SIP: প্রতিদিন মাত্র ১৫০ টাকা জমালেই কোটিপতি! SIP বিনিয়োগে কীভাবে তৈরি হবে কোটি টাকার তহবিল?

কোটিপতি হওয়ার স্বপ্ন অনেকেরই থাকে, তবে অনেকের কাছে সেই স্বপ্ন স্বপ্নই থেকেই যায়। কিন্তু নিয়মিত বিনিয়োগের মাধ্যমে এই লক্ষ্য অর্জন মোটেই অসম্ভব নয়।

কোটিপতি হওয়ার স্বপ্ন অনেকেরই থাকে, তবে অনেকের কাছে সেই স্বপ্ন স্বপ্নই থেকেই যায়। কিন্তু নিয়মিত বিনিয়োগের মাধ্যমে এই লক্ষ্য অর্জন মোটেই অসম্ভব নয়।

author-image
IE Bangla Web Desk
New Update
SIP, daily 150 investment, SIP 1 crore calculation, sip returns 25 percent, mutual fund sip, bengali finance news, kotipoti how to, small investment big returns, sip calculator, long term investment india, 150 taka sip news, compounding benefits sip, 1 crore target sip

SIP বিনিয়োগে কীভাবে তৈরি হবে কোটি টাকার তহবিল?

কোটিপতি হওয়ার স্বপ্ন অনেকেরই থাকে, তবে অনেকের কাছে সেই স্বপ্ন স্বপ্নই থেকেই যায়।  কিন্তু নিয়মিত বিনিয়োগের মাধ্যমে এই লক্ষ্য অর্জন মোটেই অসম্ভব নয়। বিশেষজ্ঞদের মতে, SIP বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে প্রতিদিন মাত্র ১৫০ টাকা বিনিয়োগ করেও দীর্ঘমেয়াদে কোটি টাকার তহবিল গঠন করা সম্ভব। 

Advertisment

আরও পড়ুন- বিয়ের মরশুমে মাথায় হাত! ৩,০৬০ টাকা বাড়ল সোনার দাম, রূপার দরও আকাশছোঁয়া

SIP হচ্ছে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের একটি পদ্ধতি, যেখানে নির্দিষ্ট সময় অন্তর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করা হয় এবং চক্রবৃদ্ধি সুদের শক্তির মাধ্যমে বিনিয়োগ দ্রুত বৃদ্ধি পায়।

Advertisment

বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, SIP-তে  প্রতিদিন ১৫০ টাকা অর্থাৎ মাসে ৪,৫০০ টাকা জমা করলে ১৫ বছরে ১ কোটি টাকার লক্ষ্য পূরণ করা সম্ভব। অতীতের ডেটা দেখায়, কিছু মিউচুয়াল ফান্ডে গড় রিটার্ন ২৫% পর্যন্ত পাওয়া গেছে। এই হিসাবে ১৫ বছরে মোট বিনিয়োগ হবে ৮,১০,০০০ টাকা, যেখানে প্রায় ৭৯,৯১,০৩১ টাকার রিটার্ন যুক্ত হয়ে মোট মূল্য দাঁড়াবে টাকা ৮৮,০১,০৩১।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, SIP চালিয়ে যাওয়াই সাফল্যের মূল চাবিকাঠি। প্রথম দিকে রিটার্ন কম পেলেও সময়ের সঙ্গে সঙ্গে বিনিয়োগের উপর রিটার্ন দ্রুত বাড়তে শুরু করে। তাই বাজারে ওঠানামা দেখেই SIP বন্ধ করা উচিত নয়। একটি SIP শুরু করতে হলে প্রথমে পছন্দের মিউচুয়াল ফান্ড বেছে নিতে হবে, জমার পরিমাণ ও সময়সীমা নির্ধারণ করতে হবে। নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী ফান্ডের ইউনিট পাওয়া যায় এবং দীর্ঘমেয়াদে সেই পরিমাণ মোটা টাকার তহবিলে পরিণত হয়।

আরও পড়ুন-'জেল থেকেই চলেছে শিক্ষকের নিয়োগ কেলেঙ্কারি', বিহার ভোটের ফল ঘোষণার পরই 'বোমা' ফাটালেন শুভেন্দু

Investment