"আনন্দপুরে ২৫ মৃত্যুর দায় মুখ্যমন্ত্রীর হলে SIR-এ ১৪০ মৃত্যুর দায় কার"? বিরাট প্রশ্নে তোলপাড় ফেললেন অভিষেক

অমিত শাহের বক্তব্যের পালটা জবাব দিয়ে তাঁকে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অমিত শাহের বক্তব্যের পালটা জবাব দিয়ে তাঁকে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
খসড়া ভোটার তালিকা, অনুপ্রবেশ ইস্যু, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, বিজেপি অনুপ্রবেশ দাবি, SIR বিতর্ক, ভোটার তালিকা সংশোধন, নির্বাচন কমিশন, বাংলাকে ছোট করার চক্রান্ত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অমিত শাহ, বিজেপির গল্প খারিজ, রোহিঙ্গা ইস্যু, অনুপ্রবেশকারীর নাম বাদ, ভোট রাজনীতি বাংলা, west bengal voter list, infiltration issue bengal, abhishek banerjee statement, bjp vs tmc, election commission india

"আনন্দপুরে ২৫ মৃত্যুর দায় মুখ্যমন্ত্রীর হলে SIR-এ ১৪০ মৃত্যুর দায় কার"?

“অনুপ্রবেশ রোধ করতে হলে তৃণমূল কংগ্রেস সরকারকে অপসারণ করা জরুরি”। শিলিগুড়িতে দলের কর্মী সম্মেলন থেকে এমনই কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এই মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। অমিত শাহের বক্তব্যের পালটা জবাব দিয়ে তাঁকে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

Advertisment

আরও পড়ুন-SIR-এর ধাক্কায় বাংলা জুড়ে আলোড়ন, মুখ্যমন্ত্রীর খাসতালুকে বাদ ৪৫ হাজার নাম, তড়িঘড়ি বৈঠকে মমতা    

বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “অনুপ্রবেশের নমূনা অমর্ত্য সেন, দেব, ঝুলন গোস্বামী, মহম্মদ শামী"। খসড়া ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নামের কোনও উল্লেখ নেই কেন এই প্রশ্ন তুলে কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণে শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির তরফে দাবি করা হচ্ছিল রাজ্যে এক কোটি থেকে দেড় কোটি রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। কিন্তু নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া তালিকা সেই ‘গল্প’ খারিজ করে দিয়েছে। অভিষেকের প্রশ্ন, যদি সত্যিই রাজ্যে এত সংখ্যক অনুপ্রবেশকারী ভোটার থেকে থাকে, তাহলে খসড়া ভোটার তালিকায় তাদের কোনও উল্লেখ নেই কেন। তাঁর বক্তব্য, কেন্দ্র ও কমিশন উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভয়ের পরিবেশ তৈরি করে বাংলার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে।

আরও পড়ুন-আগামীকালই বাজেট পেশ নির্মলা সীতারমণের, কোন কোন ক্ষেত্রে বিরাট ঘোষণায় বড় চমক দেওয়ার পথে মোদী সরকার?

রাজ্যে SIR ইস্যুতে তোলপাড়ের মধ্যেই বিজেপির কাছে ‘অনুপ্রবেশ’ একটি বড় নির্বাচনী হাতিয়ার হয়ে উঠেছে। গেরুয়া শিবিরের দাবি, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিপুল সংখ্যক অনুপ্রবেশকারীর নাম রয়েছে। বিজেপির শীর্ষ নেতৃত্ব নিয়মিতভাবেই এই ইস্যুতে সাধারণ মানুষকে সতর্ক করছেন। শিলিগুড়ির সভায় অমিত শাহও রাজ্যে অনুপ্রবেশ, হিংসা ও দুর্নীতির অভিযোগ তুলে বলেন, 'পশ্চিমবঙ্গে বছরের পর বছর ধরে ভয় ও অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে'।তবে কমিশনের প্রকাশিত তালিকা সামনে রেখে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “কমিশন যে তালিকা দিয়েছে, সেখানে কোথায় অনুপ্রবেশকারীরা?” 

পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার অভিযোগও তোলেন। সংবাদমাধ্যমের সামনে অভিষেক বলেন, গত ১০–১২ বছরে কেন্দ্র বাংলাকে আসলে কত টাকা দিয়েছে, তার হিসাব সামনে আনুক কেন্দ্রীয় সরকার। গ্রামীণ রাস্তা, আবাস যোজনা বা অন্যান্য প্রকল্পে গত কয়েক বছরে কেন্দ্র কত টাকা দিয়েছে, তার ‘রিপোর্ট কার্ড’ জনসমক্ষে আনার দাবি জানান তিনি।

আরও পড়ুন- ‘মিশন বাংলা’কে সামনে রেখে বিরাট স্ট্র্যাটেজি বিজেপির, নিউ টাউনে শীর্ষ নেতৃত্বের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে শাহ 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ‘১০ লক্ষ কোটি টাকা বাংলাকে দেওয়া হয়েছে’ মন্তব্যের পালটা দিয়ে অভিষেক বলেন, গত পাঁচ বছরে জিএসটি বাবদ কেন্দ্র রাজ্য থেকে প্রায় সাড়ে ৬ লক্ষ কোটি টাকা আদায় করেছে।  কেন্দ্র যে ১০ লক্ষ কোটি টাকা দিয়েছে বলে দাবি করছে, তার বিস্তারিত হিসাব কোথায়? এই প্রশ্ন তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এদিন মতুয়া ইস্যুতেও বিজেপিকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ,শান্তনু ঠাকুর ও অসীম সরকারের মত বিজেপির নেতারাই  মতুয়াদের ভয় দেখাচ্ছে। বিজেপি নেতারা বলছেন এক কোটি নাম বাদ দেওয়া হবে। কেন্দ্র নির্বাচন কমিশনকে টার্গেট বেঁধে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে মানুষের জলের টাকা ও আবাস যোজনার টাকা আটকে রাখার অভিযোগও তোলেন অভিষেক।

অন্যদিকে,এদিনের সভা থেকে আনন্দপুরে মৃত্যুর ঘটনাকে ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন অমিত শাহ। সেই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “যদি ২৫টি মৃত্যুর জন্য রাজ্য সরকার দায়ী হয়, তাহলে SIR প্রক্রিয়ায় ১৪০ জনের মৃত্যুর দায় কেন্দ্রের নয় কি?” এই মন্তব্যের মাধ্যমে কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন-"বন্দে মাতরমের বিরোধিতা করেছেন মমতা", আনন্দপুরের অগ্নিকাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি অমিত শাহের

amit shah abhishek banerjee SIR