/indian-express-bangla/media/media_files/2025/11/05/breaking-news-2025-11-05-21-42-56.jpg)
দেখুন দিনের সেরা ৫ ব্রেকিং নিউজ আপডেটস
Top 5 Breaking News Bengal: এসআইআর বিতর্ক জোরদার হওয়ার মধ্যেই আবারও পথে নামতে চলেছেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় বড়সড় কর্মসূচিতে যোগ দেবেন তিনি। চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত হবে পদযাত্রা, এরপর ঠাকুরবাড়ির কাছেই জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। মতুয়া মহলে এসআইআর নিয়ে তৈরি হওয়া উত্তেজনার মাঝে এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে।
আরও পড়ুন- BLO suicide: “চাপ আর নিতে পারছি না”, নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে আত্মহত্যা BLO-র
রাজ্যে এসআইআর–এর অতিরিক্ত কাজের চাপ নিয়ে তীব্র বিতর্কের মধ্যেই ফের আত্মহত্যার ঘটনা। নদিয়ার কৃষ্ণনগর ষষ্ঠীতলায় এক মহিলা BLO–র ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবার অভিযোগ করেছে, মানসিক অবসাদ ও কাজের অস্বাভাবিক চাপই তাঁকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
এসআইআর ইস্যুকে কেন্দ্র করে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। সম্প্রতি মুখ্যমন্ত্রী জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে এসআইআর প্রক্রিয়া বন্ধের দাবি জানান। আর সেই পদক্ষেপকেই “নাটক” বলে কটাক্ষ করেছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ।
পার্কস্ট্রিটের পর কসবা, হোটেলে ঘর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। জানা গিয়েছে আজ দুপুরে অনেক ডাকাডাকির পর উত্তর না মেলায় পুলিশে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কসবা থানার পুলিশ ও লালবাজারের গোয়েন্দারা। হোটেল সূত্রে খবর, গতকাল রাতে তিন জন হোটেলে চেক ইন করে। আজ সকালেই দুজন হোটেল ছেড়ে বেরিয়ে যায়। জানা গিয়েছে, অনলাইনে হোটেল বুক করা হয়। যুবককে কী খুন করা হয়েছে, নাকি দুর্ঘটনা? তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে মৃত যুবকের বাড়ি বীরভূমে।
ফের গণধর্ষণ বঙ্গে। এবার ঘটনাস্থল পূর্ব বর্ধমানের আউশগ্রাম। বান্ধবীর সঙ্গে গ্রামের দোকানে যাবার সময় পথে গণধর্ষণের শিকার হয়েছে নবম শ্রেণীতে পাঠরতা এক ছাত্রী।পুলিশ এই ঘটনার তদন্তে নেমে পরিবারের অভিযোগের ভিত্তিত ৬জনকে গ্রেফতার করেছে।ধৃতদের মধ্যে চারজন নাবালক স্কুল পড়ুয়া এবং বাকি দু’জন যুবক।
আরও পড়ুন- West Bengal Weather Update: তাপমাত্রা একই, শীত অদৃশ্য, আবহাওয়া দপ্তরের নতুন পূর্বাভাস
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us