বুথে বুথে তৎপর তৃণমূল, SIR শুনানি ঘিরে সংগঠনকে নামালেন অভিষেক

TMC: SIR শুনানি ঘিরে রাজ্যজুড়ে তৎপর তৃণমূল কংগ্রেস। প্রতিটি হিয়ারিং সেন্টারের বাইরে সহায়তা শিবির চালু, ভোটারদের পাশে থাকার নির্দেশ দিয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

TMC: SIR শুনানি ঘিরে রাজ্যজুড়ে তৎপর তৃণমূল কংগ্রেস। প্রতিটি হিয়ারিং সেন্টারের বাইরে সহায়তা শিবির চালু, ভোটারদের পাশে থাকার নির্দেশ দিয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

author-image
IE Bangla Web Desk
New Update
SIR hearing West Bengal  ,TMC help camp SIR,  Abhishek Banerjee on SIR  ,Voter list revision hearing,  Election Commission controversy Bengal  ,BLA role in SIR  ,TMC vs BJP voter issue,  SIR assistance camp  ,Booth level agents TMC  ,West Bengal political news,SIR শুনানি কেন্দ্র  ,তৃণমূল কংগ্রেস সহায়তা শিবির  ,অভিষেক বন্দ্যোপাধ্যায় SIR বক্তব্য,  ভোটার তালিকা সংশোধন শুনানি,  নির্বাচন কমিশন বিতর্ক বাংলা  ,BLA ভূমিকা SIR  ,তৃণমূল বনাম বিজেপি,  ভোটার সুরক্ষা,  বুথ স্তরের কর্মী  ,রাজ্য রাজনীতি খবর

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আজ থেকেই রাজ্যের প্রতিটি SIR (Special Intensive Revision) শুনানি কেন্দ্রের বাইরে সহায়তা শিবির চালু করল তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকা সংক্রান্ত SIR শুনানিতে যাঁরা অংশ নিতে আসবেন, তাঁদের সবরকম সহায়তা দেওয়ার লক্ষ্যেই এই শিবিরগুলি খোলা হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। শুনানিতে আসা সাধারণ মানুষ যাতে কোনও রকম হয়রানির শিকার না হন বা প্রক্রিয়া বুঝতে অসুবিধায় না পড়েন, সেদিকেই বিশেষ নজর রাখা হবে এই শিবিরগুলিতে।

Advertisment

এই সিদ্ধান্তের কথা গতকালই দলের নেতা-কর্মীদের জানিয়ে দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার দলের বুথ স্তরের কর্মী ও নেতাদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেন তিনি। সেই বৈঠকেই SIR শুনানি নিয়ে দলের রণকৌশল স্পষ্ট করে দেন অভিষেক। বৈঠকে তিনি নির্দেশ দেন, বুথে বুথে এবং প্রতিটি SIR হেয়ারিং সেন্টারের সামনে তৃণমূলের নেতা-কর্মীদের উপস্থিত থাকতে হবে এবং শুনানিতে অংশ নিতে আসা মানুষজনের পাশে দাঁড়াতে হবে।

আরও পড়ুন- West Bengal News LIVE Updates: আজই বঙ্গ সফরে মোদীর প্রধান সেনাপতি, তৃণমূলকে প্যাঁচে ফেলতে 'মাস্টারপ্ল্যান' রেডি অমিত শাহের?

দলীয় সূত্রে জানা গিয়েছে, এই সহায়তা শিবিরগুলি থেকে ভোটারদের প্রয়োজনীয় তথ্য দেওয়া হবে, ফর্ম সংক্রান্ত বিভ্রান্তি দূর করা হবে এবং যদি কোনও প্রশাসনিক সমস্যার মুখে পড়তে হয়, সে ক্ষেত্রেও দলীয় কর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। শুনানির সময় কোনও ভোটার যদি সমস্যায় পড়েন, তাহলে তৎক্ষণাৎ এই শিবির থেকেই তাঁর পাশে দাঁড়ানোর ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন- West Bengal cold wave: শীতের সুনামিতে কাঁপছে বাংলা, বর্ষশেষে আবহাওয়ার আরও বড় চমক? তুষারপাতের সতর্কতা!

ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, “যেদিন থেকে বাংলায় SIR শুরু হয়েছে, সেদিন থেকেই যুদ্ধ শুরু হয়েছে। বিজেপির টার্গেট পূরণ করতেই নির্বাচন কমিশন মরিয়া হয়ে উঠেছে।” তাঁর অভিযোগ, একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রক্রিয়ার মাধ্যমে বাংলাকে নিশানা করা হচ্ছে।

অভিষেক আরও দাবি করেন, বিজেপির তরফে এক কোটি রোহিঙ্গা ও বাংলাদেশি ভোটারের নাম ভোটার তালিকায় রয়েছে, এই অভিযোগের কোনও বাস্তব ভিত্তি নেই। তাঁর কথায়, “আমি নিজে ৩০ থেকে ৩২ হাজার BLO ও BLA-র সঙ্গে যোগাযোগ করেছি। বিজেপির এক কোটি রোহিঙ্গা ও বাংলাদেশি সংক্রান্ত দাবির বেলুন চুপসে গিয়েছে। সবথেকে কম নাম বাংলাতেই বাদ পড়েছে।”

আরও পড়ুন-BLO death: স্কুলঘরেই ঝুলন্ত দেহ BLO-প্রধান শিক্ষকের, সুইসাইড নোটে ‘অমানবিক চাপ’-এর অভিযোগ

এই প্রসঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্টদের (BLA) ভূমিকাকেও বিশেষভাবে তুলে ধরেন। অভিষেক বলেন, বাংলায় SIR প্রক্রিয়ায় অনিয়ম রুখে দেওয়ার কৃতিত্ব সম্পূর্ণভাবে তৃণমূলের BLA-দের। তাঁদের সতর্কতা ও সক্রিয়তার ফলেই বিজেপির পরিকল্পনা সফল হয়নি বলে দাবি করেন তিনি।

সব মিলিয়ে, SIR শুনানিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তেজনা আরও বাড়ছে। একদিকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন, অন্যদিকে ভোটারদের পাশে দাঁড়ানোর বার্তা, এই দুইয়ের মধ্যেই তৃণমূল কংগ্রেসের সহায়তা শিবির রাজ্যজুড়ে নতুন করে রাজনৈতিক চাপ তৈরি করছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

tmc kolkata news Bengali News Today news in west bengal news of west bengal SIR