SIR: দেশছাড়া হতে হবে স্ত্রীকে? SIR নোটিসের আতঙ্কেই নিভল জীবন-প্রদীপ!

SIR notice death: মুর্শিদাবাদের ডোমকলে SIR নোটিস ঘিরে আতঙ্কে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, স্ত্রীর নামে নোটিস আসার পর মানসিক চাপে হৃদরোগে মৃত্যু হয় তাঁর।

SIR notice death: মুর্শিদাবাদের ডোমকলে SIR নোটিস ঘিরে আতঙ্কে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, স্ত্রীর নামে নোটিস আসার পর মানসিক চাপে হৃদরোগে মৃত্যু হয় তাঁর।

author-image
Gopal Thakur
New Update
SIR notice death,  Migrant worker death Murshidabad,  Domkal SIR notice controversy  ,Heart attack due to mental stress,  Citizenship notice fear Bengal , Murshidabad news today  ,Howrah migrant worker death  ,SIR notice panic  ,West Bengal political controversy  ,Domkal incident news,SIR নোটিস আতঙ্ক,  ডোমকল পরিযায়ী শ্রমিকের মৃত্যু,  মুর্শিদাবাদে চাঞ্চল্য  ,নাগরিকত্ব নিয়ে আতঙ্ক,  SIR নোটিস বিতর্ক , মানসিক চাপে মৃত্যু  ,হাওড়ায় শ্রমিকের মৃত্যু,  ডোমকল খবর আজ,  পরিযায়ী শ্রমিক খবর , প্রশাসনিক নোটিস আতঙ্ক

SIR notice death: কান্নায় ভেঙে পড়েছেন মৃতের আত্মীয়রা।

Murshidabad News: SIR নোটিস ঘিরে আতঙ্কে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের ডোমকল জুড়ে। পরিবারের অভিযোগ, স্ত্রীর নামে SIR নোটিস আসার পর থেকেই গভীর মানসিক চাপে ভেঙে পড়েছিলেন ওই শ্রমিক। শেষ পর্যন্ত সেই আতঙ্কই কেড়ে নিল তাঁর প্রাণ।

Advertisment

ঘটনাটি ডোমকল থানার অন্তর্গত ভগীরথপুরের ফতেপুর হাট এলাকার। মৃতের নাম জয়নাল আনসারী (৩৪)। পেশায় রাজমিস্ত্রি। কাজের সূত্রে তিনি হাওড়ার সাঁকরাইলে থাকতেন।

 পরিবার সূত্রে জানা গেছে, জয়নাল আনসারীর স্ত্রী রেখা শেখের নামে সম্প্রতি একটি SIR সংক্রান্ত নোটিস আসে। অভিযোগ, নামের গরমিল বা মিসম্যাচের কারণে নোটিসে শুনানিতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নোটিস পাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন জয়নাল।

আরও পড়ুন- Kolkata Metro: নতুন বছরের শুরুতেই মেট্রোর মাস্টারপ্ল্যান! যাত্রীদের সুবিধার্থে অভূতপূর্ব উদ্যোগের ভূয়সী প্রশংসা!

পরিবারের দাবি, স্ত্রীর ভবিষ্যৎ, নাগরিকত্ব সংক্রান্ত আশঙ্কা এবং SIR নোটিসের ভয়, এই সব মিলিয়ে চরম দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি। ঠিকমতো খাওয়া-দাওয়াও বন্ধ করে দিয়েছিলেন। গত ২৮ ডিসেম্বর রেখা শেখ ডোমকল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে হাজিরা দিয়ে শুনানি সম্পূর্ণ করেন। তবে তার আগেই ঘটে যায় অঘটন।

আরও পড়ুন- West Bengal weather: ফের কনকনে ঠান্ডার সতর্কবার্তা বাংলায়! ‘শীতের মারকাটারি সেকেন্ড ইনিংস’ শুরু কবে?

কাজের উদ্দেশ্যে হাওড়ার সাঁকরাইলে যাওয়ার পথে আচমকাই অসুস্থ হয়ে পড়েন জয়নাল আনসারী। পরিবারের অভিযোগ, প্রবল মানসিক চাপের জেরেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয়দের বক্তব্য, SIR প্রক্রিয়ায় তাঁদের আপত্তি নেই, কিন্তু নামের সামান্য গরমিল থাকলেই ‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশছাড়া করার ভয়ের পরিবেশ মানুষকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে।

আরও পড়ুন-Kolkata Metro: নতুন বছরে কলকাতা মেট্রোর মেগা প্ল্যান! ২০২৬-এ মেট্রো মানচিত্রে কী কী বদল আসছে?

স্থানীয়দের অভিযোগ, আতঙ্কের এই পরিবেশ ও অনিশ্চয়তার রাজনীতির ফলেই সাধারণ মানুষ চরম মানসিক চাপে পড়ছেন, যার পরিণতি হচ্ছে অকাল মৃত্যু। SIR নোটিস, আতঙ্ক আর অনিশ্চয়তার মাঝে আর কত প্রাণ যাবে, এই প্রশ্নই এখন ডোমকল থেকে শুরু করে গোটা মুর্শিদাবাদ জুড়ে ঘুরপাক খাচ্ছে।

Murshidabad West Bengal News Death west bengal latest news SIR Latest news