/indian-express-bangla/media/media_files/2025/11/27/west-bengal-sir-voter-list-28-lakh-names-deleted-2025-11-27-12-59-15.jpg)
Special Intensive Revision SIR: প্রতীকী ছবি।
Kolkata News: SIR পর্বে এনুমারেশন ফর্ম জমার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই পদক্ষেপে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন যৌনপল্লীর বাসিন্দারা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, এসআইআর-সংক্রান্ত নানা জটিলতা ও অনিশ্চয়তার কথা জানিয়ে যৌনকর্মীদের নিয়ে কাজ করা একাধিক সংগঠন এর আগেই নির্বাচন আধিকারিককে চিঠি দিয়েছিল। অভিযোগ, এসআইআর শুরু হতেই রাজ্যের নানা প্রান্তে যৌনপল্লী ছেড়ে আতঙ্কে অনেকেই এলাকা ছাড়ছেন।
ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া তাঁদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে বলেই দাবি সংগঠনগুলির। এজন্য আতঙ্ক দূর করতে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে নির্বাচন কমিশনকে হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছিল।
অবশেষে সেই আর্জিতে সাড়া দিয়েছে কমিশন। সিইও-র নির্দেশে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকায় যৌনকর্মীদের সমস্যার দ্রুত সমাধানে বিশেষ পদক্ষেপ নিতে শুরু করেছেন নির্বাচন আধিকারিকরা।
আগামী ৯ ডিসেম্বর থেকে কলকাতার সোনাগাছির বিভিন্ন ওয়ার্ডে এনুমারেশন ফর্ম নিয়ে বিশেষ শিবিরের আয়োজন করা হবে। এই শিবিরগুলোতে নির্বাচন কমিশনের আধিকারিকরা উপস্থিত থেকে যৌনকর্মীদের ফর্ম পূরণে সহায়তা, নির্দেশিকা ব্যাখ্যা, এবং যেকোনো সমস্যার সমাধান করবেন।
আরও পড়ুন-Babri Mosque: বাবরি মসজিদের দানে নোটের পাহাড়! টাকা গোনার লাইভে তোলপাড়! কোথা থেকে এলো এত দান?
যৌনকর্মী সংগঠনগুলির দাবি, কমিশনের এই দ্রুত উদ্যোগে তাঁদের দীর্ঘদিনের আতঙ্ক অনেকটাই কমবে এবং ভোটার তালিকা সংশোধনের কাজে অংশগ্রহণ আরও সহজ হবে। ফলে নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিভিন্ন সংগঠন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us