/indian-express-bangla/media/media_files/2026/01/16/malda-2026-01-16-19-07-00.jpg)
Hooghly News: শোকের ছায়া পরিবারে।
বাড়ির দাওয়ায় এখন শুধুই কান্নার রোল। যে মানুষটির সশরীরে হাজির হওয়ার কথা ছিল সরকারি শুনানিতে, তিনি ফিরলেন নিথর দেহে। উত্তরপ্রদেশের কানপুরে খুন হলেন সিঙ্গুরের গোপালনগর গ্রাম পঞ্চায়েতের পায়রাওড়া গ্রামের বাসিন্দা সাইদুল্লা শেখ। পরিযায়ী শ্রমিকের এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।
দীর্ঘদিন ধরেই উত্তরপ্রদেশের কানপুরের অরাইয়া জেলার শরাফা মার্কেটে জুয়েলারির কাজের সঙ্গে যুক্ত ছিলেন সাইদুল্লা শেখ। সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে একটি S.I.R Hearing-এর জন্য সাইদুল্লা ও তাঁর স্ত্রীকে যথাক্রমে আগামী ১৭ ও ২০ জানুয়ারি সশরীরে উপস্থিত হওয়ার নোটিশ পাঠানো হয়।
সেই উদ্দেশ্যেই গত মঙ্গলবার বিকাল ৩টে নাগাদ স্ত্রী ও তিন বছরের সন্তানকে নিয়ে কলকাতার ট্রেনে তুলে দেন সাইদুল্লা। নিজে থেকে যান বাড়তি একদিনের কাজের চাপ সামলাতে। স্ত্রীকে কথা দিয়েছিলেন, পরের দিনই ট্রেন ধরবেন তিনি। কিন্তু সেই ‘পরের দিন’ আর আসেনি।
আরও পড়ুন- 'বিজেপির লোকেরা ERO অফিসে গেলে DJ শোনানোর দাওয়াই', SIR-এর সময়সীমা বাড়ানোয় কমিশনকে তুলোধোনা অভিষেকের
পরিবার সূত্রে খবর, মঙ্গলবার স্ত্রীকে বিদায় জানানোর পরই কর্মস্থলে দুষ্কৃতীদের হাতে ছুরিকাঘাতে প্রাণ হারান সাইদুল্লা। গত ১৪ জানুয়ারি অরাইয়া থানার তত্ত্বাবধানে তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয়। আজ, শুক্রবার (১৬ জানুয়ারি) তাঁর মরদেহ গ্রামে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা।
নিহতের স্ত্রীর অভিযোগ অত্যন্ত চাঞ্চল্যকর। তাঁর দাবি, "আমরা বাংলা ভাষায় কথা বলতাম, এটাই ছিল আমাদের একমাত্র অপরাধ।" ভাষাগত বিদ্বেষের কারণেই কি এই খুন? এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিচ্ছে।
আরও পড়ুন-Mamata Banerjee: 'দাঙ্গা বাধানোর ছক BJP-র', বেলডাঙার অশান্তি ও SIR ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরপ্রদেশের অরাইয়া থানার ইন্সপেক্টর রাজকুমার সিং বর্তমানে এই হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব সামলাচ্ছেন। অন্যদিকে, খবর পেয়েই শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে ছুটে যান স্থানীয় বিধায়ক করবী মান্না। তিনি পরিবারের সঙ্গে দেখা করে পারলৌকিক কাজে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন-Mukul Roy: স্বস্তিতে মুকুল রায়, বিধায়ক পদ খারিজের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us