযায়ী, ২০২৬ সালে বছরের ‘রাজা’ হবেন বৃহস্পতি এবং ‘মন্ত্রী’ হবেন মঙ্গল।

২০২৬ সালের নতুন বছরকে কেন্দ্র করে জ্যোতিষমহলে শুরু হয়েছে নতুন আলোচনা। পঞ্জিকা ও গ্রহগত অবস্থানের ভিত্তিতে জ্যোতিষীরা বলছেন, হিসাব অনুযায়ী, ২০২৬ সালে বছরের ‘রাজা’ হবেন বৃহস্পতি এবং ‘মন্ত্রী’ হবেন মঙ্গল।

author-image
IE Bangla Web Desk
New Update
Shani 2026 effects, Saturn 2026 prediction, 2026 astrology forecast, Saturn impact mental health, Saturn relationship problems, Venus Saturn influence, digital distraction 2026, zodiac signs affected 2026, Cancer Pisces Libra Sagittarius 2026, financial stress astrology 2026

২০২৬ সালের নতুন বছরকে কেন্দ্র করে জ্যোতিষমহলে শুরু হয়েছে নতুন আলোচনা।

২০২৬ সালের নতুন বছরকে কেন্দ্র করে জ্যোতিষমহলে শুরু হয়েছে নতুন আলোচনা। পঞ্জিকা ও গ্রহগত অবস্থানের ভিত্তিতে জ্যোতিষীরা বলছেন, হিসাব অনুযায়ী, ২০২৬ সালে বছরের ‘রাজা’ হবেন বৃহস্পতি এবং ‘মন্ত্রী’ হবেন মঙ্গল। গ্রহের এই বিশেষ অবস্থান আগামী বছরের রাজনীতি, অর্থনীতি, আবহাওয়া, আন্তর্জাতিক সম্পর্ক এবং সামাজিক পরিস্থিতিতে বড়সড় প্রভাব ফেলতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

Advertisment

হিন্দু পঞ্জিকা অনুযায়ী, চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে নতুন বছর শুরু হলেও ২০২৬ সালের গ্রহগত পরিবর্তনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস, প্রতি বছর গ্রহদের মধ্যে যে গ্রহ ‘রাজা’ এবং ‘মন্ত্রী’ পদে অধিষ্ঠিত হয়, তাদের অবস্থান বছরের সার্বিক পরিস্থিতি নির্ধারণ করে। ২০২৬ সালে বৃহস্পতির রাজত্বকে শুভ বলে মনে করা হলেও মঙ্গলের মন্ত্রী হওয়ার প্রভাব নিয়ে সতর্ক করছেন জ্যোতিষেরা।

তাদের মতে, বৃহস্পতি রাজা হলে বছরের প্রথম দিকেই আধ্যাত্মিকতা, ধর্মীয় অনুষ্ঠান, শিক্ষা ও সামাজিক সংস্কারের প্রবণতা বাড়বে। দেশে-বিদেশে বড় ধর্মীয় তীর্থযাত্রা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড দেখা যেতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা থাকলেও ন্যায়বিচার ও প্রশাসনিক ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে।

Advertisment

আরও পড়ুন- বুধের গোচরে বিরাট প্রভাব, কন্যা থেকে সিংহ কোন রাশির জাতকরা মালামাল হবেন? অর্থকষ্টে ভুগবেন কারা?

অন্যদিকে, মঙ্গল মন্ত্রী হওয়ায় বছরজুড়ে উত্তেজনা, সংঘর্ষ ও রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক ক্ষেত্রে দেশগুলির মধ্যে বিবাদ ও যুদ্ধের সম্ভাবনা বাড়তে পারে বলেও মত জ্যোতিষীদের। নিরাপত্তা বাহিনী, সেনা ও প্রতিরক্ষা খাতে তৎপরতা বাড়তে পারে এমন ইঙ্গিতও দিচ্ছে জ্যোতিষমহল।

 নতুন বছরে শনির বিশেষ প্রভাব মানুষের ব্যক্তিগত জীবন, সম্পর্ক, মানসিক শক্তি ও পারিবারিক পরিস্থিতিতে গভীর ছাপ ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২০২৬ সালে শনি তার রাশি পরিবর্তন না করলেও মীন রাশিতে তার অবস্থান মানুষের আচরণ, চিন্তাভাবনা এবং আবেগকে ব্যাপকভাবে প্রভাবিত করবে। চন্দ্রের সঙ্গে শনির সংঘর্ষ ২০২৬ সালে মানসিক চাপকে আরও বাড়িয়ে তুলবে। অনিদ্রা, অতিরিক্ত চিন্তা, আত্মবিশ্বাস হ্রাস এবং অন্তর্দ্বন্দ্ব মানুষের স্থিতিশীলতাকে নাড়িয়ে দিতে পারে। এর সঙ্গে যুক্ত হবে আর্থিক চাপ এবং দায়িত্বের ভার, যা পরিবারে উত্তেজনা বাড়াবে এবং সম্পর্কে দূরত্ব সৃষ্টি করবে।

আরও পড়ুন- ১০০০ কেজির বোমা বানিয়েছে ভারত, শক্তি দেখে ভয়ে কাঁপছে পাকিস্তান, প্রতিরক্ষা খাতে বিরাট সাফল্য

জ্যোতিষীদের মতে, কর্কট, মীন, তুলা ও ধনু রাশি ২০২৬ সালে সবচেয়ে বেশি প্রভাবিত হবে। কর্কট ও মীনের জাতকদের মানসিক চাপ বাড়তে পারে, তুলার জাতকদের সম্পর্কের সংকট দেখা দিতে পারে এবং ধনুর জাতক-জাতিকারা পারিবারিক দায়িত্ব ও স্ট্রেসের মুখোমুখি হতে পারেন।

Astrology Astrological Astrology money tips