/indian-express-bangla/media/media_files/2024/11/13/W95PVLhlb9fCTUyE7EeY.jpg)
মার্কিন শুল্কনীতি, ইরান সংকটে তছনছ বাজার
মার্কিন শুল্ক নীতি ও ইরানে উত্তেজনার জেরে ভারতীয় শেয়ার বাজারে বড়সড় ধস নেমেছে। টানা ষষ্ঠ ট্রেডিং দিনের মতো সেনসেক্স ও নিফটি পতনের মুখে পড়ায় বিনিয়োগকারীদের মোট ক্ষতির অঙ্ক ছাড়িয়েছে ১৯ লক্ষ কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে বাজারে আরও অস্থিরতা দেখা যেতে পারে।
আরও পড়ুন- ইডির অভিযান নিয়ে মমতার প্রতিবাদের পরই তড়িঘড়ি বিবৃতি সংস্থার, কী জানালো IPAC?
নতুন বছরের শুরুতে শেয়ার বাজারে সামান্য ইতিবাচক ইঙ্গিত মিললেও কয়েক দিনের মধ্যেই চিত্র বদলে যায়। ২০২৬ সালের প্রথম ৬দিনে বাজারে ধারাবাহিক পতন বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে। টানা ছয় দিনে সেনসেক্স প্রায় ২,৯০০ পয়েন্ট কমেছে। পাশাপাশি, সেনসেক্স প্রায় ৪ শতাংশ নিচে নেমে এসেছে।
বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স ট্রেডিং সেশনের একটা পর্যায়ে ৭১৫ পয়েন্ট পড়ে ৮২,৮৬১.০৭ পয়েন্টে পৌঁছয়, যা ৭ নভেম্বরের পর সর্বনিম্ন স্তর। যদিও দিনের শুরুতে তুলনামূলকভাবে কম পতন দেখা গিয়েছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পতনের ধারা অব্যাহত থাকে। দুপুর নাগাদ সেনসেক্স ৬০০ পয়েন্টেরও বেশি পতনে লেনদেন করছিল। উল্লেখযোগ্যভাবে, ১ ডিসেম্বর সেনসেক্স ৮৬,১৫৯.০২ পয়েন্টে পৌঁছে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড গড়েছিল।
আরও পড়ুন- ভারতের মাটিতে বাংলাদেশি সন্দেহজনক বেলুন,২৬ জানুয়ারির আগে নিরাপত্তা নিয়ে বিরাট উদ্বেগ
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিতেও একই ছবি দেখা গেছে। ট্রেডিং সেশনের সময় নিফটি প্রায় ২১০ পয়েন্ট পড়ে ২৫,৪৭৩.৪০ পয়েন্টে নেমে আসে। দুপুরে সামান্য ঘুরে দাঁড়ালেও নিফটি ২৫,৬০০ পয়েন্টের আশপাশে দুর্বল অবস্থানেই লেনদেন করেছে। টানা ছয় দিনে নিফটি মোট ৩.২৫ শতাংশ কমেছে। ৫ জানুয়ারি ২৬,৩৭৩.২০ পয়েন্টে নিফটির সর্বকালের উচ্চতা তৈরি হওয়ার পর থেকে সূচকটি প্রায় ৯০০ পয়েন্ট পড়ে গেছে।
এই টানা পতনের ফলে বিনিয়োগকারীদের আর্থিক ক্ষতির পরিমাণ বিপুল। বিএসইর বাজার মূলধন ২ জানুয়ারির ৪,৮১ লক্ষ কোটি টাকা থেকে কমে ট্রেডিং সেশনের সময় প্রায় ৪,৬২ লক্ষ কোটি টাকায় নেমে এসেছে। অর্থাৎ, মাত্র ছয় দিনে বিনিয়োগকারীদের ক্ষতি প্রায় ১৯ লক্ষ কোটি টাকা। শুধু সোমবারের ট্রেডিং সেশনেই বাজার মূলধন প্রায় ৫.৫ লক্ষ কোটি টাকা কমেছে।
আরও পড়ুন- 'এমন প্রত্যাঘাত আগে দেখেনি বিশ্ব', ইরানকে এবার খোলা চ্যালেঞ্জ ট্রাম্পের, তবে কী এবার....


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us