/indian-express-bangla/media/media_files/2026/01/05/shashi-tharoor-mustafizur-rahman-kkr-release-india-bangladesh-tensions-2026-01-05-13-00-25.jpg)
বাংলাদেশি পেসার মুস্তাফিজুর ইস্যুতে এবার মুখ খুললেন শশী থারুর
ভারত-বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েনের আবহে কলকাতা নাইট রাইডার্স (KKR) থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দেওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি এই সিদ্ধান্তকে তিনি “অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অদূরদর্শী” বলে মন্তব্য করেছেন। প্রতিবেশী দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হিংসা এবং দিল্লি–ঢাকার মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে তাঁর মত।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল দলে নেওয়া নিয়ে বিভিন্ন মহল থেকে আপত্তি ওঠে, যার জেরেই শেষ পর্যন্ত কেকেআর তাঁকে রিলিজ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই ঘটনার পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) নিরাপত্তা ও সরকারি নির্দেশের কথা উল্লেখ করে আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দল না পাঠানোর সিদ্ধান্ত জানায়।
সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে শশী থারুর বলেন, খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত। তাঁর কথায়, “রাজনৈতিক ব্যর্থতার বোঝা খেলাধুলার উপর চাপিয়ে দেওয়া ঠিক নয়।” তিনি উল্লেখ করেন, ভারত ইতিমধ্যেই কূটনৈতিক স্তরে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে এবং বিদেশমন্ত্রী সম্প্রতি ঢাকায় গিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকও করেছেন।
#WATCH | Wayanad, Kerala: On BCCI asks KKR to release Bangladeshi cricketer Mustafizur Rahman, Congress MP Shashi Tharoor says, "I made my view very clear on this from the start. I've argued for some time that sport should be kept apart from politics, or rather that sport should… pic.twitter.com/hlfJOBAU8W
— ANI (@ANI) January 5, 2026
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রসঙ্গে থারুর বলেন, ভারত ইতিমধ্যেই সে দেশের অন্তর্বর্তী সরকারকে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করছে। এমন সংবেদনশীল সময়ে একটি ব্যক্তিগত ক্রিকেট লিগকে রাজনীতির সঙ্গে জড়ানো অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই তিনি মনে করেন।
থারুর আরও বলেন, “এটি উদ্বেগজনক যে সামাজিক মাধ্যমের ক্ষোভ নীতিনির্ধারণে প্রভাব ফেলছে। কিছু বিষয় এর বাইরে থাকা উচিত।” তাঁর মতে, আন্তর্জাতিক টানাপোড়েনের সময় খেলাধুলা উত্তেজনা কমানোর মাধ্যম হতে পারে, কিন্তু এই সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও খারাপ করেছে।
উল্লেখ্য, গত মাসে আবু ধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে ৯.২০ কোটি টাকায় মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল শাহরুখ খান ও জুহি চাওলা সহ-মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স। তাঁকে দল থেকে বাদ দেওয়ার পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড জরুরি বৈঠক ডাকে এবং পরদিন সিদ্ধান্ত নেয়, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফরে যাবে না বাংলাদেশ দল।
৯৬ ঘন্টার জন্য বন্ধ ব্যাংকিং পরিষেবা! গ্রাহকদের চরম দুর্ভোগের বিরাট আশঙ্কা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us