/indian-express-bangla/media/media_files/2025/11/10/sheikh-hasina-us-clinton-foundation-role-bangladesh-uprising-2024-2025-11-10-11-02-37.jpg)
Sheikh Hasina death sentence: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ।
Bangladesh ICT verdict: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ (ICT-1)। সোমবার দুপুরে ৪৫৩ পৃষ্ঠার রায়ের অংশ পড়ে শোনান ট্রাইব্যুনালের বিচারপতি মো. গোলাম মোর্তুজা মজুমদার। রায়ের ঘোষণা সরাসরি সম্প্রচার করা হয় রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে।
২০২৪ সালের জুলাই–আগস্টে ছাত্র–জনতার বিক্ষোভ দমাতে প্রাণঘাতী হামলা ও হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনা, বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রাক্তন পুলিশপ্রধান চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়। ট্রাইব্যুনাল তিনটি অভিযোগে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে—
১) বিচার প্রক্রিয়া ব্যাহত করা,
২) হত্যার নির্দেশ প্রদান,
৩) এবং সহিংসতা থামাতে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া।
আরও পড়ুন- Sheikh Hasina Verdict Live: শেখ হাসিনার ফাঁসির সাজা, রায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের
রায়ে উল্লেখ করা হয়, ঢাকার বিক্ষোভকারীদের ওপর হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এছাড়া আহতদের ভুল নামে হাসপাতালে ভর্তি করানো, গুলির আঘাত লুকানো এবং পোস্টমর্টেম রিপোর্ট পরিবর্তনের জন্য চিকিৎসকদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল—এমন প্রমাণও আদালতে পেশ করা হয়। আবু সায়েদের ময়নাতদন্ত রিপোর্ট বদলানোর জন্য এক চিকিৎসককে হুমকি দেওয়ার কথাও উল্লেখ করা হয় রায়ে।
সহ–অভিযুক্ত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তবে প্রাক্তন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুন রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়ায় তাকে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দিয়ে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, “এই রায় আগে থেকেই সাজানো ছিল। দলের কর্মী–সমর্থকদের ওপর যেভাবে হামলা চালানো হয়েছিল, তার কোনও ন্যায়বিচার হয়নি। পুরো প্রক্রিয়াটাই মানবাধিকারের পরিপন্থী।” তাঁর অভিযোগ, ১৯৭১–পরবর্তী আইনের অপপ্রয়োগ করা হয়েছে, আর “রাজাকারদের যে ধারায় বিচার হয়, সেই একই ধারা প্রয়োগ করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে।”
আরও পড়ুন- SIR ফর্ম পূরণের সময় ভুল করেছেন? পেন-পেন্সিল দিয়ে কেটেছেন? 'দুর্ভোগ' এড়াতে পড়ুন এই খবর!
এদিকে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এই ঐতিহাসিক রায়কে ঘিরে। অনেকের মতে, বাংলাদেশের রাজনীতিতে এই রায় নতুন অস্থিরতার জন্ম দিতে পারে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us