Sharif Osman Hadi death: সিঙ্গাপুর থেকে ফিরছে শরিফ ওসমান হাদির মরদেহ, শুক্রবার সন্ধ্যায় দেশে শেষ বিদায়

Bangladesh News: সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু। শুক্রবার দেশে ফিরছে মরদেহ, সিঙ্গাপুর ও ঢাকায় হবে নামাজে জানাজা।

Bangladesh News: সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যু। শুক্রবার দেশে ফিরছে মরদেহ, সিঙ্গাপুর ও ঢাকায় হবে নামাজে জানাজা।

author-image
IE Bangla Web Desk
New Update
Sharif Osman Hadi death,  Inqilab Mancha spokesperson  ,Bangladesh political violence , Dhaka shooting incident  ,Sharif Osman Hadi shot,  Body returning from Singapore , Namaz-e-janaza Singapore,  Manik Mia Avenue janaza,  Evercare Hospital Singapore , Bangladesh protest violence,শরিফ ওসমান হাদি  ,ইনকিলাব মঞ্চ মুখপাত্র  ,শরিফ ওসমান হাদি মৃত্যু  ,বিজয়নগর গুলিকাণ্ড  ,ঢাকায় রাজনৈতিক হিংসা  ,সিঙ্গাপুর থেকে মরদেহ  ,নামাজে জানাজা  ,মানিক মিয়া অ্যাভিনিউ  ,বাংলাদেশ রাজনৈতিক খবর  ,ছাত্র আন্দোলন সহিংসতা

Dhaka shooting incident: শরিফ ওসমান হাদি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে পৌঁছাবে। ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে বৃহস্পতিবার মধ্যরাতের পর এ তথ্য জানানো হয়।

Advertisment

 বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে করে মরদেহ ঢাকায় আনা হবে। সংশ্লিষ্ট ফ্লাইটটি সিঙ্গাপুর স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে রওনা দেওয়ার কথা রয়েছে।

এদিকে, দেশে ফেরার পর শনিবার যোহরের নামাজের পর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে শরিফ ওসমান হাদির আরেকটি নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। 

আরও পড়ুন- SIR-এর প্রাথমিক তালিকায় ভয়ঙ্কর বাদ! কোন জেলায় কত ভোটারের নাম কেটে দেওয়া হলো?

এ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “কোনো কিছুই শরিফ ওসমান হাদিকে ধ্বংস করতে পারে না।” তিনি সবাইকে শান্ত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরও পড়ুন-Bangladesh News: নৃশংসতার সব সীমা পার! বাংলাদেশে হিন্দু যুবককে খুন করে গায়ে আগুন ধরিয়ে উন্মত্ত উল্লাস

শুক্রবার ভোর ২টার কিছু পরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ লেখেন, আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান, শক্তিশালী সাংস্কৃতিক ভিত্তি গড়ে তোলা, স্বাধীনতার প্রশ্নে আপসহীন থাকা এবং জনগণের প্রতি সৎ ও স্বচ্ছ থাকার মধ্য দিয়েই শরিফ ওসমান হাদির আদর্শকে সংরক্ষণ করতে হবে।

আরও পড়ুন-SIR ঘিরে উত্তাল পরিস্থিতি! মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কেন্দ্রীয় বাহিনী চাইল নির্বাচন কমিশন

 উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরিফ ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট রোডে রিকশায় চলার সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

আরও পড়ুন-Messi event chaos: যুবভারতীর তাণ্ডবের নেপথ্যে কারা? শতদ্রু দত্তর বাড়িতে তল্লাশি, ভাঙচুরে নতুন গ্রেফতার

মাথায় গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।

Bangladesh Crisis Osman Hadi death Who is Osman Hadi