Bangladesh protests : হাদির মৃত্যুতে উত্তাল বাংলাদেশ, সংবাদপত্রের অফিসে আগুন, ভারতীয় দূতাবাসেও ভাঙচুর

Sharif Osman Hadi: জুলাই অভ্যুত্থানের নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে ফের উত্তাল বাংলাদেশ। শাহবাগে বিক্ষোভ, ছাত্র আন্দোলন, প্রথম আলো কার্যালয়ে হামলা ও একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা।

Sharif Osman Hadi: জুলাই অভ্যুত্থানের নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে ফের উত্তাল বাংলাদেশ। শাহবাগে বিক্ষোভ, ছাত্র আন্দোলন, প্রথম আলো কার্যালয়ে হামলা ও একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা।

author-image
IE Bangla Web Desk
New Update
Sharif Osman Hadi  ,Inqilab Manch,  July Uprising Bangladesh,  Bangladesh protests , Shahbagh protest,  Dhaka University students,  Political unrest in Bangladesh,  Hadi shooting death  ,Prothom Alo office attack  ,Muhammad Yunus interim government,  State mourning Bangladesh,  Student movement Bangladesh,শরিফ ওসমান হাদি,  ইনকিলাব মঞ্চ,  জুলাই অভ্যুত্থান,  হাদির মৃত্যু,  বাংলাদেশে বিক্ষোভ,  শাহবাগ আন্দোলন  ,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন,  রাজনৈতিক অস্থিরতা,  হাদিকে গুলি  ,প্রথম আলো কার্যালয়ে হামলা , অন্তর্বর্তী সরকার,  ড. মুহাম্মদ ইউনূস  ,রাষ্ট্রীয় শোক

Sharif Osman Hadi: অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীদের গুলিতে জখম হয়েছিলেন হাদি। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে আবারও উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। গত সপ্তাহে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে গুরুতর আহত হাদি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান।

Advertisment

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবিতে তার সমর্থক ও আন্দোলনকারীরা ঢাকার শাহবাগে জড়ো হন। ইনকিলাব মঞ্চ এক বিবৃতিতে জানায়, “ওসমান হাদি যদি স্রষ্টার ডাকে সাড়া দিয়ে শহীদদের কাতারে যোগ দেন, তবে বাংলাদেশের নিপীড়িত ও স্বাধীনতাকামী জনগণকে সার্বভৌমত্ব নিশ্চিত করতে শাহবাগে সমবেত হওয়ার অনুরোধ জানানো হচ্ছে।”

আরও পড়ুন-Suvendu Adhikari: “ঘুগনি বানিয়ে বিক্রি করুন!”, মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর

হাদির মৃত্যুর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ছাত্র সংগঠন বিক্ষোভে নেমেছে। ‘জাতীয় ছাত্র শক্তি’ নামের একটি সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোক মিছিল বের করে শাহবাগ হয়ে প্রধান রাস্তার মোড়ে গিয়ে বিক্ষোভে যোগ দেয়। এ সময় সংগঠনটি স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করে তার কুশপুত্তলিকা দাহ করে। সংগঠনের অভিযোগ, হাদির হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থ হয়েছেন তিনি।

আরও পড়ুন- Deucha Pachami: শিল্প সম্মেলনের আগে বরাত বাতিল, দেওচা–পাঁচামি নিয়ে ভাঁওতাবাজির অভিযোগ

এদিকে, একদল বিক্ষোভকারী রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বহুল প্রচারিত বাংলা দৈনিক 'প্রথম আলো'র কার্যালয়ে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাত প্রায় ১১টার দিকে কয়েকশ’ বিক্ষোভকারী ভবনটি ঘিরে ফেলে এবং একাধিক তলায় ভাঙচুর চালায়। এ সময় ভবনের ভেতরে থাকা কয়েকজন সাংবাদিক ও কর্মী আটকে পড়েন। ভবনের সামনে আগুন জ্বালানো হয় বলেও অভিযোগ রয়েছে।

আরও পড়ুন-Calcutta High Court: “হাইকোর্ট বলল, আবেদনকারীর আইনগত স্বার্থ নেই”, PIL খারিজ, হুমায়ুনের ‘মিশন-বাবরি’ জারি!

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মহম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শরিফ ওসমান হাদিকে জুলাই অভ্যুত্থানের একজন নির্ভীক সামনের সারির যোদ্ধা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “আজ আমি আপনাদের সামনে অত্যন্ত হৃদয়বিদারক খবর নিয়ে হাজির হয়েছি। জুলাই অভ্যুত্থানের নির্ভীক ফ্রন্টলাইন ফাইটার ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই।” 

আরও পড়ুন- Sourav Ganguly: ‘চিটিংবাজ’ মন্তব্যে রেগে আগুন দাদা! মেসি ভক্তের বিরুদ্ধে এফআইআর সৌরভ গঙ্গোপাধ্যায়ের

ড. ইউনূস হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন এবং শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। একই সঙ্গে তিনি নিহতের স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেওয়ার কথাও জানান।

তিনি দেশবাসীর প্রতি সংযম ও ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, “আমি আন্তরিকভাবে সব নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন।”

Bangladesh Bangladesh Crisis