/indian-express-bangla/media/media_files/2026/01/12/sir-controversy-arun-prakash-amartya-sen-mohammed-shami-2026-01-12-10-40-20.jpg)
মোহাম্মদ শামি, অমর্ত্য সেন। দেবের পর এবার SIR শুনানিতে ডাক পেলেন প্রাক্তন নৌবাহিনী প্রধান
SIR 2025: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR) প্রক্রিয়া ঘিরে দেশজুড়ে বিতর্ক ক্রমশ তীব্র আকার নিচ্ছে। পরিচয় যাচাইয়ের দাবিতে নির্বাচন কমিশনের পাঠানো নোটিশ নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন এবং ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ, শামি, অভিনেতা দেবের পর এবার সেই তালিকায় যুক্ত হলেন প্রাক্তন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল অরুণ প্রকাশ। তাকেও SIR-এর আওতায় নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন-প্রয়াত সমীর পুততুণ্ড, বামপন্থী আন্দোলনের এক অধ্যায়ের অবসান
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, SIR প্রক্রিয়ার অংশ হিসেবেই অ্যাডমিরাল অরুণ প্রকাশকে পরিচয় যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন প্রাক্তন নৌবাহিনী প্রধান। তিনি বলেন, যদি SIR ফর্মগুলিতে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর্যাপ্ত সুযোগ না থাকে, তবে সেগুলি সংশোধন করা উচিত। এই প্রসঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও শেয়ার করেছেন।
অ্যাডমিরাল প্রকাশ জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই নিজের এবং তাঁর পরিবারের জন্য SIR ফর্ম পূরণ করেছেন। তা সত্ত্বেও নির্বাচন কমিশনের তরফে তাঁকে এবং তাঁর স্ত্রীকে আলাদাভাবে নোটিশ জারি করা হয়েছে। তাঁর অভিযোগ, তাঁদের দু’জনকে দু’টি ভিন্ন তারিখে প্রায় ১৮ কিলোমিটার দূরে শুনানিতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন-প্রজাতন্ত্র দিবসের আগে পাকিস্তান ঘৃণ্য প্রচেষ্টা, উপযুক্ত জবাব দিল ভারতীয় সেনা
সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে অ্যাডমিরাল অরুণ প্রকাশ লেখেন, “২০ বছর আগে অবসর নেওয়ার পর থেকে আমি কখনও কোনও বিশেষ সুযোগ-সুবিধা চাইনি। আমি এবং আমার স্ত্রী SIR ফর্ম পূরণ করেছি এবং আমরা সন্তুষ্ট যে গোয়ার খসড়া ভোটার তালিকায় আমাদের নাম রয়েছে। আমরা নির্বাচন কমিশনের নোটিশ মেনে চলব।” একইসঙ্গে তিনি নির্বাচন কমিশনের কাছে SIR ফর্মের কাঠামো সংশোধনের আবেদন জানান।
I neither need, nor have ever asked for any special privileges since retirement 20 yrs ago. My wife & I had filled the SIR forms as reqd & were pleased to see our names figured in the Goa Draft Electoral Roll 2026 on the EC website. We will, however comply with EC notices. 1/2 https://t.co/l5iqtjoO8D
— Adm. Arun Prakash (@arunp2810) January 11, 2026
অ্যাডমিরাল প্রকাশের এই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বহু মানুষ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বিষয়টিকে গুরুতর প্রশাসনিক ত্রুটি বলে উল্লেখ করেছেন। উল্লেখযোগ্যভাবে, অ্যাডমিরাল অরুণ প্রকাশ শুধু দেশের প্রাক্তন নৌবাহিনী প্রধানই নন, তিনি ১৯৭১ সালের যুদ্ধে বীরত্বপূর্ণ পুরস্কারপ্রাপ্ত এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত ছিলেন।
এই SIR বিতর্কে এর আগেই নোবেলজয়ী অমর্ত্য সেনকে পরিচয় প্রমাণের জন্য নোটিশ পাঠানো হয়েছিল, যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের আচরণের কড়া সমালোচনা করেছিলেন। পাশাপাশি ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামিকেও নোটিশ পাঠানো হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি, শামি ও অভিনেতা দেবের জমা দেওয়া SIR ফর্মে কিছু অনিয়ম পাওয়ায় তাঁদের তলব করা হয়েছে।
আরও পড়ুন- ভারতের মাটিতে বাংলাদেশি সন্দেহজনক বেলুন,২৬ জানুয়ারির আগে নিরাপত্তা নিয়ে বিরাট উদ্বেগ


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us