Murshidabad News: SIR ফর্ম ফিলআপের চাপে হৃদরোগ! পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে দিশেহারা পরিবার

SIR fear: নওদায় ফের SIR আতঙ্কে মৃত্যু। ব্যাঙ্গালুরু থেকে বাড়ি ফেরা শ্রমিক শেরফুল হক শেখ ফর্ম–ফিলআপের দুশ্চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে দাবি পরিবারের। এলাকায় শোকের ছায়া ও চরম উদ্বেগ ছড়িয়েছে।

SIR fear: নওদায় ফের SIR আতঙ্কে মৃত্যু। ব্যাঙ্গালুরু থেকে বাড়ি ফেরা শ্রমিক শেরফুল হক শেখ ফর্ম–ফিলআপের দুশ্চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে দাবি পরিবারের। এলাকায় শোকের ছায়া ও চরম উদ্বেগ ছড়িয়েছে।

author-image
Gopal Thakur
New Update
SIR fear  ,Naoda worker death,  Migrant worker heart attack,  West Bengal SIR tension,  SIR form fill-up issue,  Bengal migrant labour death,SIR আতঙ্ক  ,নওদা মৃত্যু , পরিযায়ী শ্রমিক মৃত্যু  ,SIR ফর্ম ফিলআপ,  পশ্চিমবঙ্গ SIR ইস্যু  ,নওদায় হৃদরোগে মৃত্যু,  SIR টেনশন মৃত্যু

SIR fear:পরিযায়ী শ্রমিকের অকাল মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন আত্মীয়-প্রতিবেশীরা।

Naoda worker death: বাংলা-জুড়ে SIR আতঙ্কে মৃত্যুর খবর বাড়ছে। এবার মুর্শিদাবাদের নওদায় আরও এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠল। শ্যামনগর এলাকার ৪৭ বছর বয়সি শেরফুল হক শেখ SIR সংশ্লিষ্ট মানসিক চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে দাবি পরিবারের।

Advertisment

পরিবারের সূত্রে জানা গেছে, চার মাস আগে শেরফুল কাজের উদ্দেশ্যে বেঙ্গালুরু গিয়েছিলেন। খুব শিগগিরই বাড়ি ফেরার কথা থাকলেও, শেষ পর্যন্ত তিনি ফিরলেন মৃতদেহ হয়ে।

আরও পড়ুন- TMC-র দুই গোষ্ঠীর তাণ্ডব! সাংসদ শতাব্দীর সামনেই কিল–চড়–লাথি, শোরগোল সিউড়িতে

Advertisment

বুধবার সকালে গ্রামের বাড়িতে SIR ফর্ম ফিল–আপ চলছিল। সেই সময় নিজের নামের সমস্যা এবং নথি সঠিক থাকবে কি না—এ নিয়ে প্রবল উদ্বেগে পড়েন শেরফুল। পরিবারের দাবি, SIR–এর ভয় এবং দুশ্চিন্তার কারণেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন-West Bengal News Live Updates: SIR স্থগিতের দাবি মুখ্যমন্ত্রীর, জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের

বালি–২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সানারুল হক মণ্ডলের কথায়, “SIR আতঙ্কে শেরফুলের মৃত্যু হয়েছে। গ্রামে ভয় এবং উত্তেজনা ছড়িয়ে পড়েছে।” এই নিয়েই নওদায় SIR আতঙ্কে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো দুই–এ। শ্যামনগর এলাকায় নেমেছে শোকের ছায়া।

আরও পড়ুন-Patharpratima: পাথরপ্রতিমায় দুষ্কৃতীদের নরকযজ্ঞ! পরপর বাড়ি-দোকানে আগুন-ভাঙচুর, পুড়ে খাক বিডিও-র গাড়ি

Murshidabad Death west bengal latest news SIR