/indian-express-bangla/media/media_files/2025/11/17/hasina-2025-11-17-15-42-34.jpg)
Sheikh Hasina: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Sheikh Hasina: ভারতে নির্বাসনে থেকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে কড়া ভাষায় আক্রমণ করলেন দেশের অপসারিত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দল আওয়ামী লীগকে ভোটের লড়াই থেকে বাদ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই পরিস্থিতিতে নির্বাচন হলে তা দেশের রাজনৈতিক অস্থিরতা আরও বাড়াবে।
আরও পড়ুন-জাতীয় নিরাপত্তা নিয়ে আপস! হাইকোর্টে ভর্ৎসনার মুখে রাজ্য, পাখির চোখ বাংলা, আজই রাজ্যে শাহ
সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে পাঠানো এক ই-মেলে শেখ হাসিনা সতর্ক করে বলেন, বাংলাদেশে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন না হলে বাংলাদেশ দীর্ঘমেয়াদি অস্থিরতার মুখে পড়বে। তাঁর দাবি, আসন্ন নির্বাচনে বিরোধী কণ্ঠকে দমন করার চেষ্টা করা হচ্ছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়ছে।
উল্লেখ্য, ২০২৪ সালে ছাত্র আন্দোলনে দমন-পীড়নের অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওই আন্দোলনে শতাধিক মানুষের মৃত্যু হয় বলে অভিযোগ, যার জেরে তাঁর ১৫ বছরের শাসনের অবসান ঘটে। বর্তমানে তিনি ভারতে নির্বাসিত রয়েছেন।
আরও পড়ুন-শিকল দিয়ে বেঁধে রাখতে হয় ভগবানকে! কলকাতার এই মন্দিরের হাড়হিম করা রহস্য জানেন?
শেখ হাসিনার আরও অভিযোগ, নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পরিকল্পিতভাবে তাঁর দল আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দিয়ে লক্ষ লক্ষ সমর্থককে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। এই সিদ্ধান্ত দেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য মারাত্মক বলে দাবি করেন তিনি।
আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। শেখ হাসিনার এই মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক ও আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিল বলে মনে করছেন রাজনৈতিক মহল।
আরও পড়ুন-ভোটের আগে 'বিস্ফোরক' অভিযোগে তোলপাড়, আরজি কর কান্ডে সুনামি বঙ্গে


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us