/indian-express-bangla/media/media_files/2025/07/20/tmc-rally-slogan-against-ex-panchayat-chief-ausgram-video-viral-2025-07-20-21-11-49.jpg)
SIR প্রক্রিয়া ঘিরে তুঙ্গে বিতর্ক
বাংলায় এসআইআর (SIR) প্রক্রিয়া ঘিরে বিতর্ক ক্রমেই জটিল হচ্ছে। সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের ছেলের পদবি সংক্রান্ত বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলের পদবি নিয়ে প্রশ্ন উঠল। চ্যাটার্জি ও চট্টোপাধ্যায়ের মধ্যে আদৌ কোনও পার্থক্য রয়েছে কি না, নাকি দু’টি একই পদবি, এই প্রশ্নকে কেন্দ্র করেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
এসআইআর প্রক্রিয়ার অধীনে প্রকাশিত খসড়া তালিকায় দেখা গিয়েছে, রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে সায়নদেব চট্টোপাধ্যায়ের নথিতে বাবার নাম লেখা রয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু অন্য নথিতে ‘চ্যাটার্জি’ পদবি ব্যবহৃত হওয়ায় সায়নদেবকে এখন প্রমাণ দিতে বলা হয়েছে যে চ্যাটার্জি ও চট্টোপাধ্যায় একই ব্যক্তি। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়।
মন্ত্রী নির্বাচন কমিশনকে আক্রমণ করে বলেন, “সার্টিফিকেট এবং ভোটার তালিকায় নামের বানান আলাদা হওয়ায় বলা হচ্ছে নাম বাদ দেওয়া হবে। কেন বাদ যাবে? নির্বাচন কমিশন যদি বানান ভুল করে, তার দায় আমি কেন নেব? আমাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা হচ্ছে। আমার ছেলে সায়নদেবের ক্ষেত্রেও তাই করা হচ্ছে।” তিনি আরও বলেন, “তালিকায় বাবার নাম চ্যাটার্জি লেখা রয়েছে, অথচ তার নাম রয়েছে চট্টোপাধ্যায়। এখন তাকে প্রমাণ দিতে বলা হচ্ছে। আগে কখনও এমনটা হয়নি। অতীতে শুধু চ্যাটার্জি হিসেবেই রাখা হতো।”
এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক অসঙ্গতি সামনে এসেছে। হুগলির ডানকুনি পৌরসভার এক তৃণমূল কাউন্সিলর সূর্য দে-কে খসড়া তালিকায় মৃত দেখানো হয়। প্রতিবাদে তিনি শ্মশানে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। একই ধরনের ঘটনা ঘটে পূর্ব বর্ধমানের কালনা পৌরসভায়, যেখানে এক ব্যক্তিকে মৃত দেখানো হওয়ায় তিনি নিজেই পৌরসভায় গিয়ে নিজের মৃত্যু শংসাপত্র চাইতে বাধ্য হন।
শোভনদেব চট্টোপাধ্যায় আরও জানান, তাঁর ছেলেকে এখনও আনুষ্ঠানিকভাবে শুনানির জন্য ডাকা হয়নি। তবে সংশ্লিষ্ট বিএলও জানিয়েছেন, নাম সংশোধনের জন্য কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে। মন্ত্রীর কথায়, “আমি নিজেই বুঝতে পারছি না কেন হঠাৎ করে চ্যাটার্জি আর চট্টোপাধ্যায় আলাদা হয়ে গেল।”
উল্লেখ্য, এর আগে সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের ছেলের পদবি নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। সেলিমের ছেলে অতীশ আজিজ অভিযোগ করেন, খসড়া ভোটার তালিকায় তাঁদের পদবি ‘অবস্থি’ করে দেওয়া হয়েছে। বিষয়টি ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে। পরে নির্বাচন কমিশন ইআরও-এর কাছ থেকে রিপোর্ট তলব করে এবং রিপোর্ট খতিয়ে দেখে অভিযোগগুলি ভিত্তিহীন বলে জানায়। কমিশনের তরফে জানানো হয়, মহম্মদ সেলিমের নামের ক্ষেত্রে কোনও ভুল ছিল না।
আরও পড়ুন-'পুরোপুরি ব্যার্থ কেন্দ্রের বিদেশনীতি', বাংলাদেশ কাণ্ডে বিজেপিকে নিশানা, গর্জে উঠলেন অধীর
আরও পড়ুন- 'আর কতদিন এভাবে হিন্দুদের পুড়ে মরতে হবে'? ইউনূসের বিরুদ্ধে সরাসরি হুঙ্কার লেখিকা তসলিমা নাসরিনের
আরও পড়ুন-ওসমান হাদি খুনে এবার ইউনূসের বিরুদ্ধেই অভিযোগের আঙ্গুল ভাই ওমরের, তুলকালাম বাংলাদেশে
আরও পড়ুন- হিন্দু যুবক পুড়িয়ে মারার ঘটনায় ঘরে বাইরে প্রবল চাপে ইউনূস, ড্যামেজ কন্ট্রোলে এবার বড় পদক্ষেপ
আরও পড়ুন-'যদি সত্যিই ধর্মনিরপেক্ষ হতেন', প্রার্থীপদ বাতিল হতেই হুমায়ুনকে তুলধোনা নিশার
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us