/indian-express-bangla/media/media_files/2025/11/17/hasina-2025-11-17-15-42-34.jpg)
Sheikh Hasina: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Sheikh Hasina: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ ঘোষণা করেছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করেছে আদালত। সেই রায়ের তীব্র নিন্দা জানিয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং প্রাক্তন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেছেন, "আমাদের নেত্রী শেখ হাসিনা কোনও দিন মাথানত করেনি, নতি স্বীকারও করেনি। কখনও তা করবে না। তবে সারা পৃথিবী এক দিন দেখবে মোহম্মদ ইউনুস ফাঁসির মঞ্চে ঝুলছে।"
আদালতে হাসিনার এই মামলাকে কেন্দ্র করে বাংলাদেশ উত্তাল। এদিন ধানমন্ডি ৩২ মুজিবর রহমানের বাড়ি ধ্বংস করতে একদল দুটি জেসিবি গাড়ি নিয়ে রওনা দিয়েছে। তবে আপাতত, নিরাপত্তা বাহিনী বাধা দিয়েছে। তবে আওয়ামী লীগের ডাকা লকডাউনের জেরে সারা দেশ উত্তাল। ইতিমধ্যে শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা সকল অভিযোগকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত বলে উল্লেখ করেছেন। বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলার শুনানি চলাকালীন তিনি এই বিবৃতি দিয়েছেন।
আরও পড়ুন- Sheikh Hasina: বাংলাদেশে রাজনৈতিক ভূকম্পন! কোন কোন অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ?
এদিন রায় ঘোষণার পর ওবায়দুল কাদের ইন্ডিয়ান এক্সপ্রেসকে ফোনে বলেন, "এটা একটা ক্যাঙারু কোর্ট। একেবারে সাজানো মামলা। পূর্ব নির্ধারিত, পূর্ব পরিকল্পিত। পলিটিক্যালি মোটিভেটেড মামলা। আমাদের নেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা। এমন ষড়যন্ত্রমূলক প্রহসনমূলক রায়ের কাছে নতিস্বীকার মতো নেত্রী তিনি নন। শত ষড়যন্ত্রের মুখে বঙ্গবন্ধুর মতো তাঁর বীর কন্যা কখনও মাথানত করেননি, মাথানত করবেন না। আমরা এই রায়ের তীব নিন্দা জানাই।"
এখানেই থামেননি হাসিনা ঘনিষ্ঠ ওই নেতা। তিনি আরও বলেন, "বাংলাদেশের জনগণ এই রায় প্রতাখ্যান করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। একটা সময় শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী দেখবে মুহম্মদ ইউনূসকে দেশদ্রোহিতার অভিযোগে ফাঁসির মঞ্চে ঝোলানো হচ্ছে। এখন শাটডাউন চলছে সারা বাংলাদেশজুড়ে। সারা দেশের সঙ্গে ঢাকাকে বিচ্ছিন্ন করার ডাক দেওয়া হয়েছে। স্তব্ধ করে দেওয়া হবে ঢাকাকে।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us