/indian-express-bangla/media/media_files/2025/11/15/shuvendu-adhikari-2025-11-15-18-44-44.jpg)
বিরাট ঘোষণা শুভেন্দু অধিকারীর
Suvendu Adhikari: পাটনায় এলেন শুভেন্দু অধিকারী। না এটা বিহারের রাজধানী পাটনা নয়। হুগলি জেলার পোলবা ব্লকের প্রত্যন্ত গ্রাম পাটনা। এই গ্রাম মূলত আদিবাসী অধ্যষিত। আদিবাসীদের দেবতুল্য বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর একটি মূর্তি উন্মোচনের পাশাপাশি এদিন এক জনসভায় ভাষণ দিতে গিয়ে রাজ্য সরকারকে একাধিক বিষয়ে তুলোধোনা করেন বিরোধী দলনেত।
স্থানীয় বিজেপি নেতা স্বরাজ ঘোষের আমন্ত্রণে এদিন দুপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং কে সঙ্গে নিয়ে শুভেন্দুর এখানে আগমন হয়। এস আই আর নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সময়ে ভোটারলিস্ট না বেরোলে ভোট হবেনা, তখন আর রাষ্ট্রপতি শাসন চাইতে হবে না, সাংবিধানিক ভাবেই হয়ে যাবে।
আরও পড়ুন-বিহারের মুখ্যমন্ত্রী পদের দৌড়ে কি এই বিজেপি নেতাও? বাড়ল নীতীশের রক্তচাপ, চিরাগের বড় সিদ্ধান্ত
বিরোধী দলনেতা বিএলও ক্ষোভ নিয়ে বলেন,রাজ্য সরকার অসহযোগিতা করছে তাই বিএলও দের কাজে চাপ বাড়ছে। প্রতিটি এন্ট্রি করতে কুড়ি মিনিট সময় লাগে। রাজ্য সরকার এসআইআর বিরোধী। বিহারে এক হাজার ডাটা এন্ট্রি অপারেটার নেওয়া হয়েছিল।চার মাসের জন্য। আর এখানে অনেকদিন আগে নির্বাচন কমিশন প্রপোজাল পাঠালেও মমতার নির্দেশে অর্থ দপ্তর তার অনুমোদন দেয়নি। তার জন্য বিএলওরা অসুবিধায় পড়ছেন। আমাদের বিজেপির কোনো অসুবিধা নেই। কোনো তাড়াহুড়াও নেই। ৭ ফেব্রুয়ারির মধ্যে ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না। আর ভোট না হলে ৫ মে রাস্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না সংবিধান অনুযায়ী হয়ে যাবে।তাই নির্বাচন কমিশনের পাশাপাশি তৃনমূল পরিচালিত রাজ্য সরকারের বেশি দায় বিজেপির কিছু নেই।
আরও পড়ুন-Kolkata Fire:সাতসকালে কলকাতায় বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারদিক, তুমুল চাঞ্চল্যে তোলপাড়!
গতকাল পড়শি রাজ্য বিহারে বিজেপি জোট বিধানসভা ভোটে রেকর্ড সংখ্যক জিতে এসেছে। মূলত মহিলারা দুহাত ভরে নীতিশকে ভোট দিয়েছেন। এরাজ্যেও কি বিধানসভা ভোটে মহিলারা বড় ফ্যাক্টর? এইপ্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা জানান,বিহারে মহিলা ভোট ফ্যাক্টর হলেও এখানে আরজি কর ফ্যাক্টর হবে। দূর্গাপুর হবে। কসবা ল কলেজে ফ্যাক্টর হবে। লক্ষী ভান্ডার সম্পর্কে তাঁর বক্তব্য,ওটা তো সরকারি টাকা। আর এখানে বিজেপিকে দেখে নকল করেছে। শুভেন্দুর দাবি, নারী ক্ষমতায়নের লক্ষ্যে এই রণের স্কিম চালু করেছিলেন শিবরাজ সিং চৌহান। আর বিজেপির রাজ্যে শুধু ভাতায় সীমাবদ্ধ থাকে না। শিক্ষিত যুবক যুবতী চাকরিটাও পায়। চাকরিও দিতে হবে সামাজিক সুরক্ষাও দিতে হবে। লাখপতি দিদিও বানাতে হবে। এক সঙ্গে সব কাজ এনডিএ বা বিজেপি সব জায়গায় করেছে।
আরও পড়ুন- “বিহার কা এক হি স্টার,নিতীশ কুমার”, কোন অঙ্কে বাজিমাত “সুশাসন বাবু”র?
শুভেন্দু আরও বলেন, "ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল নিয়োগে কোনো সংরক্ষণ নেই। সংবিধানে সংরক্ষণের যে অধিকার দেওয়া আছে তা কেড়ে নেওয়া হয়েছে। এত ভুয়ো এসটি সার্টিফিকেট! যারা এসটি নয় তাদের সার্টিফিকেট দিয়ে যারা এসটি তাদের অধিকার কাড়ছেন। নটা রেসিডেন্সিয়াল স্কুল করতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার কেন মমতা দেননি? জনগোষ্ঠী গ্রামকে মডেল গ্রাম করতে চায় ভারত সরকার। যেখানে সৌরআলো থাকবে। পাকা বাড়ি, শৌচালয় থাকবে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থাকবে। অলচিকি ভাষার পড়ার শিক্ষাকেন্দ্র থাকবে। নলকূপ থাকবে। সেখানে করতে দেননি কেন। পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজকে ঐক্যবদ্ধ করার কথা বলব। দ্রৌপদি মূর্মুকে রাষ্ট্রপতি করার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন আদিবাসীদের সর্বোচ্চ সম্মান দিতে চান। এটা কোনো ভাষন নয়। দেশের দুটি রাজ্যে এখনও আদিবাসী মুখ্যমন্ত্রী আছেন"।
আরও পড়ুন-কোন ফর্মূলায় ১০ বার টানা কুর্সিতে নীতীশ? কবে মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ?
রাজ্যপাল বলেছেন বুলেটে নয় ব্যালটে ভোট করতে হবে,,সে প্রসঙ্গে বিরোধী নেতা বলেন,উনি ৩ বছর ধরে আছেন। ওনার উপলব্ধি থেকে বলছেন। জঙ্গলরাজকে উপরে ফেলতে হবে বলেছেন প্রধানমন্ত্রী,সে প্রসঙ্গে তিনি বলেন,"প্রধানমন্ত্রী চারবার এসেছেন। উনি যা বলেছেন ঠিকই বলেছেন"।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us