BLO death: কাজের চাপ সামলাতে না পেরে আত্মঘাতী মহিলা বিএলও? SIR বন্ধের দাবি ক্ষুব্ধ মমতার

Special Intensive Revision: জলপাইগুড়ির মালবাজারে এসআইআর কাজের চাপে এক মহিলা বিএলও-র ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য। পরিবার ও মন্ত্রীর দাবি—অতিরিক্ত কাজের চাপেই মৃত্যু। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এসআইআর-এ অমানবিক চাপ পড়ছে বিএলওদের উপর।

Special Intensive Revision: জলপাইগুড়ির মালবাজারে এসআইআর কাজের চাপে এক মহিলা বিএলও-র ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য। পরিবার ও মন্ত্রীর দাবি—অতিরিক্ত কাজের চাপেই মৃত্যু। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এসআইআর-এ অমানবিক চাপ পড়ছে বিএলওদের উপর।

author-image
IE Bangla Web Desk
New Update
SIR  ,Special Intensive Revision  ,BLO death,  Malbazar incident,  West Bengal voter list , Shantimoni Oraon,  Work pressure  ,Suicide allegation,  Election Commission  ,Mamata Banerjee reaction  ,Jalpaiguri news,  BLO workload  ,Political controversy,  West Bengal SIR deaths,এসআইআর  ,বিশেষ নিবিড় সমীক্ষা,  বিএলও মৃত্যুর ঘটনা,  মালবাজার  ,জলপাইগুড়ি খবর , শান্তিমুণি ওরাওঁ  ,কাজের চাপ,  আত্মহত্যার অভিযোগ,  নির্বাচন কমিশন  ,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,  ভোটার তালিকা সংশোধন,  এসআইআর আতঙ্ক,  রাজনৈতিক প্রতিক্রিয়া  ,রাজ্যে পরপর মৃত্যু

BLO death: বিএলও-র আত্মহত্যা, SIR স্থগিতের দাবি মুখ্যমন্ত্রীর।

SIR: রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) চলাকালীন এবার এক মহিলা বুথ লেভেল অফিসারের (BLO) মৃত্যুর অভিযোগ উঠল। পুলিশের বক্তব্য, জলপাইগুড়ির মালবাজার এলাকায় বুধবার সকালে এক মহিলা বিএলও-র ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisment

মৃত বিএলও-র নাম শান্তিমুণি ওরাওঁ। তিনি মালবাজারের রাঙ্গামাটি পঞ্চায়েতের বাসিন্দা এবং সম্প্রতি তাঁর উপর এসআইআর-এর দায়িত্ব বর্তেছিল। বাড়ির উঠোনেই তাঁর ঝুলন্ত দেহ প্রথম দেখতে পান পরিবারের সদস্যরা। তারপরই খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

পরিবারের অভিযোগ, এসআইআর-এর অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক চাপ সামলাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন শান্তিমুণি। তাঁরা জানান, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ ও সংগ্রহের দায়িত্ব তাঁর ওপর ছিল। বিগত কয়েকদিন ধরে তিনি প্রচণ্ড মানসিক অবসাদে ভুগছিলেন।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের, সরকারের আপত্তি উড়িয়ে মেমারিতে শুভেন্দুর সভায় ছাড়

এদিকে, এসআইআর-এর কাজের চাপ সামালাতে না পেরে BLO- এমন পরিণতিতে শোকপ্রকাশের পাশাপাশি অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি লিখেছেন, "গভীরভাবে মর্মাহত এবং দুঃখিত। আজ আবারও, আমরা জলপাইগুড়ির মালে একজন বুথ লেভেল অফিসারকে হারিয়েছি - একজন অঙ্গনওয়াড়ি কর্মী যিনি চলমান SIR কাজের অসহনীয় চাপের মুখে আত্মহত্যা করেছিলেন। SIR শুরু হওয়ার পর থেকে ইতিমধ্যেই ২৮ জন প্রাণ হারিয়েছেন - কেউ ভয় এবং অনিশ্চয়তার কারণে, আবার কেউ চাপ এবং অতিরিক্ত কাজের চাপের কারণে। তথাকথিত নির্বাচন কমিশন কর্তৃক আরোপিত অপরিকল্পিত, নিরলস কাজের চাপের কারণে এত মূল্যবান জীবন হারিয়ে যাচ্ছে। আগে যে প্রক্রিয়ায় ৩ বছর সময় লাগত, এখন নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক প্রভুদের খুশি করার জন্য ২ মাস সময় বেঁধে দেওয়া হচ্ছে, BLO-দের উপর অমানবিক চাপ সৃষ্টি করা হচ্ছে। আমি নির্বাচন কমিশনকে বিবেক দিয়ে কাজ করার এবং আরও প্রাণহানির আগে অবিলম্বে এই অপরিকল্পিত অভিযান বন্ধ করার আহ্বান জানাচ্ছি।"

আরও পড়ুন- SIR: “দেশছাড়া হতে হবে”, SIR নিয়ে নথির ভুলেই ভরসা হারালেন শফিকুল, আতঙ্কে আত্মঘাতী প্রৌঢ়

এদিন ঘটনার খবর পেয়ে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলু চিক বারাাইক মৃতের বাড়িতে যান। পরিবারের সঙ্গে কথা বলে তিনি সমস্তরকম সাহায্যের আশ্বাস দেন।

মন্ত্রী বলেন, “খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। বিএলও-দের উপর কাজের চাপ অত্যধিক। নির্বাচন কমিশনকে এই বিষয়ে নজর দিতে হবে। আমরা মৃত বিএলও-র পরিবারের পাশে আছি।”

আরও পড়ুন- Adhir Ranjan Chowdhury: “৮০% BLO শাসকদল ঘনিষ্ঠ”, তৃণমূলকে নিশানা করে তীব্র আক্রমণ অধীরের

উল্লেখ্য, এর আগে চলতি মাসের শুরুতেও পূর্ব বর্ধমানের মেমারিতে এক মহিলা BLO-র মৃত্যু হয়েছিল। মৃতের নাম নমিতা হাঁসদা। অভিযোগ ছিল, এসআইআর-এর কাজের অতিরিক্ত চাপে মস্তিষ্কে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। নমিতা পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন এবং মেমারির ২৭৮ নম্বর বুথে বিএলও হিসেবে দায়িত্বে ছিলেন। তাঁর স্বামী মাধব হাঁসদার অভিযোগ, ফর্ম বিতরণ ও সংগ্রহের চাপেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নমিতা।

kolkata news Mamata Banerjee west bengal latest news SIR BLO death Jalpaiguri news