ওসমান হাদি খুনে এবার ইউনূসের বিরুদ্ধেই অভিযোগের আঙ্গুল ভাই ওমরের, তুলকালাম বাংলাদেশে

তিনি আরও বলেন, যদি ওসমান হাদির খুনের ঘটনায় যদি  দ্রুত ন্যায়বিচার না হয়, তবে বর্তমান সরকারেরও পরিস্থিতি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো হতে পারে।

তিনি আরও বলেন, যদি ওসমান হাদির খুনের ঘটনায় যদি  দ্রুত ন্যায়বিচার না হয়, তবে বর্তমান সরকারেরও পরিস্থিতি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো হতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
Sharif Osman Hadi last ride, live updates, Bangladesh youth leader funeral, Hadi burial live, Manik Mia Avenue janaza, Kazi Nazrul Islam grave, Bangladesh Protests, Dhaka live news,শরীফ ওসমান হাদির শেষ যাত্রা, লাইভ আপডেট, বাংলাদেশ তরুণ নেতা, হাদির দাফন লাইভ, মানিক মিয়া অ্যাভিনিউ জানাজা, কাজী নজরুল ইসলাম সমাধি, ঢাকা লাইভ খবর

Dhaka news: হাদির মৃত্যুতে বাংলাদেশে তোলপাড়

ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত ছাত্রনেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর কয়েক দিনের মধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ উঠল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। নিহত ওসমান হাদির ভাই শরীফ ওমর হাদি অভিযোগ করেছেন, আসন্ন ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচনকে বানচাল করতেই মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভেতরের একটি অংশ পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

Advertisment

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ছিলেন ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের এক গুরুত্বপূর্ণ মুখ। গত ১২ ডিসেম্বর ঢাকায় খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সিঙ্গাপুরে এয়ারলিফট করা হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের পর ঢাকা সহ বিভিন্ন এলাকায় হিংসাত্মক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা একাধিক প্রথম সারির সংবাদপত্র ও সাংস্কৃতিক সংগঠনের দফতরে হামলা চালায়।

ঢাকার শাহবাগে আয়োজিত এক প্রতিবাদ সভায় ওসমান হাদির ভাই শরীফ ওমর হাদি সরাসরি সরকারকে নিশানা করেন। তিনি বলেন, “আপনারাই ওসমান হাদিকে খুন করিয়েছেন, আর এখন এই ঘটনাকে হাতিয়ার করে নির্বাচন ভেস্তে দেওয়ার চেষ্টা করছেন।” নোবেলজয়ী মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এভাবেই গুরুতর অভিযোগ তোলেন তিনি।

ওমর হাদি জানান, তাঁর ভাই চাইতেন ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন হোক। তিনি সরকারের কাছে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, হত্যাকারীদের দ্রুত শাস্তি না হলে নির্বাচনী পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাঁর অভিযোগ, এখনও পর্যন্ত তদন্তে সরকারের তরফে কোনও অগ্রগতি চোখে পড়েনি। ওমর হাদি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “ওসমান হাদি যদি ন্যায়বিচার না পায় তবে একদিন আপনাদেরও শেখ হাসিনার মতো দেশ ছাড়তে বাধ্য হতে হবে।” উল্লেখ্য, গত বছরের গণআন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন।

ওমর হাদির দাবি, তাঁর ভাই কোনও সংস্থা বা ‘বিদেশি শক্তির’ কাছে মাথা নত করেননি বলেই তাঁকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডকে ঘিরে আরও বিস্ফোরক অভিযোগ সামনে এনেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ‘দ্য ডেইলি স্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ওসমান হাদির হত্যা জুলাই গণঅভ্যুত্থানের সাফল্য ও বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংসের উদ্দেশ্যে করা একটি “গভীর ষড়যন্ত্র”-এর অংশ। তাঁর দাবি, আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং দেশের অভ্যন্তরে সক্রিয় ‘ফ্যাসিবাদী শক্তি’ এই হত্যাকাণ্ডে জড়িত।

ইনকিলাব মঞ্চের নেতারা সরকারের কাছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আন্তর্জাতিক মানের তদন্ত করে হত্যাকারীদের পরিচয় প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন। সেই দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। বিক্ষোভকারীরা জানিয়েছেন, ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না।

এদিকে, ইনকিলাব মঞ্চের নেতৃত্ব জানিয়েছে, ২৫ ডিসেম্বর কোনও কর্মসূচি পালন করা হবে না। ওই দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। সংগঠনের নেতারা আশা প্রকাশ করেছেন, তারেক রহমান তাঁদের আন্দোলনের প্রতি সমর্থন জানাবেন।

আরও পড়ুন- হিন্দু যুবক পুড়িয়ে মারার ঘটনায় ঘরে বাইরে প্রবল চাপে ইউনূস, ড্যামেজ কন্ট্রোলে এবার বড় পদক্ষেপ

'যদি সত্যিই ধর্মনিরপেক্ষ হতেন', প্রার্থীপদ বাতিল হতেই হুমায়ুনকে তুলধোনা নিশার

'আর কতদিন এভাবে হিন্দুদের পুড়ে মরতে হবে'? ইউনূসের বিরুদ্ধে সরাসরি হুঙ্কার লেখিকা তসলিমা নাসরিনের

Muhammad Yunus Osman Hadi death