Shatadru Dutta:  যুবভারতী বিশৃঙ্খলা কান্ডে বড় ফাঁপরে শতদ্রু দত্ত, বড় অভিযোগে বিরাট নির্দেশ আদালতের

Shatadru Dutta:লিওনেল মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-কে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় বড় পদক্ষেপ নিল প্রশাসন। অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্তের জামিনের আবেদন খারিজ

Shatadru Dutta:লিওনেল মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-কে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় বড় পদক্ষেপ নিল প্রশাসন। অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্তের জামিনের আবেদন খারিজ

author-image
IE Bangla Web Desk
New Update
শতদ্রু দত্ত, মেসি গোয়াট ইন্ডিয়া ট্যুর ২০২৫, যুবভারতী ক্রীড়াঙ্গন, সল্টলেক স্টেডিয়াম, জামিন খারিজ, পুলিশ হেফাজত, বিধাননগর আদালত, বিশৃঙ্খলা, ভারতীয় ন্যায় সংহিতা, মামলা, কলকাতা পুলিশ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তদন্ত কমিটি

 যুবভারতী বিশৃঙ্খলা কান্ডে বড় ফাঁপরে শতদ্রু দত্ত,

Shatadru Dutta: লিওনেল মেসির ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-কে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় বড় পদক্ষেপ নিল প্রশাসন। অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্তের জামিনের আবেদন খারিজ করে তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বিধাননগরের মহকুমা আদালত।

Advertisment

আরও পড়ুন- ফুটবলের কালো অধ্যায় কলকাতায়! কে এই শতদ্রু দত্ত? মেসির সঙ্গে কীভাবে যোগাযোগ? টাকা কি রিফান্ড পাবেন দর্শকরা?    

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনার পর বিধাননগর পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে শতদ্রু দত্ত ও অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে দু’টি মামলা রুজু করেছে। অভিযুক্ত শতদ্রু দত্তকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। শনিবার লিওনেল মেসির সঙ্গে কলকাতা থেকে হায়দরাবাদে যাওয়ার কথা ছিল শতদ্রুর।

আরও পড়ুন- -'বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে', SIR আতঙ্কে আত্মঘাতী, খসড়া তালিকা প্রকাশের আগে বাংলায় তোলপাড়    

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা প্রয়োগ করা হয়েছে।এদিকে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনার পর গোটা বিষয়টি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি তদন্ত কমিটি গঠন করেছেন। ওই কমিটির সদস্য মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী রবিবার সকালে সল্টলেক স্টেডিয়ামে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন। পুলিশ ও প্রশাসনের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনার দায় কার ওপর বর্তাবে এবং কীভাবে এমন বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হল, তা খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

leo messi Lionel Messi India tour Kolkata