West Bengal SIR 2025: ছেলের নামে SIR নোটিস, হাতে পেয়েই গুরুতর অসুস্থ বাবা, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সব শেষ

West Bengal SIR 2025: স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার আওতায় শুনানির নোটিস সংগ্রহ করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনা ঘটল কোচবিহারে।

West Bengal SIR 2025: স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার আওতায় শুনানির নোটিস সংগ্রহ করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনা ঘটল কোচবিহারে।

author-image
IE Bangla Web Desk
New Update
SIR hearing, SIR শুনানি, Special Intensive Revision, Supreme Court order, সুপ্রিম কোর্ট নির্দেশ, TMC BJP clash, তৃণমূল বিজেপি সংঘর্ষ, Bengal political clash, পশ্চিমবঙ্গ রাজনীতি, district wise unrest Bengal, জেলায় জেলায় উত্তেজনা, voter list revision, ভোটার তালিকা সংশোধন, election commission Bengal, নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ, law and order Bengal, আইনশৃঙ্খলা পরিস্থিতি, West Bengal Assembly election 2026, বিধানসভা নির্বাচন ২০২৬, political violence Bengal

প্রতীকী ছবি

West Bengal SIR 2025: স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়ার আওতায় শুনানির নোটিস সংগ্রহ করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনা ঘটল কোচবিহারে। শনিবার কোচবিহারের মাথাভাঙা ২ ব্লকের পারাদুবি পঞ্চায়েতের খাতেরবাড়ি এলাকার বাসিন্দা ৬৫ বছরের রহমান বাস্তাদারের মৃত্যু হয়। অভিযোগ, ছেলের ভোটার তালিকা সংক্রান্ত নোটিস ঘিরে মানসিক চাপে পড়েই অসুস্থ হয়ে পড়েন তিনি।

Advertisment

আরও পড়ুন- ফের হামলার মুখে বন্দে ভারত, হাওড়া আসার পথে পাথর ছোড়ার ঘটনা, তুমুল চাঞ্চল্যে তোলপাড়

পরিবার সূত্রে জানা গিয়েছে, রহমানের ছেলে আমিনুরের নামে ভোটার তালিকার তথ্যে অসঙ্গতির কারণে SIR শুনানির নোটিস জারি করা হয়। শনিবার সকালে সেই নোটিস সংগ্রহ করতে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার (BLO) চিনুমণি মণ্ডলের সঙ্গে দেখা করতে যান রহমান। নোটিসের কথা জানতে পেরেই তিনি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন বলে দাবি পরিবারের।

মৃতের বড় ছেলে হাফিজুল জানান, “আমার বাবার উপর ভীষণ মানসিক চাপ পড়েছিল। ভাইয়ের নামে নোটিস এসেছে শুনে তিনি খুব চিন্তায় পড়ে যান। নোটিস নিতে যাওয়ার সময়ই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।” চিকিৎসকদের মতে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে রহমান বাস্তাদারের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন- বিস্তর টালবাহানার পর মনিরুলের বিরুদ্ধে এবার FIR দায়ের, বিরাট বিপাকে তৃণমূলের দাপুটে বিধায়ক

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস তাদের এক্স হ্যান্ডেলে এক বার্তায় অভিযোগ করেছে, এই মৃত্যু আবারও বিজেপির ‘ভয়ের রাজনীতি’ এবং নির্বাচন কমিশনের ব্যর্থতার প্রকাশ। 

অন্যদিকে, বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক মনোজ ঘোষ তৃণমূলের অভিযোগ খারিজ করে বলেন, “এই মৃত্যুকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। নাম বা তথ্যে কোনও অসঙ্গতি থাকলে নির্বাচন কমিশন তা সংশোধন করছে। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।”

আরও পড়ুন- নেতাজীর চিতাভস্ম দেশে ফিরিয়ে আনার আবেদনে কী জানিয়েছেন মোদী? ভোটের আগে বিরাট তথ্য ফাঁস

West Bengal SIR 2025