Cyber Fraud using SIR: SIR-এর নামে চলছে ভয়ঙ্কর প্রতারণার ঘটনা, এখনই সাবধান হোন, বিরাট সতর্কতা জারি

Cyber Fraud using SIR:SIR -এর নামে দেশজুড়ে চলছে বিরাট সাইবার প্রতারণার ঘটনা। সূত্রের খবর, প্রতারকরা নিজেদের নির্বাচন কমিশন বা BLO (Booth Level Officer) হিসেবে পরিচয় দিয়ে ফোন, WhatsApp বা SMS-এর মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছে।

Cyber Fraud using SIR:SIR -এর নামে দেশজুড়ে চলছে বিরাট সাইবার প্রতারণার ঘটনা। সূত্রের খবর, প্রতারকরা নিজেদের নির্বাচন কমিশন বা BLO (Booth Level Officer) হিসেবে পরিচয় দিয়ে ফোন, WhatsApp বা SMS-এর মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছে।

author-image
IE Bangla Web Desk
New Update
SIR form fill up, voter list correction West Bengal, CEO West Bengal, voter registration guide, enumeration form instructions, ২০০২ সালের ভোটার তালিকা, BLO form fill up, Bengal voter update, SIR form process, West Bengal voter list 2025

এই ভুলটি করলেই সর্বনাশ!

Cyber Fraud using SIR: সাবাধান! SIR -এর নামে দেশজুড়ে চলছে বিরাট সাইবার প্রতারণার ঘটনা। সূত্রের খবর, প্রতারকরা নিজেদের নির্বাচন কমিশন বা BLO (Booth Level Officer) হিসেবে পরিচয় দিয়ে ফোন, WhatsApp বা SMS-এর মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছে।মধ্যপ্রদেশের ভোপাল পুলিশ সম্প্রতি একটি সতর্কবার্তা জারি করেছে, যাতে নাগরিকরা SIR (Special Intensive Revision) ফর্মের নামে হওয়া সাইবার প্রতারণার শিকার না হন। সারা দেশে প্রতারকরা নিজেদের নেটওয়ার্ক বিস্তৃত করছেন। 

Advertisment

আরও পড়ুন- বেলডাঙায় বাবরি মসজিদের পোস্টার লাগতেই হট্টগোল! জমি মালিকের আকস্মিক টিনের ঘেরাটোপে বিতর্কে আগুন

প্রতারকরা কীভাবে কাজ করছে?

প্রথমে প্রতারকরা বলছে যে আপনার SIR যাচাই সম্পূর্ণ হয়নি এবং তাই ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। এরপর তারা OTP চাইছে সাধারণ মানুষের থেকে। এই OTP ব্যবহার করে স্ক্যামাররা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, UPI, ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া বা ইমেল অ্যাকাউন্ট হ্যাক করছে। এছাড়া ফোনের ডেটাও চুরি করা হচ্ছে।

Advertisment

দ্বিতীয়ত, স্ক্যামাররা একটি লিঙ্ক পাঠাচ্ছে যেখানে SIR ফর্মের তথ্য দেওয়া থাকে। সাধারণ মানুষ এই লিঙ্কে ক্লিক করে ফর্ম ডাউনলোড করলে ফোনে ম্যালওয়্যার বা ভাইরাস চলে আসে। এরপরও স্ক্যামাররা সহজেই ব্যক্তিগত ডেটা চুরি করতে পারে।

আরও পড়ুন- কথা রাখলেন মুখ্যমন্ত্রী!প্রতিশ্রুতি মতই অ্যাকশন, বারাসাত কাণ্ডে বড় পদক্ষেপ প্রশাসনের

SIR জালিয়াতি থেকে রক্ষা পাওয়ার উপায়

নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, SIR প্রক্রিয়া সম্পূর্ণ BLO-এর মাধ্যমে পরিচালিত হয়, কখনও ফোন, SMS বা অনলাইনের লিঙ্কের মাধ্যমে নয়। 

ভোটারদের জন্য সতর্কতা:

নির্বাচনী কর্মকর্তারা OTP চাইবে না।

আপনার ব্যাংক বা UPI সংক্রান্ত কোনো তথ্য কখনও চাইবে না।

WhatsApp বা SMS-এর মাধ্যমে লিঙ্কে ফর্ম পূরণ করবেন না।

কমিশন কখনও SIR-এর জন্য অ্যাপ বা ফাইল ডাউনলোড করতে বলবে না।

আরও পড়ুন- ফের বাংলার মুকুটে নয়া পালক, আপ্লুত মমতা, বাঙালি হিসাবে গর্বে বুক ভরে উঠবে

SIR জালিয়াতি এড়ানোর উপায়

কোনও অপরিচিত ব্যক্তিকে OTP শেয়ার করবেন না।

SIR সম্পর্কিত কোনও অ্যাপ বা APK ডাউনলোড করবেন না।

শুধুমাত্র BLO-এর মাধ্যমে তথ্য যাচাই করুন।

ফোন, মেসেজ বা লিঙ্ক আগে যাচাই করুন।

নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, TRAI বা সরকারি কোনো সংস্থা SMS পাঠিয়ে তথ্য চাইবে না।

প্রতারিত হলে কী করবেন?

যদি আপনি SIR বা TRAI-এর নামে প্রতারণার শিকার হন:

অবিলম্বে ব্যাংক বা UPI পরিষেবা ব্লক করুন।

প্রতারণামূলক অ্যাপ ফোন থেকে আনইনস্টল করুন।

সব পাসওয়ার্ড পরিবর্তন করুন।

সাইবার হেল্পলাইনে 1930 নম্বরে কল করুন এবং cybercrime.gov.in-এ অভিযোগ দায়ের করুন।

আরও পড়ুন- ফের কলকাতায় শ্যুট আউটের ঘটনা, শহরের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন

Cyber Security Chinese Cyber Attack SIR