Sharif Osman Hadi: ওসমান হাদি খুনে প্রধান অভিযুক্ত ফয়সাল কোথায়? কী জানালেন বাংলাদেশ পুলিশের এই কর্তা?

Inqilab Mancha spokesperson killing: শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ফয়সালের খোঁজে দেশজুড়ে তল্লাশি। বাবা-মা আটক হলেও ইমিগ্রেশন ডেটায় তার দেশ ছাড়ার তথ্য নেই।

Inqilab Mancha spokesperson killing: শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ফয়সালের খোঁজে দেশজুড়ে তল্লাশি। বাবা-মা আটক হলেও ইমিগ্রেশন ডেটায় তার দেশ ছাড়ার তথ্য নেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Sharif Osman Hadi murder  ,Inqilab Mancha spokesperson killing,  Faisal main accused  ,Faisal on the run Bangladesh,  Dhaka-8 independent candidate murder , Bangladesh political murder,  Bangladesh police investigation  ,Faisal parents detained  ,Immigration database Bangladesh,  High-profile murder case Bangladesh,শরীফ ওসমান হাদী হত্যা  ,ইনকিলাব মঞ্চ মুখপাত্র খুন  ,ফয়সাল প্রধান অভিযুক্ত,  ফয়সাল পলাতক,  ঢাকা ৮ আসনের প্রার্থী হত্যা  ,বাংলাদেশ রাজনৈতিক হত্যাকাণ্ড  ,বাংলাদেশ পুলিশ তদন্ত  ,ফয়সালের বাবা-মা আটক,  ইমিগ্রেশন ডেটাবেস  ,চিরুনি তল্লাশি

Sharif Osman Hadi: ফয়সালের খোঁজে পুলিশ।

বাংলাদেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে হত্যার ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত মোঃ ফয়সালের খোঁজ এখনও মিলছে না। হত্যাকাণ্ডের পর থেকে পুলিশ দেশের বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে। এ হত্যাকাণ্ডের চাঞ্চল্য সমগ্র দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে।

Advertisment

পুলিশ সূত্রে জানা যায়, ইতিমধ্যেই ফয়সালের বাবা-মাকে আটক করা হয়েছে। তবে অভিযুক্ত ফয়সাল নিজে এখনো খুঁজে পাওয়া যায়নি। বিভিন্ন সংবাদের সূত্রে বলা হচ্ছে, ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে। তবে প্রশাসনের কাছে এখনও পর্যন্ত তার দেশ ত্যাগ করার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বাংলাদেশ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, “ইমিগ্রেশন ডেটাবেস যাচাই করা হয়েছে। এখন পর্যন্ত তাদের (ফয়সাল) পালিয়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা এখনও পর্যন্ত ফয়সালের পাসপোর্ট নম্বর খুঁজে পেয়েছি। সর্বশেষ ভ্রমণের তথ্য অনুযায়ী, জুলাই মাসে সে থাইল্যান্ড থেকে দেশে এসেছে। এরপর আর কোনো দেশ ত্যাগের তথ্য পাওয়া যায়নি।”

আরও পড়ুন- PM Modi rally Live: তাহেরপুর যাত্রায় কুয়াশার থাবা, নামতে পারল না মোদীর হেলিকপ্টার, ফিরল দমদমে

পুলিশ এই হত্যাকাণ্ডকে এক নৃশংস ও পরিকল্পিত ঘটনায় উল্লেখ করেছে। ঘটনার পর থেকে ফয়সাল মূল অভিযুক্ত হিসেবে সব ধরনের তল্লাশির মধ্যে রয়েছে। নিরাপত্তা বাহিনী, পুলিশ ও ইমিগ্রেশন সংস্থা একযোগে অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, হত্যার পর থেকে ফয়সালের অবস্থান নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে। দেশজুড়ে প্রশাসনিক ও নিরাপত্তা সংস্থাগুলো তাকে আটক করার জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছে। এই হত্যাকাণ্ডের তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তারের কাজ চলমান রয়েছে।

আরও পড়ুন- Khaleda Zia: খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বড় আপডেট, কী জানালেন ব্যক্তিগত চিকিৎসক?

শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ড দেশীয় রাজনীতিতে আলোড়ন তৈরি করেছে এবং দেশের বিভিন্ন রাজনৈতিক মহল থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ফয়সালের সন্ধান পাওয়া মাত্রই তার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন- Train accident: মোদীর সভায় যোগ দিতে এসে মর্মান্তিক পরিণতি, ট্রেনের ধাক্কায় মৃত ৩

Bangladesh Crisis Osman Hadi death Who is Osman Hadi Sharif Osman Hadi Sharif Osman Hadi death Sharif Osman Hadi janaza Sharif Osman Hadi burial Sharif Osman Hadi last ride