Gold Silver Investment: মাত্র ৫ কেজি রূপা আজ কিনে রাখলে ২০৩০-এ কত রিটার্ন জানেন? পরিমাণ জানলে মাথা ঘুরে যাবে

Gold Silver Investment: বিশেষজ্ঞদের মতে, যদি শিল্পক্ষেত্রের চাহিদা ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি অনুকূল থাকে, তাহলে ২০৩০ সালের মধ্যে রূপার দাম আরও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

Gold Silver Investment: বিশেষজ্ঞদের মতে, যদি শিল্পক্ষেত্রের চাহিদা ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি অনুকূল থাকে, তাহলে ২০৩০ সালের মধ্যে রূপার দাম আরও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
silver price today, silver investment 2030, 5 kg silver investment, silver price forecast India, silver rate today India, silver price December 13, silver price Delhi Mumbai Kolkata, precious metals investment, silver long term returns, gold and silver market volatility, MCX silver futures, silver price outlook, silver investment calculation, commodity market India

২ লাখ ছাড়ালো রূপার দাম

Gold Silver Investment:  সোনা ও রূপার দামে রেকর্ড লাফ! অনেকেই সোনা-রূপায় বিনিয়োগের চিন্তা, ভাবনা করছেন। এমন পরিস্থিতিতে আপনি কি জানেন আজ যদি আপনি ৫ কেজি রূপা কেনেন, তাহলে ২০৩০ সালের মধ্যে তার দাম কত হতে পারে? অনেকের মনেই এই ধরণের নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

Advertisment

আজ ১৩ ডিসেম্বর সারা দেশে রূপার দাম কার্যত সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। দিল্লিতে প্রতি কেজি রূপার দাম রেকর্ড ১ লক্ষ ৯৮ হাজার টাকায় লেনদেন হয়েছে। মুম্বই ও কলকাতায় সেই দাম ২ লক্ষ টাকারও উপরে উঠে গিয়েছে। চেন্নাইয়ে পরিস্থিতি আরও ভয়ঙ্কর! সেখানে প্রতি কেজি রূপার দাম পৌঁছেছে ২ লক্ষ ১৬ হাজার ১০০ টাকায়।

আরও পড়ুন- 'বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে', SIR আতঙ্কে আত্মঘাতী, খসড়া তালিকা প্রকাশের আগে বাংলায় তোলপাড়

সোনা ও রূপার বাজারে রোজই একের পর এক নতুন রেকর্ড গড়ছে। এর পাশাপাশি টাকার মান দুর্বল হওয়ায় আন্তর্জাতিক বাজারের প্রভাব সরাসরি পড়ছে। গত ১২ ডিসেম্বর ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর ইঙ্গিত এবং শিল্পক্ষেত্রে চাহিদা বৃদ্ধির কারণে প্রথমবারের মতো প্রতি কেজি রূপার দাম ২ লক্ষ টাকা ছাড়িয়ে যায়। আজও বহু শহরে সেই দাম ধরে রেখেছে রূপা।

এই পরিস্থিতিতে অনেকেই ভাবছেন, আজ যদি বড় অঙ্কে রূপা কেনা হয়, তাহলে আগামী পাঁচ বছর পরে তার মূল্য কত দাঁড়াতে পারে। বর্তমান দরে দিল্লিতে ১ কেজি রূপা কিনতে খরচ হচ্ছে প্রায় ১ লক্ষ ৯৮ হাজার টাকা। সেই হিসেবে ৫ কেজি রূপার দাম দাঁড়াচ্ছে প্রায় ৯ লক্ষ ৭৪ হাজার ৭৩০ টাকা। এই হিসাবের মধ্যে কোনও মেকিং চার্জ অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ, আজ ৫ কেজি রূপা কিনতে বিনিয়োগকারীদের প্রায় ১০ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে।

আরও পড়ুন- ফুটবলের কালো অধ্যায় কলকাতায়! কে এই শতদ্রু দত্ত? মেসির সঙ্গে কীভাবে যোগাযোগ? টাকা কি রিফান্ড পাবেন দর্শকরা?  

দীর্ঘমেয়াদে রূপাকে অনেক বিনিয়োগকারীই একটি শক্তিশালী বিকল্প হিসেবে দেখছেন। বাজার বিশেষজ্ঞদের মতে, যদি শিল্পক্ষেত্রের চাহিদা ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি অনুকূল থাকে, তাহলে ২০৩০ সালের মধ্যে রূপার দাম আরও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তবে, বর্তমান বাজার পরিস্থিতি অত্যন্ত অস্থির হওয়ায় বিনিয়োগের আগে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, গত এক সপ্তাহে রূপার দামে বড় ধরনের ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। MCX-এ রূপার ফিউচার দর এক সপ্তাহে প্রতি কেজিতে প্রায় ৯,৪৪৩ টাকা বেড়েছে। আবার সর্বকালের উচ্চতায় পৌঁছানোর পরেই হঠাৎ বড় পতন দেখা যায়। শুক্রবার রেকর্ড স্তরে পৌঁছানোর পর একদিনেই প্রতি কেজিতে প্রায় ৮,৮০০ টাকার বেশি দাম কমে যায়। এই ওঠানামা থেকেই স্পষ্ট, আপাতত রূপার বাজার বেশ অস্থির অবস্থায় রয়েছে। তবে যদি রূপার দামে এই উর্ধ্বগতি অব্যাহত থাকে তাহলে ২০৩০ সালের মধ্যে আপনি দ্বিগুণ থেকে তিন গুণ পর্যন্ত রিটার্ন পেতে পারেন।

আরও পড়ুন- ২২ মিনিটেই স্টেডিয়াম ছাড়লেন মেসি, চূড়ান্ত বিশৃঙ্খলা, ভাঙচুর! 'তাণ্ডবের' ঘটনায় এবার বিরাট গ্রেফতারি    

Gold Silver gold and silver price