/indian-express-bangla/media/media_files/2026/01/23/gold-silver-price-today-january-23-india-city-wise-rates-2026-01-23-10-27-02.jpg)
২৯ জানুয়ারি কলকাতায় সোনার দাম জানুন
২৪ ঘন্টাতেই ঘুরল খেলা। সোনার বাজারে নজিরবিহীন ঊর্ধ্বগতি দেশজুড়ে। রূপার দাম ইতিহাস গড়ে প্রতি কেজি ৪ লক্ষ টাকার গণ্ডি পেরিয়েছে, পাশাপাশি সোনার দামও মধ্যবিত্তের বাইরে। প্রতি ১০ গ্রামে ১.৭৫ লক্ষ টাকার নতুন সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। হঠাৎ এই দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতা থেকে শুরু করে বিয়ের বাজার সবাই কার্যত হতবাক। ডলারের দুর্বলতা এবং বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে সোনা ও রূপা, দুই মূল্যবান ধাতুতেই এক ধাক্কায় আগের সব রেকর্ড ভেঙেছে।
আরও পড়ুন- 'নোবেল শান্তি পুরষ্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ', ভোটের আগে নীতিনের মন্তব্যে তোলপাড়, গর্জে উঠল তৃণমূল
মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পুরো ছবিটাই বদলে গিয়েছে। এমসিএক্স (MCX)-এ প্রতি কেজি রূপার দাম বেড়ে দাঁড়িয়েছে ৪,০৭,৪৫৬ টাকায়। গত মঙ্গলবার রূপার দাম এক ধাক্কায় ৪০,৫০০ টাকা বেড়েছিল, তার পরদিন বুধবার আরও ১৫,০০০ টাকা বৃদ্ধি পায়। রূপার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সোনার দামও। এমসিএক্স-এ প্রতি ১০ গ্রাম সোনার দাম পৌঁছেছে ১,৭৫,৮৬৯ টাকায়, যা নতুন রেকর্ড। বাজার সূত্রের খবর, বুধবার ৯৯.৯ শতাংশ বিশুদ্ধ সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৭১,০০০ টাকা ছুঁয়েছে, একদিনেই প্রায় ৫,০০০ টাকার বড়সড় বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
বিশেষজ্ঞদের মতে, এই মূল্যবৃদ্ধির পিছনে একাধিক আন্তর্জাতিক কারণ কাজ করছে। প্রথমত, মার্কিন ডলারের দুর্বলতা। দ্বিতীয়ত, নিরাপদ বিনিয়োগের খোঁজ। তৃতীয়ত, সুদের হারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা।
আপনার শহরে সোনার দাম
দিল্লিতে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৭৯,০০০ টাকা
২২ ক্যারেট - ১,৬৪,১০০ টাকা
১৮ ক্যারেট - ১,৩৪,২৯০ টাকা
মুম্বাইয়ে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৭৮,৮৫০ টাকা
২২ ক্যারেট - ১,৬৩,৯৫০ টাকা
১৮ ক্যারেট - ১,৩৪,১৪০ টাকা
চেন্নাইতে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৮৩,২৮০ টাকা
২২ ক্যারেট - ১,৬৮,০০০ টাকা
১৮ ক্যারেট - ১,৩৯,০০০ টাকা
কলকাতায় সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৭৮,৮৫০ টাকা
২২ ক্যারেট - ১,৬৩,৯৫০ টাকা
১৮ ক্যারেট - ১,৩৪,১৪০ টাকা
আহমেদাবাদে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৭৮,৯০০ টাকা
২২ ক্যারেট - ১,৬৪,০০০ টাকা
১৮ ক্যারেট - ১,৩৪,১৯০ টাকা
লখনউতে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৭৯,০০০ টাকা
২২ ক্যারেট - ১,৬৪,১০০ টাকা
১৮ ক্যারেট - ১,৩৪,২৯০ টাকা
পাটনায় সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৭৮,৯০০ টাকা
২২ ক্যারেট - ১,৬৪,০০০ টাকা
১৮ ক্যারেট - ১,৩৪,১৯০ টাকা
হায়দ্রাবাদে সোনার দাম (প্রতি ১০ গ্রামে)
২৪ ক্যারেট - ১,৭৮,৮৫০ টাকা
২২ ক্যারেট - ১,৬৩,৯৫০ টাকা
১৮ ক্যারেট - ১,৩৪,১৪০ টাকা
আরও পড়ুন- ভোটের আগে দিল্লিতে ঝড়! হুঙ্কার মমতার, রাজধানীর রাজপথ দাপিয়ে বেড়াবেন তৃণমূল সুপ্রিমো


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us