West Bengal SIR 2025: 'বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে', SIR আতঙ্কে আত্মঘাতী, খসড়া তালিকা প্রকাশের আগে বাংলায় তোলপাড়

West Bengal SIR 2025: স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বহু বছর ধরে বিভিন্ন রাজ্যে থেকে দিনমজুরি করতেন। তিনি অবিবাহিত ছিলেন। গত একবছর ধরে বাড়িতে থাকতেন। ভোটার কার্ড ও আধার কার্ড না থাকায় এসআইআর ফর্ম পূরণ করতে পারেননি।

West Bengal SIR 2025: স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বহু বছর ধরে বিভিন্ন রাজ্যে থেকে দিনমজুরি করতেন। তিনি অবিবাহিত ছিলেন। গত একবছর ধরে বাড়িতে থাকতেন। ভোটার কার্ড ও আধার কার্ড না থাকায় এসআইআর ফর্ম পূরণ করতে পারেননি।

author-image
Madhumita Dey
New Update
SIR আতঙ্ক, এসআইআর আতঙ্ক আত্মহত্যা, Harishchandrapur suicide news, Malda suicide case, voter card issue suicide, Aadhaar card not available, detention camp fear Bengal, Abul Kalam suicide, Kushida gram panchayat incident, Balubhort village news, identity document crisis, NRC SIR fear, West Bengal local news, Bengal suicide due to fear

'বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে', SIR আতঙ্কে আত্মঘাতী, খসড়া তালিকা প্রকাশের আগে বাংলায় তোলপাড়

West Bengal SIR 2025: এসআইআর আতঙ্কে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন বয়স ৫২ বছরের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বালুভোরট গ্রামে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত ব্যক্তির নাম আবুল কালাম। তার বাড়ি বালুভোরট গ্রামে।

Advertisment

আরও পড়ুন- ২২ মিনিটেই স্টেডিয়াম ছাড়লেন মেসি, চূড়ান্ত বিশৃঙ্খলা, ভাঙচুর! 'তাণ্ডবের' ঘটনায় এবার বিরাট গ্রেফতারি   

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বহু বছর ধরে বিভিন্ন রাজ্যে থেকে দিনমজুরি করতেন। তিনি অবিবাহিত ছিলেন। গত একবছর ধরে বাড়িতে থাকতেন। ভোটার কার্ড ও আধার কার্ড না থাকায় এসআইআর ফর্ম পূরণ করতে পারেননি। ২০০২ সালের ভোটার তালিকায় বাবা ও মায়ের নামও ছিল না। আতঙ্কে ভুগছিলেন তিনি। ডিটেনশন ক্যাম্প ও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এই ভয় দেখাচ্ছিলেন এলাকার একাংশ মানুষ হলে অভিযোগ। সেই আতঙ্কে আত্মঘাতী হয়ে মারা যায় ওই ব্যক্তি।

আরও পড়ুন-ফুটবলের কালো অধ্যায় কলকাতায়! কে এই শতদ্রু দত্ত? মেসির সঙ্গে কীভাবে যোগাযোগ? টাকা কি রিফান্ড পাবেন দর্শকরা? 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আবুল কালাম (৫২) । তিনি অবিবাহিত ছিলেন । দীর্ঘদিন আগেই আবুলের বাবা-মা মারা যায়। পরিবারে তাঁরা চার ভাই। নাবালক বয়স থেকেই কখনও গুজরাট , কখনও রাজস্থান আবার কখনো কেরলে দিনমজুরি করতো। বিভিন্ন রাজ্যে থাকার সুবাদে তিনি পশ্চিমবঙ্গের গ্রামের বাড়িতে এসে ভোটার কার্ড বা আধার কার্ড করার সুযোগ নেয় নি। ফলে তার কাছে কোনও বৈধ পরিচয় পত্র ছিল না। ২০২১ সালে করোনি মহামারীর সময় ভিন রাজ্য থেকে পাকাপাকিভাবে হরিশ্চন্দ্রপুরের গ্রামের বাড়িতে চলে আসেন আবুল কালাম। থাকতেন তার অন্যান্য ভাইপোদের সঙ্গে।

মৃতের এক ভাইপো মহম্মদ ইজরাইল বলেন, 'যেহেতু কাকার ভোটার কার্ড বা আধার কার্ড করা হয় নি, তাই এসআইআর নিয়ে সব সময় লোকমুখে আতঙ্কের কথা শুনতে হতো। এদিন রাতে খাওয়া দাওয়া করে ঘুমোতে চলে যান আবুল কালাম। ভোররাতে ঘরের আলো জ্বলছিল। সেই আলো নেভানোর কথা বলতে গিয়ে জানালা দিয়ে দেখা যায় ঘরের সিলিংয়ে গলায় ফাঁস লাগিয়ে কাকা ঝুলছে'।

আরও পড়ুন-টিকিটের কালোবাজারি, মেসির কনসার্টে বিরাট দুর্নীতির অভিযোগ, মমতার পদত্যাগের দাবিতে সোচ্চার শুভেন্দু

মৃতের পরিবারে অভিযোগ, 'যেহেতু ২০০২ সালে আবুল কালামের বাবা-মায়ের নাম ছিল না , তার জন্য একটা আতঙ্ক প্রথম থেকেই দানা বেঁধে ছিল।এসআইআর আতঙ্কের জেরেই এভাবেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে আবুল কালাম'।

Malda SIR