SIR: ভোটার তালিকায় নাম নেই কান্তি গাঙ্গুলীর, নথি যাচাইয়ে বাড়িতে BLO

SIR voter list mapping: SIR প্রক্রিয়ায় ভোটার তালিকার ম্যাপিংয়ে নাম না থাকায় চাঞ্চল্য রায়দিঘিতে। প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলীর বাড়িতে গিয়ে নথি সংগ্রহ করলেন BLO।

SIR voter list mapping: SIR প্রক্রিয়ায় ভোটার তালিকার ম্যাপিংয়ে নাম না থাকায় চাঞ্চল্য রায়দিঘিতে। প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলীর বাড়িতে গিয়ে নথি সংগ্রহ করলেন BLO।

author-image
Mina Mondal
New Update
SIR voter list mapping  ,Ex minister voter list issue,  Kanti Ganguly news,  West Bengal voter list update  ,Special Intensive Revision SIR  ,Raydighi assembly news , BLO verification voter list,  Election Commission Bengal,  Voter ID mapping issue,  West Bengal political news,এসআইআর প্রক্রিয়া  ,ভোটার তালিকার ম্যাপিং,  প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলী  ,ভোটার তালিকায় নাম নেই  ,রায়দিঘি বিধানসভা খবর  ,বুথ লেভেল অফিসার , নির্বাচন কমিশনকে চিঠি  ,ভোটার তালিকা সংশোধন  ,দক্ষিণ ২৪ পরগনার খবর  ,পশ্চিমবঙ্গ রাজনৈতিক খবর

West Bengal voter list update: কান্তি গাঙ্গুলীর নাম ভোটার তালিকার ম্যাপিংয়ে না থাকায় বিষয়টি ঘিরে শুরু হয়েছে আলোচনা।

SIR (Special Intensive Revision) প্রক্রিয়ায় ভোটার তালিকার ম্যাপিংয়ে নাম না থাকায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রায়দিঘি বিধানসভার প্রাক্তন বিধায়ক কান্তি গাঙ্গুলীর নাম ভোটার তালিকার ম্যাপিংয়ে না থাকায় বিষয়টি ঘিরে শুরু হয়েছে আলোচনা। শুক্রবার রায়দিঘি বিধানসভার ২২১ নম্বর বুথের বুথ লেভেল অফিসার (BLO) কবিতা দাশগুপ্ত স্বয়ং প্রাক্তন মন্ত্রীর বাড়িতে গিয়ে শুনানির জন্য প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেন।

Advertisment

সূত্রের খবর, SIR প্রক্রিয়ার আওতায় ভোটার তালিকা হালনাগাদ ও তথ্য যাচাইয়ের সময় দেখা যায়, প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলীর নাম ম্যাপিংয়ে উঠে আসেনি। সেই কারণেই নিয়ম মেনে BLO-র তরফে নথি যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়। শুক্রবার প্রাক্তন মন্ত্রীর বাড়িতে গিয়ে পরিচয়পত্র, ঠিকানা সংক্রান্ত নথি-সহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- Narendra Modi: ২০২৬-এর লড়াই শুরু! জানুয়ারিতেই বাংলায় মোদীর জোড়া সভা, থাকছে বড় চমক?

এই প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলী বলেন, “ভোটার তালিকায় নাম না ওঠার বিষয়টি নিয়ে আমি একেবারেই বিব্রত নই। এটি কোনও বড় বিষয় নয়। প্রযুক্তিগত ত্রুটির কারণেই এমনটা হয়ে থাকতে পারে। তবে আমার মনে হয়, SIR প্রক্রিয়ার জন্য আরও কিছুটা সময় দেওয়া হলে ভালো হতো।” তিনি আরও জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে। ভোটার তালিকায় নিজের নাম না থাকায় নির্বাচন কমিশনের কাছে তিনি একটি চিঠিও পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন কান্তি গাঙ্গুলী।

আরও পড়ুন- West Bengal News Live Updates: ল্যান্ডিংয়ের সময় নেপালের বিমানবন্দরে ভয়াবহ মুহূর্ত, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

অন্যদিকে, রায়দিঘি বিধানসভার ২২১ নম্বর বুথের BLO কবিতা দাশগুপ্ত বলেন, “ম্যাপিংয়ের সময় প্রাক্তন মন্ত্রীর নামে কোনও তথ্য সিস্টেমে পাওয়া যাচ্ছিল না। সেই কারণেই নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করতে তাঁর বাড়িতে আসতে হয়েছে।” তিনি আরও জানান, নথি যাচাই সম্পূর্ণ হলে পরবর্তী প্রক্রিয়া অনুযায়ী রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

আরও পড়ুন-success story: টেম্পো চালক থেকে বিমান সংস্থার মালিক, হার না মানা অদম্য লড়াইয়ের এ কাহিনী অনুপ্রেরণা জোগাবে

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। যদিও প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়েছে, এটি সম্পূর্ণরূপে একটি প্রশাসনিক ও প্রযুক্তিগত প্রক্রিয়ার অংশ এবং এতে অস্বাভাবিক কিছু নেই। SIR প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা আরও স্বচ্ছ ও নির্ভুল করাই মূল উদ্দেশ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

Kanti Ganguly west bengal latest news SIR Latest news Draft voter list 2026