/indian-express-bangla/media/media_files/2025/11/10/sheikh-hasina-us-clinton-foundation-role-bangladesh-uprising-2024-2025-11-10-11-02-37.jpg)
'ঢাকা লকডাউন' ঘিরে তপ্ত বাংলাদেশ, ফের হাসিনা ঝড়?
ঢাকা লকডাউন ঘিরে তপ্ত বাংলাদেশ, রায় ঘোষণার আগেই রাজধানীতে ৭০০০ পুলিশ মোতায়েন — শেখ হাসিনা নিয়ে ফের আলোচনার ঝড়
বাংলাদেশের রাজধানী ঢাকায় আগামী ১৩ নভেম্বর নির্ধারিত “ঢাকা লকডাউন” কর্মসূচির আগে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। প্রায় ৭০০০ পুলিশ কর্মীকে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে। রাজধানীর ১৪২টি শনিবার পুলিশ মহড়া চালিয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সরকারি বাসভবনের সামনেও ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সূত্রের খবর, ইউনূসের বাড়িকে অস্থায়ী সেনানিবাসে রূপান্তরিত করা হয়েছে এবং রাজধানীজুড়ে সম্ভাব্য বিক্ষোভ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ ও সেনাবাহিনী।
২০২৪ সালের আগস্টে ছাত্র আন্দোলন বিদ্রোহে রূপ নিলে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে আসেন। সেই সময় থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আমূল বদলেছে, কিন্তু স্থিতিশীলতা আসেনি। বর্তমানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া শেষ হয়েছে এবং আগামী ১৩ নভেম্বর রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে। কাকতালীয়ভাবে, একই দিনে শেখ হাসিনার বিলুপ্ত আওয়ামী লীগ “ঢাকা লকডাউন” কর্মসূচির ডাক দিয়েছে, যা নতুন রাজনৈতিক উত্তাপ তৈরি করেছে।
শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে কঠোর নিরাপত্তার মধ্যে অবস্থান করছেন। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ভারতে তিনি নিজেকে নিরাপদ মনে করেন। বাংলাদেশের একাধিক মামলায় রাষ্ট্রদ্রোহ ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হলেও, তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেছেন যে দেশ বর্তমানে “মৌলবাদীদের দখলে”। তাঁর দাবি, অন্তর্বর্তী সরকার ও সামরিক বাহিনীর চাপে বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন।
অন্যদিকে, নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের ওপরও রাজনৈতিক ও সামরিক চাপ ক্রমশ বাড়ছে। শেখ হাসিনার নিষিদ্ধ আওয়ামী লীগ ফের রাজনীতিতে সক্রিয় হতে চাইছে, এবং “ঢাকা লকডাউন” কর্মসূচিকে সেই প্রচেষ্টার প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সূত্রের দাবি, ইউনূস এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছেন এবং রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন।
সামরিক বাহিনী এবং রাজনৈতিক মহলের চাপে পড়ে ইউনূস সম্প্রতি ঘোষণা করেছেন যে পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৬ সালের প্রথমার্ধে, সম্ভবত এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। তবে এই সিদ্ধান্তে অসন্তুষ্ট বিএনপি , দল চলতি বছরের ডিসেম্বর নির্বাচন চেয়েছিল। তাদের অভিযোগ, ইউনূস দেশের মানুষের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করছেন। সেনাবাহিনীও ইউনূসের ওপর দ্রুত নির্বাচন আয়োজনের জন্য চাপ বাড়াচ্ছে বলে সূত্রের খবর।
সংবাদ সংস্থা পিটিআই এবং বাংলাদেশের বিভিন্ন দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী সপ্তাহে সম্ভাব্য গোলযোগের আশঙ্কায় এই প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) আলাদা অভিযানে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ২৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এই গ্রেপ্তারি অভিযান চলে। ডিবি-র ডেপুটি কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান জানান, অভিযুক্তরা ঢাকায় ১ লক্ষ গ্যাস বেলুনে আওয়ামী লীগের স্লোগান ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছিল, যা ১০ থেকে ১২ নভেম্বরের মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশেপাশে সম্পন্ন করার কথা ছিল।ডিবি জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপ “স্থগিত” ঘোষণা করে। এরপর থেকেই দলের একাধিক শাখা ও সহযোগী সংগঠনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়েছে, যা এখনও চলছে।
আরও পড়ুন- মেডিকেল কলেজ থেকে উদ্ধার একে-৪৭, ৩৫০ কেজি বিস্ফোরক! আটক দুই চিকিৎসক, চাঞ্চল্য দেশ জুড়ে
উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, খতিয়ে দেখবেন রাস্তা ও সেতু পুনর্নির্মাণের অগ্রগতি
চাইলে আজ গিয়ে কালই ফিরুন! কলকাতার কাছেই প্রকৃতির কোলে এক স্বর্গীয় শান্তি!
বাংলায় SIR নিয়ে তোলপাড়ের মাঝেই এবার মৃত্যু BLO-র, পরিবারের বিস্ফোরক অভিযোগে হুলস্থূল
বিকল ইঞ্জিন, চরম বিপাকে স্পাইস জেটের বিমান! জরুরি অবতরণ কলকাতায়
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us