/indian-express-bangla/media/media_files/2025/12/28/sir-hearing-west-bengal-2025-12-28-08-41-03.jpg)
হুইল চেয়ারে চেপে শুনানিতে বৃদ্ধ
এসআইআর(SIR) এর শুনানি নিয়ে কমিশনের ঘোষিত নিয়ম শুধুমাত্র ঘোষণাতেই রইল! তাই হুইল চেয়ারে বসেই পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা শাসকের অফিসে চলা শুনানিতে শনিবার হাজির হতে হলো ৮৮ বছর বয়সী বৃদ্ধকে। প্রাক্তন ভারতীয় সেনা কর্মী বিমলাচরণ পাঠক কাটোয়া বিধানসভার ভোটার। ২০০২ সালে ভোটার তালিকায় বিমলাচরণ বাবুর নাম পায়নি নির্বাচন কমিশন। সেই জন্য নোটিস পাঠিয়ে তাঁকে নির্বাচন কমিশনের শুনানিতে ডেকে পাঠানো হয়েছে বলে অশীতিপর বৃদ্ধ জানিয়েছেন।
আরও পড়ুন- বিধানসভা ভোটের আগে বড় চমক! ওয়েইসির AIMIM-এর সঙ্গে জোটের প্রস্তাব হুমায়ুন কবীরের
এদিকে ৮৮ বছর বয়সী অশীতিপর এক বৃদ্ধকে নির্বাচন কমিশনের ডাকা শুনানিতে হাজির হতে হওয়ার কথা জেনে ক্ষোভ চেপে রাখেনি শাসক দলের নেতৃত্ব। কাটোয়ার বিধায়ক ও পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, "৮৫ উর্ধ্ব কোন ব্যক্তিকে শুনানি কেন্দ্রে হাজির হতে হবে না। কমিশনের লোকজনই ৮৫ উর্ধ্ব ব্যক্তির বাড়িতে গিয়ে শুনানি সংক্রান্ত কাজ সারবেন। এমনটাই নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হয়েছিল। তার পরেও ৮৮ বছর বয়সী একজন বৃদ্ধকে কেন কাটোয়া মহকুমা শাসকের অফিসে হওয়া শুনানিতে তলব করা হল,সেটাই আশ্চর্যের।" কমিশনের ঘোষণার সঙ্গে বস্তবের যে আদৌ কোনও মিল থাকছে না!সেটা এই ঘটনার মধ্য দিয়ে আরও একবার প্রমাণ হলো বলে কাটোয়ার তৃণমূল বিধায়ক দাবি করেছেন।
আরও পড়ুন- জেমসের কনসার্টে মৌলবাদীদের তাণ্ডব, বানচাল হল অনুষ্ঠান, ক্ষোভে ফুঁসলেন তসলিমা
কাটোয়ার মহকুমা শাসক অনির্বাণ বসু এ নিয়ে বলেন,"ওই বৃদ্ধ আগাম আমাদেরকে তাঁর বয়সজনিত শারীরিক সমস্যার বিষয়েও কিছু জানাননি। বৃদ্ধ ওই ব্যক্তি শুনানিতে অংশ নেওয়ার জন্য নিজেই এদিন হুইল চেয়ারে চেপে আমার অফিসে চলে এসে লাইনে অপেক্ষা করছিলেন। এইআরও(ERO) এবং ওই বৃদ্ধর বুথের বিএলও (BLO) বৃদ্ধকে লাইনে দেখেই আমাকে তা জানান। বৃদ্ধ বিমলাচরণ পাঠকের কাছ থেকে যতটুকু যা জানার ও নথিপত্র নেওয়ার প্রয়োজন ছিল, তা নিয়ে তাঁকে দ্রুত ছেড়ে দেওয়া হয়েছে।"
এ নিয়ে বিজেপি নেতারা আবার শাসক দলকে কটাক্ষে বিঁধেছে। বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার নেতা জীতেন্দ্রনাথ ডকাল বলেন, "তৃণমূল প্রথম থেকেই এসআইআর এর বিরোধিতা করে আসছে। শুনানি পর্বেও বিরোধীতা অব্যাহত রেখেছে তৃণমূল নেতৃত্ব। তারা কোনও ভাবে এসআইআর আটকাতে না পেরে এখন শুনানি ভেস্তে দিতে তারা নির্বাচন কমিশনের কাজের খুঁত খুঁজে বেড়াচ্ছেন।"
আরও পড়ুন-Migrant worker killing: ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিক খুন, তদন্তে পড়শি রাজ্যে পুলিশ পাঠালেন মমতা
কমিশন সূত্রে জানা গিয়েছে, কাটোয়া বিধানসভার ২০ টি বুথের ২৬০ জন ভোটারকে এদিন শুনানিতে ডাকা হয়েছিল। ভোটাররা প্রয়োজনীয় নথি নিয়ে শুনানিতে হাজির হয়েছিলেন। কাটোয়া মহকুমা শাসকের দপ্তর ছাড়াও ব্লক কার্যালয়েও এদিন শুনানি চলেছে। যে সব ভোটারের এসআইআর ফর্মে "ম্যাপিং" হয়নি, সেরকম ভোটারদেরকেই এদিন শুনানিতে ডাকা হয়েছিল। সেই তালিকায় কাটোয়া বিধানসভায় ৭১৯৭ জন, কেতুগ্রাম বিধানসভার ৫২৯০ এবং মঙ্গলকোট বিধানসভার ১৮৭৩ জন ভোটারকে শুনানিতে ডাকা হয়েছে। এই শুনানি ৯ জানুয়ারি পর্যন্ত চলবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us