Bengal SIR: বিরাট কাজের চাপ, ভয়ঙ্কর পরিণতি BLO-র, পরিবারের বিস্ফোরক অভিযোগে প্রবল চাপে কমিশন

Bengal SIR: বাংলায় ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) চলাকালীন আবারও এক বিএলও-র গুরুতর অসুস্থ হওয়ার ঘটনা সামনে এল। বুধবার সন্ধ্যায় হুগলির কোন্নগরের ২৭৯ নম্বর বুথে ডিউটির সময় সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হন ৬০ বছর বয়সী বিএলও তপতী বিশ্বাস।

Bengal SIR: বাংলায় ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) চলাকালীন আবারও এক বিএলও-র গুরুতর অসুস্থ হওয়ার ঘটনা সামনে এল। বুধবার সন্ধ্যায় হুগলির কোন্নগরের ২৭৯ নম্বর বুথে ডিউটির সময় সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হন ৬০ বছর বয়সী বিএলও তপতী বিশ্বাস।

author-image
IE Bangla Web Desk
New Update
SIR West Bengal, BLO workload, Hooghly BLO attack, Jalpaiguri BLO suicide, voter list revision, election commission, Mamata Banerjee, Suvendu Adhikari, পশ্চিমবঙ্গ SIR, বিএলও অসুস্থ, কোন্নগর তপতী বিশ্বাস, জলপাইগুড়ি আত্মঘাতী, ভোটার তালিকা সংশোধন, নির্বাচন কমিশন, মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী

বিরাট কাজের চাপ, ভয়ঙ্কর পরিণতি BLO-র

Bengal SIR: বাংলায় ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) চলাকালীন আবারও এক বিএলও-র গুরুতর অসুস্থ হওয়ার ঘটনা সামনে এল। বুধবার সন্ধ্যায় হুগলির কোন্নগরের ২৭৯ নম্বর বুথে ডিউটির সময় সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হন ৬০ বছর বয়সী বিএলও  তপতী বিশ্বাস। 

Advertisment

আরও পড়ুন- এক ধাক্কায় কতটা বাড়ল সোনার দাম? শুনে চমকে যাবেন

দিনের শুরুতেই জলপাইগুড়ির মালবাজার এলাকায় এক মহিলা বিএলও আত্মঘাতী হওয়ার ঘটনার পর আবারও এই ঘটনার জেরে রাজ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। উভয় পরিবারের দাবি, অসহনীয় কাজের চাপই এই পরিস্থিতির জন্য দায়ী।

আরও পড়ুন-কাজের চাপ সামলাতে না পেরে আত্মঘাতী মহিলা বিএলও? SIR বন্ধের দাবি ক্ষুব্ধ মমতার

Advertisment

তপতী বিশ্বাস পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং বর্তমানে SIR-এর কাজে নিযুক্ত ছিলেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে কোন্নগর মাতৃসদন হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর স্বামী প্রবীর বিশ্বাস জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে অতিরিক্ত কাজের চাপ নিয়ে স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। "ও রাতে ঘুমোতে পারত না। বলত, যদি কাজ মাঝপথে ছেড়ে দেয়, তাহলে নাকি গ্রেফতার করা হতে পারে এবং অঙ্গনওয়াড়ির চাকরিটাও চলে যাবে,"। 

চিকিৎসক সঞ্জয় শি জানিয়েছেন, তপতীর রক্তে শর্করা ও রক্তচাপ অত্যন্ত বেশি ছিল এবং সময়মতো চিকিৎসা না করার কারণেই তার  সেরিব্রাল অ্যাটাক হয়েছে। যার কারণে তাঁর বা হাত বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি জানান।

আরও পড়ুন- জ্যোতি বসুর রেকর্ড ভেঙে ইতিহাস গড়ার পথে নীতীশ কুমার, মোদীর উপস্থিতিতে আজই দশমবারের জন্য শপথ

এর আগে, বুধবার সকালে জলপাইগুড়ির মালবাজারে এক আদিবাসী মহিলা বিএলও আত্মঘাতী হন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন। তিনি জানান, SIR শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৮ জন প্রাণ হারিয়েছেন—কেউ ভয় ও অনিশ্চয়তায়, আবার কেউ অতিরিক্ত চাপের কারণে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “যে প্রক্রিয়া আগে তিন বছর ধরে চলত, সেটি এখন মাত্র দুই মাসে করার চেষ্টা করছে কমিশন। নির্বাচনের আগে রাজনৈতিক স্বার্থে কমিশন এই কাজ করছে। যার ফলে অমানবিক কাজের চাপ পড়েছে BLO-দের উপর।”

অন্যদিকে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, SIR-এর সঙ্গে এই মৃত্যুর ঘটনাগুলোর কোনও সম্পর্ক নেই। তিনি বলেন, “বিহারে SIR হয়েছে, আরও ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে। কোথাও কেউ মারা যায়নি, শুধু বাংলায় হচ্ছে।”

জলপাইগুড়ির আত্মহত্যার ঘটনার রিপোর্ট জেলা প্রশাসনের কাছে চেয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। তবে কোন্নগরের ঘটনার বিষয়ে বুধবার রাত পর্যন্ত কোনও মন্তব্য করেনি CEO-র দফতর।

আরও পড়ুন- দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার

বর্তমানে রাজ্যের প্রায় ৮০,৬৮১ জন BLO প্রায় একই সংখ্যক বুথে এনুমারেশন ফর্ম বিলি ও সংগ্রহের কাজ করছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, ৪ ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ করতে হবে এবং প্রথম খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। ২০২৬ সালের মার্চ–এপ্রিলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

West Bengal SIR 2025