Shatadru Dutta: মেসিকে কলকাতায় আনার 'অপরাধ'? হাজতবাসের পর অবশেষে মুক্তি শতদ্রু দত্তের!

Shatadru Dutta Bail: মেসিকাণ্ডে অবশেষে জামিন পেলেন শতদ্রু দত্ত। সল্টলেক স্টেডিয়ামে বিশৃঙ্খলার জেরে গ্রেফতার হয়েছিলেন এই ক্রীড়া প্রমোটার। জানুন আদালতের রায় ও জামিনের শর্তাবলী।

Shatadru Dutta Bail: মেসিকাণ্ডে অবশেষে জামিন পেলেন শতদ্রু দত্ত। সল্টলেক স্টেডিয়ামে বিশৃঙ্খলার জেরে গ্রেফতার হয়েছিলেন এই ক্রীড়া প্রমোটার। জানুন আদালতের রায় ও জামিনের শর্তাবলী।

author-image
IE Bangla Web Desk
New Update
Shatadru Dutta, Shatadru Dutta Bail, Lionel Messi Kolkata Visit, Salt Lake Stadium Chaos, Messi Kolkata Event Organizer,Bidhannagar Court, Shatadru Dutta Arrest Reason, Kolkata Sports Promoter, Messi India Visit Controversy, Salt Lake Stadium Vandalism, Shatadru Dutta released on bond, 22 crore frozen funds,শতদ্রু দত্ত, শতদ্রু দত্তের জামিন, লিওনেল মেসি কলকাতা, মেসিকাণ্ড, সল্টলেক স্টেডিয়াম,শতদ্রু দত্ত গ্রেফতার, মেসি কলকাতা সফর বিতর্ক, বিধাননগর আদালত, মেসি ইভেন্ট ভাঙচুর, ক্রীড়া প্রমোটার শতদ্রু দত্ত, শতদ্রু দত্তের মুক্তি

Shatadru Dutta Bail: কলকাতায় মেসির সঙ্গে শতদ্রু দত্ত।

Salt Lake Stadium Chaos: অবশেষে জামিন পেলেন লিওনেল মেসির কলকাতা সফরের মূল উদ্যোক্তা তথা বিশিষ্ট ক্রীড়া প্রমোটার শতদ্রু দত্ত। সোমবার বিধাননগর জেলা আদালত তাঁর জামিন মঞ্জুর করে। ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড এবং দুটি সিকিউরিটি বন্ডের বিনিময়ে তাঁকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisment

ডিসেম্বর মাসের শেষ দিক থেকে বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন শতদ্রু। এর আগে ২৯ ডিসেম্বর তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল। সেই সময় সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় তাঁর জামিনের তীব্র বিরোধিতা করে বলেছিলেন, "যিনি মেসিকে ভারতে আনার ব্যবস্থা করতে পারেন, তিনি যথেষ্ট প্রভাবশালী। জামিন পেলে তিনি পালিয়ে যেতে পারেন।"

আরও পড়ুন- SIR: আড়ালে আর ভোটার ছাঁটাই নয়! লজিক্যাল ডিসক্রিপেন্সির 'সিক্রেট' তালিকা সামনে আনার নির্দেশ সুপ্রিম কোর্টের

কেন গ্রেফতার হয়েছিলেন শতদ্রু?

গত ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। নিরাপত্তা বেষ্টনী ভেঙে বেশ কিছু বহিরাগত মেসির অত্যন্ত কাছে চলে আসে। বিরক্ত মেসিকে তড়িঘড়ি মাঠ থেকে সরিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। এরপরই ক্ষিপ্ত জনতা স্টেডিয়ামে ভাঙচুর চালায়, জলের বোতল ছোড়ে এবং আসন উপড়ে ফেলে। এই ঘটনার জেরে ওই দিন রাতেই ‘চরম অব্যবস্থাপনা’-র অভিযোগে শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছিল।

আরও পড়ুন-SIR: আড়ালে আর ভোটার ছাঁটাই নয়! লজিক্যাল ডিসক্রিপেন্সির 'সিক্রেট' তালিকা সামনে আনার নির্দেশ সুপ্রিম কোর্টের

অভিযোগ ও পাল্টা যুক্তি

অনুষ্ঠানে প্রায় ৩৫ হাজার টিকিট বিক্রি করে প্রায় ১৯ কোটি টাকা আয় হলেও সঠিক নিরাপত্তা দেওয়া হয়নি।স্টেডিয়ামে প্রায় ২ কোটি টাকার সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে।শতদ্রুর বিরুদ্ধে ২০ লক্ষ টাকা বেআইনি মুনাফা করার অভিযোগ ওঠে।স্টেডিয়ামের নিয়ম ভেঙে ভিতরে জলের বোতল বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল।

অন্যদিকে, শতদ্রুর আইনজীবী সৌম্যজিৎ রাহা আদালতে যুক্তি দেন, তাঁর মক্কেলের অতীতে হায়দরাবাদ, দিল্লি ও মুম্বইয়ে সফলভাবে মেসির ইভেন্ট আয়োজন করার রেকর্ড রয়েছে। গত ৭ নভেম্বর বিধাননগর পুলিশের থেকে যথাযত 'নো-অবজেকশন' (NOC) নেওয়া হয়েছিল। তিনি দাবি করেন, অনুষ্ঠান শেষ হওয়ার পরেই পরিস্থিতি বিগড়ে যায়, এতে আয়োজকের সরাসরি গাফিলতি নেই।

আরও পড়ুন-Abhishek Banerjee: SIR ঘিরে সুপ্রিম নির্দেশের পরই 'অ্যাকশনে' অভিষেক, ভোটের আগে 'খেলা শুরু' তৃণমূলের

টিকিট বিক্রির প্রায় ২২ কোটি টাকা ইতিমধ্যেই ফ্রিজ (freeze) করা হয়েছে এবং শতদ্রুর শারীরিক অসুস্থতার কথাও আদালতে জানানো হয়। সোমবার দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত শতদ্রু দত্তের জামিন মঞ্জুর করে।

Shatadru Dutta Bail Shatadru Dutta Messi controversy Kolkata Lionel Messi Kolkata visit Lionel Messi Kolkata chaos