/indian-express-bangla/media/media_files/im9weEXbICbRhCcTr3Uy.jpg)
Sukanta Mazumdar: কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। (ফাইল ছবি)
আগামী ১৮ জানুয়ারি, রবিবার সিঙ্গুরে প্রকাশ্য সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই সভাস্থল ঘুরে দেখে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। একই সঙ্গে সিঙ্গুরে গিয়ে শিল্প নিয়ে বড় বার্তা দিলেন তিনি, “সিঙ্গুরে টাটাকে ফেরাবোই।”
রাজ্যে বিধানসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি। তার আগেই শাসক-বিরোধী সব পক্ষই প্রচারে গতি বাড়িয়েছে। রবিবার প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে বিজেপির তরফে জোর প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই বুধবার সিঙ্গুরে যান সুকান্ত মজুমদার। এদিন তিনি বাড়ি-বাড়ি ঘুরে মোদীর সভায় আসার আমন্ত্রণপত্র বিলি করেন। পাশাপাশি স্থানীয় দোকানদার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি।
আরও পড়ুন- West Bengal News Live Updates:কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটে পরপর দোকানে আগুন
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, “প্রধানমন্ত্রীর সভার একেবারে সামনের সারিতে থাকবেন সিঙ্গুরের কৃষকরা। ইচ্ছুক-অনিচ্ছুক সব কৃষকই থাকতে পারেন। সাধারণ কৃষকরাও উপস্থিত থাকতে পারেন। ২০২৬ সালে বাংলায় বিজেপির সরকার তৈরি হবে। ফের সিঙ্গুরে ফিরবে টাটারা।”
আরও পড়ুন-“ফুড রেসিজম”-এর বিরুদ্ধে লড়াই, ২ লক্ষ ডলার সেটেলমেন্ট পেলেন দুই ভারতীয় পিএইচডি শিক্ষার্থী
সুকান্তের এই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে টাটারা বহুদিন আগেই ফিরেছে। সিলিকন ভ্যালিতে টাটা ২০ একরের বেশি জমি নিয়েছে। টাটার সঙ্গে তৃণমূলের কোনও বিরোধ নেই। সিঙ্গুরের জমির অধিগ্রহণ প্রক্রিয়া নিয়ে তৃণমূলের আপত্তি ছিল। সিঙ্গুরের জমি যে অবৈধভাবে নেওয়া হয়েছিল, তা তো সুপ্রিম কোর্টই বলে দিয়েছে।”
আরও পড়ুন-Suntalikhola: কলকাতা থেকে কয়েক ঘণ্টায় অভূতপূর্ব এক ‘নির্জনতার রাজ্য’! চেনেন সুন্দরী সুনতালীখোলা?
প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে ইতিমধ্যেই সিঙ্গুরের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াতে শুরু করেছে। শিল্প, কৃষক ও জমি অধিগ্রহণ, সব ইস্যুই ফের কেন্দ্রে উঠে এসেছে সিঙ্গুরকে ঘিরে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us