/indian-express-bangla/media/media_files/2025/11/06/kolkata-high-court-directs-eci-to-file-affidavit-on-sir-process-west-bengal-2025-11-06-14-43-50.jpg)
SIR-এ নাম না থাকলে বাতিল হবে নাগরিকত্ব? জানিয়ে দিল কমিশন
SIR: ৯ টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে তৎপরতার সঙ্গে চলছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া। প্রতিটি বুথের জন্য আলাদা ব্লক লেভেল অফিসার (BLO) নিয়োগ করা হয়েছে এবং তাঁরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে দুটি করে এমুনারেশন ফর্ম পৌঁছে দিচ্ছেন। ফর্ম পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে BLO-র কাছে জমা দিতে হবে ভোটারদের। তবে এই প্রক্রিয়া চলাকালীন ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে কি না, এবং তাতে নাগরিকত্বে কোনও প্রভাব পড়বে কি না, তা নিয়ে উৎকণ্ঠা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
সুপ্রিম কোর্টে চলা মামলার শুনানিতে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে SIR প্রক্রিয়া এবং নাগরিকত্ব একেবারেই আলাদা বিষয়। কমিশনের বক্তব্য, ভোটার তালিকায় নাম না থাকা মানেই কোনও ব্যক্তির নাগরিকত্ব বাতিল হয়ে যাওয়া নয়। কেউ ভোটার তালিকায় নিজের নাম রেজিস্ট্রেশন না করতে পারলেও তাঁর নাগরিকত্ব অটুট থাকবে। কমিশন আরও জানিয়েছে, সংবিধান ও আইন অনুযায়ী ভোটাধিকারের জন্য প্রয়োজনীয় নথিপত্র চাওয়ার অধিকার নির্বাচন কমিশনের রয়েছে।
আরও পড়ুন- ২ মিনিটে ভোটার তালিকা ডাউনলোড, অনলাইনে ভোটার আইডি পাবেন কীভাবে? জানুন চটজলদি পদ্ধতি
যদি SIR চলাকালীন কারও নাম বাদ পড়ে, সে ক্ষেত্রে আতঙ্কের কোনও কারণ নেই বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, স্বাভাবিক পদ্ধতিতেই যেমন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা যায়, তেমনই পরবর্তী পর্যায়েও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নাম যুক্ত করা সম্ভব।
ইতিমধ্যে নির্বাচন কমিশন এমুনারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ৪ ডিসেম্বর বলে ঘোষণা করেছে। অর্থাৎ, হাতে বাকি আর মাত্র ১১ দিন। কমিশনের দাবি, প্রায় ৯৮ শতাংশ ভোটারকে ইতিমধ্যেই ফর্ম বিতরণ করা হয়েছে এবং সংগ্রহ প্রক্রিয়াও দ্রুত এগোচ্ছে।
BLO-রা বাড়িতে গিয়ে ফর্ম সংগ্রহ করলেও, বাড়িতে কেউ না থাকলে তিনবার তিনি ফর্ম দেওয়া ও জমা দেওয়ারচেষ্টা করবেন। পরিবারে যেকোনও সদস্য ফর্ম জমা দিতে পারবেন। বাইরে থাকা ভোটাররা মোবাইল নম্বর EPIC কার্ডের সঙ্গে লিঙ্ক করে অনলাইনেও ফর্ম পূরণ করতে পারবেন।
আরও পড়ুন- ডিআইজির নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট, মোটা টাকা প্রতারণার দায়ে গ্রেফতার সলমান খান
অনেকেই অভিযোগ করছেন যে ২০০২ বা ২০০৩ সালের ভোটার তালিকায় পরিবারের কোনও সদস্যের নাম পাওয়া যাচ্ছে না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা ফর্ম জমা দিলে জেলা নির্বাচন অফিসার নোটিশ দেবেন এবং শুনানির ব্যবস্থা করা হবে। শুনানিতে স্কুল সার্টিফিকেট, আবাসিক সার্টিফিকেট, পাসপোর্ট বা জন্ম শার্টিফিকেট সহ কমিশন নির্ধারিত ১০টি নথির মধ্যে যেকোনও একটি জমা দিতে হবে। তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে চূড়ান্ত তালিকায় নাম থাকবে কিনা।
SIR কাজ শেষ হলে নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। ভোটাররা অনলাইনে নিজেদের নাম যাচাই করতে পারবেন। কারও নাম বাদ পড়লে অভিযোগ জানানোর জন্য কমিশন এক মাস সময় দেবে।
আরও পড়ুন-SIR পর্ব চলাকালীন খাস কলকাতায় উদ্ধার প্রচুর আধার কার্ড, খবর চাউর হতেই হুলস্থূল
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us