/indian-express-bangla/media/media_files/2026/02/05/singhabad-railway-station-2026-02-05-12-24-01.jpg)
প্রতীকী ছবি
ভারতে রেলপথ কেবল পরিবহনের মাধ্যম নয়, বরং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ।প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ তাঁদের গন্তব্যে পৌঁছানোর জন্য ট্রেনে যাতায়াত করেন। ভারতীয় রেলপথকে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম রেল নেটওয়ার্ক। ভারতের এই বিশাল রেল নেটওয়ার্কের মধ্যে এমন একটি স্টেশন বাংলায় রয়েছে যেখানে সারাদিন কোন যাত্রী যাতায়াত করেন না। অবাক লাগলেও এটা সত্যি।
আরও পড়ুন-সোনা-রূপার দামে বিরাট পতন, খুশির খবরে ফুটছে কলকাতা, বিয়ের সিজনে বড়সড় স্বস্তি
মালদা জেলার সিঙ্গাবাদ রেলওয়ে স্টেশনটি একটি অনন্য রেলস্টেশন। যেখানে প্ল্যাটফর্ম রেললাইন থাকলেও কোনও যাত্রীবাহী ট্রেন এখানে থামে না। কারণে স্টেশনটিতে কোন সাধারণ যাত্রীদের পাও মাড়ান না। কিন্তু কেন?
আরও পড়ুন-লিফটে হাইড্রোজেন বেলুন নিয়ে ওঠাই কাল! ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ২
প্ল্যাটফর্ম থেকে শুরু করে রেললাইন থাকলেও যাত্রী না থাকায় এই স্টেশটি হয়ে উঠেছে বাংলার তথা দেশের এক অন্যতম রহস্যময় স্টেশন। যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য কাছাকাছি স্টেশন ব্যবহার করেন। তবে এই স্টেশন কেবল মানচিত্রে সীমাবদ্ধ নয়, বরং এটি ভারত-বাংলাদেশ বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবেও ব্যবহৃত হয়।
আরও পড়ুন-"বাপের ব্যাটা হলে পুলিশ এক টাকাও নেবেন না", সুপ্রিম রায়ের পর বিস্ফোরক সংগ্রামী যৌথ মঞ্চ
সিঙ্গাবাদ স্টেশনের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। এটি ব্রিটিশ শাসনকালে নির্মিত হয়েছিল এবং তখন থেকেই ভৌগোলিক অবস্থানের কারণে বিশেষ গুরুত্ব রয়েছে স্টেশনটির। বর্তমানে, স্টেশনটি কেবল মালগাড়ি চলাচলের ব্যবহৃত হয়।
আরও পড়ুন- সাতসকালেই লাইন থেকে ছিটকে গেল এক্সপ্রেস ট্রেনের তিনটি কামরা, ওড়িশার জাজপুরে ট্রেন দুর্ঘটনা


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us