Sharif Osman Hadi: জাতীয় কবি নজরুলের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন শরিফ ওসমান হাদি, মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা

Sharif Osman Hadi janaza: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা শনিবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হবে।

Sharif Osman Hadi janaza: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা শনিবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
sharif-osman-hadi-janaza-burial-nazrul-grave-dhaka

Bangladesh political activist death: শরিফ ওসমান হাদির মৃত্যু ঘিরে নতুন করে অশান্ত বাংলাদেশ।

Bangladesh Crisis: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাধিস্থ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। শনিবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে জোহরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে।

Advertisment

ইনকিলাব মঞ্চ এক ফেসবুক পোস্টে জানিয়েছে, পরিবারের অনুরোধে হাদিকে কবি নজরুলের পাশে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মানিক মিয়া অ্যাভিনিউয়ে জোহরের পর জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনূস দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের সম্পাদকদের সঙ্গে কথা বলেছেন বলে তার দপ্তর জানিয়েছে। এক বিবৃতিতে তিনি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, তাদের প্রতিষ্ঠান ও সাংবাদিকদের ওপর সংঘটিত এই অযাচিত ও নৃশংস হামলায় তিনি গভীরভাবে মর্মাহত। কঠিন এই সময়ে সরকার তাদের পাশে রয়েছে বলেও তিনি আশ্বাস দেন।

আরও পড়ুন- Bangladesh News: নৃশংসতার সব সীমা পার! বাংলাদেশে হিন্দু যুবককে খুন করে গায়ে আগুন ধরিয়ে উন্মত্ত উল্লাস

শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। রাতে মরদেহটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রাখা হবে। শনিবার তার জানাজা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন-Osman Hadi: ওসমান হাদি কে ছিলেন? যুব আন্দোলনের তরতাজা নেতার মৃত্যুতে অশান্তির স্রোত বাংলাদেশে

এদিকে, ঢাকাস্থ মার্কিন দূতাবাস শুক্রবার বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশও সহিংসতায় রূপ নিতে পারে। তাই বিক্ষোভ এড়িয়ে চলা এবং বড় সমাবেশের আশপাশে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- Osman Hadi Death: শরিফ ওসমান হাদির মৃত্যু, কবিতায় প্রতিবাদ বাংলাদেশের তারকাদের

Bangladesh Crisis Sharif Osman Hadi Sharif Osman Hadi death Sharif Osman Hadi janaza Sharif Osman Hadi burial