‘SIR ফর্মের ভয়েই প্রাণ দিলেন আশা!’, ধনেখালির মর্মান্তিক ঘটনার পর তোলপাড় রাজ্যজুড়ে

SIR panic: এসআইআর আতঙ্কে মর্মান্তিক পরিণতি। এবার আতহ্কের বলি এক গৃহবধূ। তাঁর কন্যা সন্তানও বিষপানে অসুস্থ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, রাজনৈতিক মহলেও শুরু হয়েছে দোষারোপের পালা।

SIR panic: এসআইআর আতঙ্কে মর্মান্তিক পরিণতি। এবার আতহ্কের বলি এক গৃহবধূ। তাঁর কন্যা সন্তানও বিষপানে অসুস্থ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, রাজনৈতিক মহলেও শুরু হয়েছে দোষারোপের পালা।

author-image
IE Bangla Web Desk
New Update
SIR panic, Dhanekhali suicide, Asha Soren death, voter list survey West Bengal, Hooghly news, Bengal election update, woman suicide Bengal, voter form fear, SIR verification, political reaction Bengal,এসআইআর আতঙ্ক, ধনেখালি আত্মহত্যা, আশা সোরেন, ভোটার তালিকা সমীক্ষা, পশ্চিমবঙ্গ খবর, হুগলি সংবাদ, বিষপান করে আত্মহত্যা, এসআইআর ফর্ম আতঙ্ক, নির্বাচনী আপডেট, তৃণমূল বনাম বিজেপি

SIR panic: ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ।

voter list survey: এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃতার নাম আশা সোরেন (বয়স প্রায় ৩০), হুগলির ধনেখালি ব্লকের সমষপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কানা নদী এলাকার বাসিন্দা ছিলেন। কলকাতার SSKM হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) বা এসআইআর নিয়ে আতঙ্কে ভুগছিলেন ওই গৃহবধূ, এবং সেই কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

Advertisment

পরিবারের সদস্যরা জানান, বাড়িতে আশা সোরেন আত্মহত্যার চেষ্টা করেন — তিনি নিজে বিষ পান করেন এবং নিজের ছয় বছরের কন্যাকেও বিষ খাইয়ে দেন। দু’জনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় আশার মৃত্যু হয়। তবে তার মেয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং কিছুটা সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন- Delhi Red Fort blast live updates:দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুমিছিল! 'দোষীদের রেয়াত নয়', কড়া বার্তা রাজনাথ সিংয়ের

Advertisment

পরিবারের অভিযোগ, বিবাহিত হলেও দাম্পত্য কলহের কারণে আশা গত পাঁচ-ছয় বছর ধরে বাপের বাড়িতে থাকতেন। সম্প্রতি ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা শুরুর পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলির হাতে এসআইআর ফর্ম বিতরণ করা হয়েছিল। কিন্তু আশার হাতে সেই ফর্মটি পৌঁছায়নি। এটাই তার মানসিক অস্থিরতার মূল কারণ বলে দাবি পরিবারের।

আরও পড়ুন- Bihar Election 2025 Live Updates: সকাল ১১টা পর্যন্ত ভোটদান ৩১.৩৮%, বিহারে কড়া নিরাপত্তায় শেষ দফায় ১২২ আসনে ভোটগ্রহণ চলছে

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক অসীমা পাত্র বলেন, “অধিকাংশ তপশিলি জাতি ও উপজাতি পরিবারের কাছে বৈধ কাগজপত্র নেই। সেই কারণেই তারা এসআইআর নিয়ে ভীষণভাবে চিন্তিত ও আতঙ্কিত হয়ে পড়ছেন।” 

আরও পড়ুন-Delhi Red Fort blast: দিল্লিতে বিস্ফোরণ, ফরিদাবাদের জৈশ মডিউল কি দায়ী? পুলিশের হাতে রোমহর্ষক তথ্য

অন্যদিকে, বিরোধী দলগুলিও প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলেছে। এসআইআর আতঙ্কে একের পর এক মৃত্যু রাজ্যের গ্রামীণ জনজীবনে নতুন উদ্বেগ তৈরি করেছে।

kolkata news SSKM Death west bengal latest news SIR Breaking news