/indian-express-bangla/media/media_files/2025/12/01/parliament-winter-session-modi-speech-2025-12-01-10-46-50.jpg)
২০২৬-এ দেশবাসী শুভেচ্ছায় ভরালেন মোদী
Modi Happy new year 2026 wishes: নতুন বছর ২০২৬ উপলক্ষে আজ (১ জানুয়ারি) দেশ ও বিশ্বজুড়ে উৎসবের আবহ। রাজধানী দিল্লি থেকে শুরু করে মুম্বই, বেঙ্গালুরু, লখনউ- কলকাতা সহ দেশের বিভিন্ন প্রধান শহরে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে বর্ষবরণ। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের একাধিক শীর্ষ নেতা দেশবাসীকে নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়েছেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে ২০২৬ সালের শুভেচ্ছা জানিয়ে লেখেন, “২০২৬ সালের জন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। এই বছর আপনাদের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বয়ে আনুক। আপনাদের সকল প্রচেষ্টায় সাফল্য আসুক এবং সব কাজে পরিপূর্ণতা লাভ করুন। আমাদের সমাজে শান্তি ও সুখ বজায় থাকুক এই কামনা করি।”
লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লেখেন, “আপনাদের সকলকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। নতুন বছর আপনাদের জীবনে অনেক সুখ, সুস্বাস্থ্য এবং সাফল্য বয়ে আনুক।”
2026 की आप सभी को बहुत-बहुत शुभकामनाएं। कामना करते हैं कि यह वर्ष हर किसी के लिए नई आशाएं, नए संकल्प और एक नया आत्मविश्वास लेकर आए। सभी को जीवन में आगे बढ़ने की प्रेरणा दे।
— Narendra Modi (@narendramodi) January 1, 2026
ज्ञानं विरक्तिरैश्वर्यं शौर्यं तेजो बलं स्मृतिः।
स्वातन्त्र्यं कौशलं कान्तिर्धैर्यं मार्दवमेव च ॥ pic.twitter.com/vMhlHe3fGR
এদিকে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি প্রকাশ করেছেন। X-এ চিঠিটি শেয়ার করে তিনি লেখেন, “প্রিয় দেশবাসী, এই শুভ নববর্ষে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আসুন, এই বছরটিকে দুর্বল ও প্রান্তিক শ্রেণির অধিকার রক্ষার জন্য একটি গণআন্দোলনে রূপান্তরিত করি কাজের অধিকার, ভোটাধিকার এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার সুনিশ্চিত করতে হবে।”
आप सभी को नववर्ष की हार्दिक शुभकामनाएं। नया साल आपके जीवन में ढेर सारी खुशियां, अच्छा स्वास्थ्य और सफलताएं लेकर आए।
— Rahul Gandhi (@RahulGandhi) December 31, 2025
Wishing everyone a very Happy New Year 2026! pic.twitter.com/DqJYctGyM6
চিঠিতে খাড়গে আরও বলেন, “যুবকদের জন্য কর্মসংস্থান, মহিলাদের নিরাপত্তা, কৃষকদের সমৃদ্ধি, প্রান্তিকদের প্রতি সম্মান এবং সকলের জন্য উন্নত জীবনযাত্রার মান এই লক্ষ্যগুলোই আমাদের যৌথ সংকল্প হওয়া উচিত। নতুন বছর আপনাদের সকলের জীবনে সুখ, সমৃদ্ধি ও অগ্রগতি নিয়ে আসুক। শুভ নববর্ষ।”
ফেব্রুয়ারি থেকে বেড়ে যাচ্ছে সিগারেটের দাম! আইটিসি-গোডফ্রে শেয়ারে চাপে
আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস! ২৮ বছরে জোড়াফুল! ক্ষমতার পথে দলের দীর্ঘ রাজনৈতিক যাত্রা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us