/indian-express-bangla/media/media_files/2025/10/22/notification-for-sir-in-bengal-likely-after-cec-meeting-on-wednesday-thursday-2025-10-22-13-09-07.jpg)
SIR পর্বে নাম তুলতে পারলেন না খোদ তৃণমূলের BLA
Voter List: এবার এসআইআর আতঙ্কে তৃণমূলের এক বি.এল.এ -টু তথা তৃণমূল কর্মীর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ উঠল মালদার বৈষ্ণবনগর বিধানসভা এলাকায়। যা নিয়ে আগামী দিনে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক।
আরও পড়ুন-'বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে', SIR আতঙ্কে আত্মঘাতী, খসড়া তালিকা প্রকাশের আগে বাংলায় তোলপাড়
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বি.এল.এ -টু'র নাম বরকত সেখ (৩৩)। তাঁর বাড়ি মালদার বৈষ্ণবনগর বিধানসভার কালিয়াচক-৩ ব্লকের বেদরাবাদ গ্রাম পঞ্চায়েতের চকসেহেরদি এলাকায়। তিনি ছিলেন তৃণমূলের বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বি.এল.এ-টু।
তার পরিবারবর্গ সহ গ্রামবাসীদের অভিযোগ, ওই এলাকার শতাধিক ভোটারের ভোটার তালিকায় নাম-পদবিতে গোলমাল ছিল। যা নিয়ে ওই সমস্ত ভোটাররা এসআইআর আবহে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আতঙ্কে ভুগছিলেন। সেই আতঙ্ক কাজ করছিল তৃণমূলের বি.এল.এ -টু বরকত সেখের মধ্যেও। কারণ তার বাবার নামের গোলমাল থাকায় তার নামও বাদ গিয়েছিল ভোটার তালিকা থেকে।
তাই এই বিষয়ে তিনি সহ কয়েকজন গ্রামবাসী মিলে শুক্রবার সন্ধ্যায় কালিয়াচক-৩ ব্লকের বিডিওর সঙ্গে আলোচনা করতে যান। কিন্তু আলোচনায় বিডিও কোন সদুত্তর দিতে পারেনি বলে অভিযোগ। এরপর বিডিওর ঘর থেকে বেরিয়ে আসার পর তৃণমূলের বি.এল.এ -টু বরকত সেখ হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয় বলে খবর।
আরও পড়ুন-২২ মিনিটেই স্টেডিয়াম ছাড়লেন মেসি, চূড়ান্ত বিশৃঙ্খলা, ভাঙচুর! 'তাণ্ডবের' ঘটনায় এবার বিরাট গ্রেফতারি
সঙ্গে সঙ্গে তাকে বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিকে রাতে এই বিষয়টি জানতে পেরে হাসপাতালে যান বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক চন্দনা সরকার । তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকারের জন্যই বৈধ ভোটারদের এরকম মৃত্যুর মুখে পড়তে হচ্ছে। এব্যাপারে আন্দোলনের ডাক দেওয়া হবে।যদি এই প্রসঙ্গে কালিয়াচক ৩ ব্লকের বিডিও সুকান্ত সিকদার কোনরকম মন্তব্য করেন নি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us