/indian-express-bangla/media/media_files/2025/11/28/tmc-2025-11-28-10-57-33.jpg)
TMC: তৃণমূলের দাপুটে নেতার মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক।
জয়নগর বিধানসভার অন্তর্গত শ্রীপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দাপুটে নেতা বাবু গাজী ওরফে গাজী আবুল হোসেনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি দলের কর্মীদের উদ্দেশ্য করে বলেন, যে সমস্ত কর্মীরা তৃণমূলের ঝান্ডা বহন করেন, তাদের দোতলা বাড়ি থাকলেও আবাস যোজনার বাড়ি একমাত্র তাদেরই দেওয়া হবে।
অপরদিকে, এলাকায় বিরোধী রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক, যেমন বিজেপি বা অন্যান্য দলের কর্মীরা, তাদের বাড়ি ভাঙা থাকলেও বা প্লাস্টিক বা অস্থায়ী ছাউনি দিয়ে বসবাস করলেও, তাদেরকে আবাস যোজনার সুবিধা দেওয়া হবে না। এই নিয়ম লক্ষী ভান্ডারের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে ভিডিওতে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, শ্রীপুর গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিন এসইউসিআই দলের দখলে ছিল। বর্তমানে তৃণমূল ক্ষমতায় আসে, আর বিরোধী দল হয়ে উঠেছে বিজেপি। তবে এলাকায় এখনও এসইউসিআই এবং বিজেপি দলের কর্মী সমর্থকরা ভাঙা বা অস্থায়ী বাড়িতে বসবাস করছেন।
আরও পড়ুন- Police Reshuffle: নবান্নের নির্দেশে জেলা পুলিশে ভূমিকম্প! একসঙ্গে ২১ আইপিএসের বদলি
অভিযোগ, এদেরকে আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে, এবং এই প্রক্রিয়ায় বাবু গাজীর “ফর্মুলা” কার্যকর হচ্ছে। প্রকৃতপক্ষে এই ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হওয়ায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বেড়েছে।
আরও পড়ুন-Holidays 2026: পুজোতে আর মিলছে না টানা ছুটি! ২০২৬-এর ক্যালেন্ডারে বড় পরিবর্তন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us