/indian-express-bangla/media/media_files/2025/09/16/suvendu-2025-09-16-15-34-34.jpg)
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী।
এসআইআর (Special Intensive Revision) ইস্যুতে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে তৈরি হওয়া টানাপোড়েনের আবহে এবার রাজ্য সরকারের আপত্তির বিরুদ্ধে পাল্টা অবস্থান নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে জাতীয় মুখ্য নির্বাচন কমিশনারের কাছে একটি চিঠি পাঠিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।
শুভেন্দু অধিকারী তাঁর চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, SIR কোনও অপরিকল্পিত বা হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়। বরং ভোটার তালিকা থেকে ভূত ও অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যেই এই প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। তাঁর দাবি, নির্বাচন ব্যবস্থাকে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতেই নির্বাচন কমিশন এই পদক্ষেপ নিয়েছে।
বিরোধী দলনেতার অভিযোগ, শাসকদল তৃণমূল কংগ্রেস এই প্রক্রিয়ার বিরোধিতা করছে কারণ এতে তাদের কাছে অস্বস্তিকর কিছু তথ্য প্রকাশ্যে আসার আশঙ্কা রয়েছে। শুভেন্দু অধিকারীর মতে, রাজ্যের শাসকদল প্রকৃত তথ্য সামনে চলে আসার ভয়েই এসআইআর ইস্যুতে আপত্তি তুলছে।
আরও পড়ুন- Nandigram: খাতাই খুলতে পারল না তৃণমূল! বিপুল জয় BJP-র, বিধানসভা ভোটের আগেই নন্দীগ্রামে গেরুয়া ঝড়!
চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগগুলিকেও কড়া ভাষায় খণ্ডন করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের যে অভিযোগ মুখ্যমন্ত্রীর তরফে করা হচ্ছে, তা আসলে কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি পরিকল্পিত প্রচেষ্টা। তিনি বলেন, স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে।
I have sent a letter to the Hon'ble Chief Election Commissioner; @ECISVEEP Shri Gyanesh Kumar, dismantling Mamata Banerjee's desperate lies against the SIR exercise and her latest plea for halting SIR.
— Suvendu Adhikari (@SuvenduWB) January 5, 2026
Her so-called "concerns" about the Special Intensive Revision (SIR) is… pic.twitter.com/DgI2gm1f5y
শুভেন্দু অধিকারী আরও দাবি করেন, পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষ সর্বস্তরে সহযোগিতা করছেন। ভোটার তালিকা সংশোধনের এই উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন। তাঁর বক্তব্য, সাধারণ মানুষ নির্বাচন কমিশনের পদক্ষেপকে সমর্থন করছেন এবং এই প্রক্রিয়াকে স্বাগত জানাচ্ছেন।
আরও পড়ুন- Kolkata News: পুরনো বাড়ির মৃত্যুফাঁদ! খাস কলকাতায় পুরনো বাড়ির ছাদ ধসে মর্মান্তিক দুর্ঘটনা
এই প্রসঙ্গে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের শাসকদল গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দেওয়ার চেষ্টা করছে। রাজনৈতিক স্বার্থে একটি সাংবিধানিক সংস্থাকে আক্রমণ করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। এসআইআর ইস্যুতে এই চিঠিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us