সরকারি অফিস ভাংচুরের ঘটনায় তৃণমূল কর্মীদের জামিন মিলতেই মিলল বীরের মর্যাদা, তুঙ্গে বিতর্ক!

ধবার সন্ধ্যায় আদালতের নির্দেশে জামিন মঞ্জুর হওয়ার পর জঙ্গিপুর জেল থেকে মুক্তি পান তাঁরা। জেল থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা ফুলের মালা পরিয়ে তাঁদের সংবর্ধনা জানান।

ধবার সন্ধ্যায় আদালতের নির্দেশে জামিন মঞ্জুর হওয়ার পর জঙ্গিপুর জেল থেকে মুক্তি পান তাঁরা। জেল থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা ফুলের মালা পরিয়ে তাঁদের সংবর্ধনা জানান।

author-image
IE Bangla Web Desk
New Update
SIR ইস্যু, Farakka BDO office, ফারাক্কা বিডিও অফিস, ভাঙচুর কাণ্ড, Farakka violence, Jangipur court, জঙ্গিপুর আদালত, bail granted, জামিন, TMC leaders, তৃণমূল কংগ্রেস, Murshidabad news, মুর্শিদাবাদ খবর, political controversy Bengal, West Bengal politics, SIR protest, BDO office vandalism

সরকারি অফিস ভাংচুরের ঘটনায় জামিন মিলতেই বীরের মর্যাদা

SIR ইস্যুতে ফারাক্কা বিডিও অফিসে উত্তেজনা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হওয়া ছ’জন অভিযুক্তকে অবশেষে জামিন দিল জঙ্গিপুর আদালত। বুধবার সন্ধ্যায় আদালতের নির্দেশে জামিন মঞ্জুর হওয়ার পর জঙ্গিপুর জেল থেকে মুক্তি পান তাঁরা। জেল থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা ফুলের মালা পরিয়ে তাঁদের সংবর্ধনা জানান।

Advertisment

আরও পড়ুন- রাজনৈতিক বিতর্কের মধ্যে I-PAC নিয়ে প্রকাশ্যে 'চাঞ্চল্যকর' তথ্য, দেশজুড়ে তোলপাড়  

এই সময় উপস্থিত ছিলেন ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের বিশেষ অবজারভার তথা স্থানীয় বিধায়কের দাদা কাউসার আলী, বিধায়কের ঘনিষ্ঠ সহযোগী ও তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি অরুণময় দাস, তৃণমূল কংগ্রেস নেতা বাবলু ঘোষ-সহ ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও কর্মী। জেল চত্বরে মুক্তিপ্রাপ্তদের ঘিরে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

আরও পড়ুন- ভোটের আগে বিরাট ফাঁপরে শাসকশিবির, নিয়োগ দুর্নীতিতে তৃণমূল বিধায়কের কোটি কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

উল্লেখ্য, সম্প্রতি SIR ইস্যুতে ফারাক্কা বিডিও অফিসে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ওই ঘটনায় পুলিশের পক্ষ থেকে মোট ছ’জনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে মামলাটি আদালতে ওঠে এবং বুধবার জঙ্গিপুর আদালত তাঁদের জামিন মঞ্জুর করে।

জামিনে মুক্তি পাওয়ার পর অভিযুক্তদের ফুলের মালা পরিয়ে বরণ করার ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি, ওই ঘটনা কোনও সংগঠিত হামলা নয়, বরং জনরোষ থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল।

আরও পড়ুন- শীতের ছন্দপতন! সরস্বতী পুজোর সকালে কপালে ঘাম জমবে? জানুন লেটেস্ট ওয়েদার আপডেট  

SIR farakka