SIR: "আর কতবার ডাকবেন?" শুনানির যন্ত্রণায় অতিষ্ঠ জনতা! বাসন্তীতে জ্বলল আগুন, বারাসাতে রাস্তায় শুয়ে প্রতিবাদ

SIR Hearing Harassment: এসআইআর শুনানিতে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে উত্তপ্ত বাসন্তী ও বারাসাত। বিডিও অফিসে ভাঙচুর, রাস্তায় আগুন ও যশোর রোড অবরোধ করে নজিরবিহীন বিক্ষোভ। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। বিস্তারিত পড়ুন।

SIR Hearing Harassment: এসআইআর শুনানিতে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে উত্তপ্ত বাসন্তী ও বারাসাত। বিডিও অফিসে ভাঙচুর, রাস্তায় আগুন ও যশোর রোড অবরোধ করে নজিরবিহীন বিক্ষোভ। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। বিস্তারিত পড়ুন।

Mina Mondal & Mobarak Koraisi
New Update
SIR Hearing Harassment, Basanti Violence, Barasat Road Blockade, BDO Office Vandalism, Voter List Revision, West Bengal Protests, Jessore Road Traffic, Sonakhali Incident, Kazipara, North 24 Parganas News, South 24 Parganas News,এসআইআর শুনানি, বাসন্তী বিডিও অফিস ভাঙচুর, বারাসাত পথ অবরোধ, ভোটার তালিকা সংশোধন, সোনাখালি, যশোর রোড বিক্ষোভ, কাজীপাড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পুলিশি পদক্ষেপ, সাধারণ মানুষের হয়রানি

SIR Hearing Protest: এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে দিকে-দিকে প্রতিবাদ-বিক্ষোভ।

ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনী বা এসআইআর (SIR)-এর শুনানিতে সাধারণ মানুষকে দিনের পর দিন হয়রানির অভিযোগে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার দুই প্রান্ত। শুনানির নামে বারবার তলব করার প্রতিবাদে একদিকে বাসন্তীতে বিডিও অফিসে ভাঙচুর ও রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করা হলো, অন্যদিকে বারাসাতে যশোর রোডের ওপর শুয়ে পড়ে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ জনতা।

Advertisment

বাসন্তীতে অগ্নিগর্ভ পরিস্থিতি

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর সোনাখালিতে এদিন সকাল ১০টা নাগাদ এসআইআর নিয়ে হয়রানির অভিযোগে বাসন্তী রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা। বিক্ষোভকারীদের অভিযোগ, নানা অজুহাতে তাঁদের বারবার শুনানির জন্য ডাকা হচ্ছে।

আরও পড়ুন- Bhangar Violence: ভাঙড়ে ফের বোমাবাজি! তৃণমূল সদস্যের ভাইকে লক্ষ্য করে হামলার অভিযোগ, কাঠগড়ায় আইএসএফ

ক্ষোভের জেরে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিডিও অফিস চত্বরেও বেশ কিছু চেয়ার-টেবিল ভাঙচুর করা হয় বলে অভিযোগ। প্রায় ঘণ্টাখানেক ধরে চলা এই অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন- Nitin Nabin: মাত্র ৪৫-এই বিজেপির সুপ্রিমো! কে এই নীতিন নবীন?

বারাসাতে যশোর রোড স্তব্ধ

অন্যদিকে, একই ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার বারাসাতও। কাজীপাড়া এলাকার বাসিন্দাদের অভিযোগ, গ্রামের প্রায় ৪০ শতাংশ মানুষকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে, যা নজিরবিহীন হয়রানি। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে বারাসাত যশোর রোডের গেঞ্জি মিল মোড়ে রাস্তা অবরোধ করেন শতাধিক মানুষ।

আরও পড়ুন-গাজায় শান্তির নামে ট্রাম্পের ফাঁদ? ‘পিস বোর্ড’-এ পাকিস্তান থাকায় চিন্তায় ভারত!

এমনকি রাস্তায় শুয়ে পড়েও প্রতিবাদ জানান তাঁরা। ব্যস্ত সময়ে দীর্ঘক্ষণ অবরোধের ফলে যশোর রোডে ব্যাপক যানজট তৈরি হয়। পরে বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

Barasat Bengali News Today Basanti SIR protest SIR Hearing Protest