/indian-express-bangla/media/media_files/2026/03/02/sir-final-voter-list-old-malda-municipality-wards-voters-name-deleted-2026-03-02-19-03-20.jpg)
পুরাতন মালদা পুরসভার তিনটি ওয়ার্ডের বিপুল সংখ্যক ভোটারদের নাম বাদ গিয়েছে
প্রকাশিত হয়েছে এসআইআর পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা। আর তাতেই পুরাতন মালদা পুরসভার তিনটি ওয়ার্ডের বিপুল সংখ্যক ভোটারদের নাম বাদ গিয়েছে, আবার কোথাও বিচারাধীন রয়েছে। আর এতেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সংশ্লিষ্ট ওইসব ওয়ার্ডের শতাধিক ভোটারদের মধ্যে। আগামীতে তারা কি করবেন, তানিয়েও দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।
আরও পড়ুন- ভোটের আগেই নিরাপত্তার বজ্র আঁটুনি! কোন জেলায় কত বাহিনী?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,পুরাতন মালদা পুরসভার ২,৭ এবং ১৯ নম্বর ওয়ার্ডের বাদ যাওয়া ভোটাররা মানসিকভাবে ভেঙে পড়েছেন। ইতিমধ্যে নিজেদের নথি নিয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরদের বাড়ি ভিড় জমাচ্ছেন তাঁরা। ভোটার লিস্ট থেকে যেমন ১৯ নম্বর ওয়ার্ডের মোট ৭১৮ জন ভোটার নাম বাদ গিয়েছে। ঠিক তেমনি ৪০৮ জন বিচারাধীন রয়েছে। ২ নম্বর ওয়ার্ডের ৫৫০ জন ভোটারের নাম বাদ দিয়েছে। ১০০ জন বিচারাধীন হিসাবে চূড়ান্ত তালিকায় রয়েছে। অন্যদিকে ৭ নম্বর ওয়ার্ডে ৫০৪ জন ডিলিট এবং ৩৬ জন বিচারাধীন রয়েছে। নাম বাদ যাও ভোটারদের সরাসরি অভিযোগের আঙ্গুল বিজেপি এবং নির্বাচন কমিশনের দিকে।
আরও পড়ুন-SIR: ভোটার তালিকা না কি মরণফাঁদ? পরিবারের ৯ জনের নাম ‘বিচারাধীন’ শুনেই হৃদরোগে আক্রান্ত বৃদ্ধ
নাম বাদ যাওয়া ভোটাররা জানিয়েছেন, তারা চক্রান্তের শিকার হয়েছে। অন্যদিকে তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সভাপতি তথা ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ হালদার জানিয়েছেন, মানুষকে এভাবে হয়রানি করার যোগ্য জবাব পাবে বিজেপি। আগামী বিধানসভা নির্বাচনে ওদের বুঝিয়ে দিবে রাজ্যের মানুষ।
বিজেপি জেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানিয়েছেন, তৃণমূল কিছু না জেনে বুঝেই ভিত্তিহীন অভিযোগ করছে নির্দিষ্ট নীতির ভিত্তিতেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us