/indian-express-bangla/media/media_files/2025/11/06/suicide-2025-11-06-18-01-36.jpg)
SIR fear: কান্না ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
SIR: আবারও SIR আতঙ্কে মৃত্যুর ঘটনা ঘটল মুর্শিদাবাদের বহরমপুরে। মৃত ব্যক্তির নাম তারক সাহা (৫৪)। পেশায় মসলা মুড়ি বিক্রেতা। তাঁর বাড়ি বহরমপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের গান্ধী কলোনি এলাকায়। বৃহস্পতিবার দুপুরে নিজের বাড়ির ভিতর গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি।
মৃতের স্ত্রী প্রিয়া সাহা জানান, গত কয়েক দিন ধরে তারকবাবু প্রচণ্ড মানসিক চাপে ভুগছিলেন। সম্প্রতি চলতে থাকা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কায় আতঙ্কিত ছিলেন তিনি। পরিবার সূত্রে জানা যায়, ২০১১ সালের ভোটার তালিকায় তাঁর নাম থাকলেও ২০০২ সালের তালিকায় নাম ছিল না। এই বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন এবং প্রায়শই বলতেন, “যদি ভোটার লিস্টে নাম না থাকে, তাহলে আমি নাগরিক না?”
আরও পড়ুন- West Bengal News Live Updates: থমকে যাবে বাংলার SIR প্রক্রিয়া? বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের
তারক সাহার ঘনিষ্ঠ বন্ধু অপু বিশ্বাস জানান, বুধবার সন্ধ্যায় তিনি নিজের কয়েকজন বন্ধুর সঙ্গে কথোপকথনের সময় আত্মহত্যার ইঙ্গিত দিয়েছিলেন। বন্ধুরা প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেননি, কিন্তু বৃহস্পতিবার দুপুরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর গোটা এলাকায় নেমে আসে স্তব্ধতা ও শোকের ছায়া।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন- SIR: গলায় জুতোর মালা, রক্তাক্ত BJP এজেন্ট! তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
এলাকায় শোকের পাশাপাশি ছড়িয়ে পড়েছে আতঙ্কও। স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছেন, ভোটার তালিকার নাম নিয়ে এমন আতঙ্কে মানুষ যদি জীবন শেষ করে দেন, তবে প্রশাসন কি যথাযথ ব্যবস্থা নিচ্ছে?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us