SIR list: ভোটার লিস্টে নাম আছে তো? কমিশন নোটিস পাঠালে কী করবেন? আগেভাগে জেনে রাখুন

SIR voter list: এসআইআর-এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর সন্দেহভাজন ভোটারদের বাড়িতে নোটিস পাঠানো শুরু করল নির্বাচন কমিশন। ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে মিল না থাকলে শুনানিতে ডাকা হতে পারে।

SIR voter list: এসআইআর-এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর সন্দেহভাজন ভোটারদের বাড়িতে নোটিস পাঠানো শুরু করল নির্বাচন কমিশন। ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে মিল না থাকলে শুনানিতে ডাকা হতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
Hooghly SIR hearing,  Asit Majumdar TMC,  BLA-2 controversy  ,Election Commission guideline  ,SIR hearing stopped,  Chuchura Magra block  ,West Bengal voter list update , TMC vs Election Commission  ,Hooghly political news,হুগলি এসআইআর শুনানি  ,অসিত মজুমদার তৃণমূল  ,বিএলএ-২ বিতর্ক,  নির্বাচন কমিশন গাইডলাইন  ,এসআইআর শুনানি বন্ধ  ,চুঁচুড়া মগরা ব্লক  ,ভোটার তালিকা সংশোধন,  তৃণমূল বনাম নির্বাচন কমিশন  ,হুগলি রাজনৈতিক খবর

SIR voter list 2025: প্রতীকী ছবি।

এসআইআর (Special Intensive Revision)-এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এবার সন্দেহভাজন ভোটারদের বাড়িতে নোটিস পাঠানোর প্রক্রিয়া শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। শুক্রবার, ১৯ ডিসেম্বর থেকেই রাজ্যজুড়ে এই নোটিস পাঠানো শুরু হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

Advertisment

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জনের পর যাদের নাগরিকত্ব বা পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়েছে, মূলত তাঁদেরই নোটিস পাঠানো হবে। নোটিস পাঠানোর প্রায় সাত দিনের মাথায় সংশ্লিষ্ট ভোটারদের ডেকে শুনানি শুরু করবে কমিশন। সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী ২৬ ডিসেম্বর থেকে এই শুনানি প্রক্রিয়া শুরু হতে পারে বলে সূত্রের খবর।

আরও পড়ুন- Messi event chaos: যুবভারতীর তাণ্ডবের নেপথ্যে কারা? শতদ্রু দত্তর বাড়িতে তল্লাশি, ভাঙচুরে নতুন গ্রেফতার

কমিশন সূত্রে আরও জানানো হয়েছে, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার তুলনা করে এই যাচাই-বাছাই করা হচ্ছে। যদি কোনও ভোটারের নামের সঙ্গে তাঁর বাবা-মা, ঠাকুরদা-ঠাকুমার নাম ২০০২ সালের ভোটার তালিকায় না মেলে, তাহলে সেই ভোটারকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এমন ক্ষেত্রেই সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিস পাঠিয়ে শুনানির জন্য ডাকা হবে।

বিশেষ নিবিড় পরিমার্জনের খসড়া তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে, রাজ্যজুড়ে প্রায় ৫৮ লক্ষেরও বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তবে নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, কোনও বৈধ ভোটারের নাম ভুলবশত বাদ পড়ে গেলে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে তা পুনরায় অন্তর্ভুক্ত করা যাবে।

আরও পড়ুন- Osman Hadi: ওসমান হাদি কে ছিলেন? যুব আন্দোলনের তরতাজা নেতার মৃত্যুতে অশান্তির স্রোত বাংলাদেশে

এদিকে কমিশন সূত্রের দাবি, সন্দেহভাজন ভোটারদের তালিকায় এখনও প্রায় দেড় কোটি নাম রয়েছে। প্রয়োজনে তাঁদেরও ধাপে ধাপে শুনানিতে ডাকা হতে পারে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো প্রক্রিয়াই হবে স্বচ্ছ ও নিয়ম মেনে, যাতে কোনও যোগ্য ভোটারের অধিকার ক্ষুণ্ণ না হয়।

আরও পড়ুন-Tigress Dies in Kolkata Zoo: তিন মাসের মধ্যে তৃতীয় বাঘের মৃত্যু, আলিপুর চিড়িয়াখানার পরিকাঠামো নিয়ে বিরাট প্রশ্ন

এসআইআর ঘিরে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। নোটিস পাঠানো ও শুনানি প্রক্রিয়া শুরু হলে এই বিতর্ক আরও তীব্র হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Draft voter list West Bengal Check voter list online CEO West Bengal voter list ASD voter list West Bengal Deleted voter list West Bengal Draft voter list 2026 SIR voter list deletion SIR voter list Suspected voters hearing Voter verification process 2002 voter list